News Flash

  • Home
  • ত্রিপুরা
  • নর্থ ইস্টার্ন ইনস্টিটিউট অফ নিউরো সাইন্স ও মধ্য শহর ক্লাব এর উদ্যোগে যে মেগা হেলথ ক্যাম্প অনুষ্ঠিত
Image

নর্থ ইস্টার্ন ইনস্টিটিউট অফ নিউরো সাইন্স ও মধ্য শহর ক্লাব এর উদ্যোগে যে মেগা হেলথ ক্যাম্প অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ১০ মার্চ: শনিবার ধর্মনগরের বিবেকানন্দ সার্থশতবার্ষিকী ভবনে নর্থ ইস্টার্ন ইনস্টিটিউট অফ নিউরো সাইন্স এবং ধর্মনগরের মধ্য শহর ক্লাব এর উদ্যোগে যে মেগা হেলথ ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। তাতে ধর্মনগর জুড়ে ব্যাপক সাড়া পড়েছে। 

আজকের এই হেল্থ ক্যাম্পে মোট ১৫০ জন স্নায়ু রোগী উপকৃত হয়। যারা দীর্ঘদিন ধরে বিভিন্ন ধরনের নার্ভ গঠিত প্যারালাইসিস রোগে ভুগছে তারা দলে দলে এসে এই মেগা হেলথ ক্যাম্পে সুযোগ ভোগ করে। 

এই হেলথ ক্যাম্পে উপস্থিত ছিলেন রাজ্যের স্বনামধন্য কৃতি স্বর্ণপদক প্রাপ্ত নিউরো চিকিৎসক বর্তমানে শিলচরে কার্যরত ড সম্মোদ্ধ ধর, এছাড়া চিকিৎসক হিসেবে উপস্থিত ছিলেন ডঃ দীপক দুবে ডঃ বিকাশ সিনহা, নর্থ ইস্টার্ন ইন্সটিটিউট ফর নিউরোসাইন্স এর সিইও হরিপদ দেবনাথ। 

উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধর্মনগর পুরো পরিষদের চেয়ারম্যান প্রদ্যুৎ দে সরকার, বিশিষ্ট সমাজসেবী শ্যামল নাথ এবং মধ্য শহরের সভাপতি বিপ্লব বিশ্বাস সহ অন্যান্যরা। এই ধরনের হেলথ ক্যাম্প সংগঠিত করায় ধর্মনগরবাসীরা মধ্য শহর ক্লাব কে এবং নর্থ ইস্টার্ন ইনস্টিটিউট ফর নিউরো সাইন্সের কর্মকর্তাদের সাধুবাদ জানিয়েছেন।

Releated Posts

ইয়াবা পাচার মামলায় তিন দোষীর ২০ বছরের সশ্রম কারাদণ্ড, এক লক্ষ টাকা করে জরিমানা

আগরতলা, ১০ জুন: মাদকবিরোধী অভিযানে বড় সাফল্যের ঘটনায় ইয়াবা পাচার মামলায় তিন অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে কঠোর সাজা…

ByByReshmi Debnath Jun 10, 2026

১২ দফা দাবিতে তপশিলী জাতি কল্যাণে ডেপুটেশন প্রদান

আগরতলা, ১০ জুন ২০২৬: তপশিলী জাতি সম্প্রদায়ের বিভিন্ন সমস্যা সমাধান এবং শিক্ষা, কর্মসংস্থান ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করার…

ByByTaniya Chakraborty Jun 10, 2026

তিন-চার মাস ধরে বন্ধ বার্ধক্য ভাতা, দপ্তরে দপ্তরে ঘুরেও সমাধান পাননি ৮৫ বছরের জয় কুমার ত্রিপুরা

আগরতলা, ১০ জুন: সরকারি বার্ধক্য ভাতা বন্ধ হয়ে যাওয়ায় চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন সাব্রুম মহকুমার সাতচাঁদ দানো…

ByByReshmi Debnath Jun 10, 2026

ন্যায্য মূল্যের দোকানে চাল পরিমাপে কারচুপির অভিযোগ, তদন্তের আশ্বাস খাদ্য দপ্তরের

তেলিয়ামুড়া, ১০ জুন: তেলিয়ামুড়া কালিটিলা এলাকার একটি সরকারি ন্যায্য মূল্যের দোকানে চাল পরিমাপে ওজন কম দেওয়ার অভিযোগকে কেন্দ্র…

ByByReshmi Debnath Jun 10, 2026
Scroll to Top