News Flash

  • Home
  • Uncategorized
  • এডিসির সিমনা তমাকারী কেন্দ্রের উপনির্বাচন ঘিরে তৎপরতা তুঙ্গে, প্রার্থী ঘোষণা বামফ্রন্ট ও আইপিএফটির
Image

এডিসির সিমনা তমাকারী কেন্দ্রের উপনির্বাচন ঘিরে তৎপরতা তুঙ্গে, প্রার্থী ঘোষণা বামফ্রন্ট ও আইপিএফটির

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ জুলাই৷৷ এডিসির সিমনা তমাকারী কেন্দ্রের উপনির্বাচনের জন্য রাজনৈতিক দলগুলির তৎপরতা তুঙ্গে৷ সংশ্লিষ্ট কেন্দ্রে রাজনৈতিক দলগুলি প্রচারাভিযান শুরু করেছে৷ এখনও পর্যন্ত প্রার্থী তালিকা ঘোষণা করেছে সিপিএম এবং আইপিএপটি৷ ত্রিপুরা উপজাতি স্বশাসিত জেলা পরিষদের ১৩ সিমনা তমাকারী ভিলেজের শূন্য আসনে প্রার্থী তালিকা ঘোষণা করল বামফ্রন্ট৷ সিপিএম মনোনীত বামফ্রন্ট প্রার্থী কুমোদ দেববর্মা ঐ কেন্দ্রে প্রতিদ্বন্দ্বিতা করবেন৷ রবিবার বামফ্রন্টের এক বৈঠকের পর সিপিএম রাজ্য দপ্তরে এক সাংবাদিক সম্মেলনে একথা জানান সিপিএম রাজ্য সম্পাদক বিজন ধর৷
এডিসি সদস্য রণবীর দেববর্মার মৃত্যুর পর শূন্য হয়ে পড়েছিল ১৩ সিমনা তমাকারি ভিলেজটি৷ শনিবার রাজ্য নির্বাচন কমিশন ঐ কেন্দ্রে নির্বাচন ঘোষণা করে৷ ২৩ আগস্ট ঐ কেন্দ্রে অনুষ্ঠিত হতে যাচ্ছে উপনির্বাচন৷ আর এই উপনির্বাচনে বামফ্রন্টের মনোনীত প্রার্থী হচ্ছেন কুমোদ দেববর্মা৷ আজ বামফ্রন্টের এক সভায় কুমোদ দেববর্মার নাম ঘোষণা করা হয়৷ এরপর মেলারমাঠে সিপিএম রাজ্য দপ্তরে এক সাংবাদিক বৈঠকে তার নাম ঘোষণা করেন বামফ্রন্টের পক্ষে সিপিএম রাজ্য সম্পাদক বিজন ধর৷
66এদিন সাংবাদিক সম্মেলনে সিপিএম রাজ্য সম্পাদক বিজন ধর জাতীয় সড়কের সমস্যা নিয়ে সরব হন৷ দীর্ঘ আড়াইমাস যাবত আসামের লোয়ারপোয়ায় জাতীয় সড়কের অবস্থা বেহাল হয়ে পড়ে আছে৷ কেন্দ্রীয় সরকার ও আসাম সরকার এব্যাপারে কোন উদ্যোগ নেয়নি বলে অভিযোগ করেন বিজন ধর৷ শনিবার জাতীয় সড়কে বাঁশ ফেলে গাড়ি পারাপার শুরু করলে তাতেও সফলতা আসেনি৷ যা নিয়ে কেন্দ্রীয় প্রতিনিধি দলও অসন্তোষ প্রকাশ করেছে৷ এদিন বামফ্রন্টের সভা থেকে জাতীয় সড়ক সংস্কারের জন্য দাবি জানানো হয়৷
প্রার্থী ঘোষণার পরই উপনির্বাচন নিয়ে দলীয় রণকৌশল শুরু হয়ে গেছে৷ ২৩ আগস্ট অনুষ্ঠিত হতে চলেছে উপনির্বাচন৷ ২৬ আগস্ট হবে গণনা৷ এদিন সাংবাদিক সম্মেলনে সিপিআই, ফরওয়ার্ড ব্লক এবং আরএসপিআই’র রাজ্য নেতৃত্বরা উপস্থিত ছিলেন৷
এদিকে, সিমনা তমাকারী এডিসি আসনে উপনির্বাচনের দিনক্ষণ ঘোষণার পর থেকেই রাজনৈতিক দলগুলির মধ্যে ব্যাপক তৎপরতা শুরু হয়ে গেছে৷ শাসক দল সিপিআইএমের পর আইপিএফটি দলও দলীয় প্রার্থীর নাম ঘোষণা করেছে৷ এই কেন্দ্রের উপনির্বাচনে আইপিএফটির প্রার্থী হচ্ছেন মঙ্গল দেববর্মা৷
11আগামী ২৩ আগস্ট অনুষ্ঠিত হবে এডিসির সিমনা তমাকারী আসনের উপনির্বাচন৷ নির্বাচনকে কেন্দ্র করে বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে তৎপরতা শুরু হয়েছে৷ আইপিএফটি দল রবিবার দলীয় কার্যালয়ে আয়োজিত সাংবাদিক সম্মেলনে প্রার্থীর নাম ঘোষণা করেছে৷ এই আসনের উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন মঙ্গল দেববর্মা৷ গত নির্বাচনে এই কেন্দ্রে সিপিআইএম প্রার্থী আইপিএপটি প্রার্থীকে মাত্র ৫০৯ ভোটের ব্যবধানে পরাজিত করেছিল৷ স্বাভাবিক কারণেই এই আসনের উপনির্বাচনেও তীব্র প্রতিদ্বন্দ্বিতার সম্ভাবনা রয়েছে৷ আইপিএপটি সভাপতি এনসি দেববর্মা রবিবার দলীয় কার্যালয়ে আয়োজিত সাংবাদিক সম্মেলনে সিমনা তমাকারী আসনের উপনির্বাচনে দলীয় প্রার্থীর নাম ঘোষণা করেন৷ গত নির্বাচনের বিজিত প্রার্থী মঙ্গল দেববর্মাকেই এই আসনে প্রার্থী হিসেবে মনোনীত করা হয়েছে৷
গত নির্বাচনে আইপিএফটি প্রার্থী মঙ্গল দেববর্মা ৫০৯ ভোটে সিপিমে প্রার্থীর কাছে পরাজিত হয়েছিলেন৷ উপনির্বাচনে আইপিএফটি প্রার্থীকে জয়ী করার জন্য বাম বিরোধী সবকটি দলের সমর্থন ও সহযোগিতা চেয়েছেন আইপিএফটি সভাপতি৷

Releated Posts

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top