News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • অসম : কলিয়াবরে সিএএ-র বিরুদ্ধে ছাত্র ইউনিয়নের উত্তোলিত কালো পতাকা সরিয়েছে পুলিশ
Image

অসম : কলিয়াবরে সিএএ-র বিরুদ্ধে ছাত্র ইউনিয়নের উত্তোলিত কালো পতাকা সরিয়েছে পুলিশ

নগাঁও (অসম), ১৪ মাৰ্চ (হি.স.) : নগাঁও জেলার অন্তর্গত কলিয়াবরে জাতীয় নাগরিকত্ব সংশোধনী আইন (সিএএ)-র বিরুদ্ধে অসমের প্রথমসারির ছাত্র ইউনিয়ন আসু-র উত্তোলিত কালো পতাকা সরিয়েছে দিয়েছে পুলিশ।

আজ বৃহস্পতিবার দুপুরের দিকে কলিয়াবরের কুয়ারিটোল এলাকার রাস্তায় সারা অসম ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির কতিপয় সদস্য হাতে কালো পতাকা নিয়ে সিএএ প্রবর্তন মানছি না, মানবো না বলে কেন্দ্রীয় ও রাজ্য সরকারের বিরুদ্ধে স্লোগান দিয়ে এলাকার বাতাস ভারী করে দিচ্ছিলেন। স্লোগান দিতে দিতে এক সময় তারা মধ্য-রাস্তায় বাঁশের খুঁটিতে কালো পতাকা উত্তোলন করে বসেন। তখন পুলিশ ওই পতাকা নামিয়ে দিয়ে প্রতিবাদকারীদের ছত্রভঙ্গ করে দিয়েছে।

এর পর রাজ্য পুলিশকে সরকার রাজনৈতিক কাজে ব্যবহার করছে বলে অভিযোগ করে বক্তব্য পেশ করেছেন প্রতিবাদকারী ছাত্র ইউনিয়নের নেতা।

Releated Posts

শিলং লোকসভা উপনির্বাচনে মুখোমুখি নেহুর দুই অধ্যাপক, প্রতিদ্বন্দ্বিতার জন্য এনওসি দিল বিশ্ববিদ্যালয়

শিলং, ৩ আগস্ট (আইএএনএস): মেঘালয়ের শিলং লোকসভা উপনির্বাচনে এক বিরল রাজনৈতিক লড়াইয়ের সাক্ষী হতে চলেছে রাজ্য। একই বিশ্ববিদ্যালয়ের…

ByByNews Desk Aug 3, 2026

বন্যাকবলিত অসমে দ্রুত স্বাভাবিক হচ্ছে বিদ্যুৎ পরিষেবা, জানালেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা

গুয়াহাটি, ৩ আগস্ট (আইএএনএস): বন্যায় ক্ষতিগ্রস্ত অসমের শিবসাগর জেলায় দ্রুতগতিতে বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক করার কাজ চলছে বলে জানিয়েছেন…

ByByNews Desk Aug 3, 2026

অসমে বন্যাদুর্গত পরিবারগুলির অ্যাকাউন্টে ১৬০ কোটি টাকা পাঠানো হয়েছে: মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা

গুয়াহাটি, ৩ আগস্ট (আইএএনএস): সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলির জন্য বড় আর্থিক সহায়তার ঘোষণা করলেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব…

ByByNews Desk Aug 3, 2026

গোয়েন্দা-তথ্যভিত্তিক পুলিশিংয়ে জোর মণিপুরের ডিজিপির, নিরাপত্তা প্রস্তুতি পর্যালোচনা

ইম্ফল, ২ আগস্ট (আইএএনএস): মণিপুরে আইন-শৃঙ্খলা আরও শক্তিশালী করা এবং জঙ্গি দমন অভিযানকে আরও কার্যকর করতে গোয়েন্দা-তথ্যভিত্তিক সক্রিয়…

ByByNews Desk Aug 2, 2026
Scroll to Top