News Flash

  • Home
  • দেশ
  • জন গর্জন সভা নিয়ে গর্জে উঠলেন মমতা
Image

জন গর্জন সভা নিয়ে গর্জে উঠলেন মমতা

কলকাতা, ৬ মার্চ, (হি.স.) : ‘‘১০ মার্চ বাংলার মানুষের গর্জন, আসুন ব্রিগেডে।” বুধবার একটি ভিডিয়ো বার্তায় এই মন্তব্য করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে তিনি বলেন,

তিন দিন রাজ্যের তিন জায়গায় সভা করলেন নরেন্দ্র মোদী। একাধিক ইস্যুতে বিঁধলেন তৃণমূলকে। এবার ১০ তারিখের কাউন্টডাউন শুরু। রাজ্য শাসক দলের নেতাদের কণ্ঠে এতদিন ”গর্জন” প্রসঙ্গ শোনা যাচ্ছিল। বুধবার একটি ভিডিয়ো বার্তায় মুখ্যমন্ত্রী বুঝিয়ে দিলেন, ”১০ তারিখ ব্রিগেডে জনগর্জন হবে।”

মুখ্যমন্ত্রী বলেন, “বাংলাকে যেভাবে লাঞ্ছনা করা হচ্ছে, বাড়ির টাকা বন্ধ করে দেওয়া হচ্ছে, রাস্তার টাকা বন্ধ করে দেওয়া হচ্ছে, ১০০ দিনের টাকা বন্ধ করে দেওয়া হয়েছে। বাংলাকে বিকৃত সংস্কৃতি তৈরি করার চেষ্টা হচ্ছে, তা বাংলা কোনওদিন মানে না।”

মুখ্যমন্ত্রীর কথায়, “বাংলা মনে করে ধর্ম যার যার উৎসব সকলের। বাংলার সংস্কৃতিকে শেষ করে দেওয়ার চক্রান্ত করা হচ্ছে। বাংলা সকলকে আপন করে নেয়। বাংলার সংস্কৃতিকে রক্ষা করার জন্য গর্জন ব্রিগেড তৈরি করি।”’

দোরগোড়ায় লোকসভা নির্বাচন। তার আগে সমর নীতি প্রস্তুত করছে সমস্ত রাজনৈতিক দলগুলিই। ইতিমধ্যেই একাধিকবার বাংলায় এসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর কণ্ঠে একাধিকবার শোনা গিয়েছে সন্দেশখালি প্রসঙ্গ। এদিকে ১০ তারিখ ব্রিগেডে জনসভা করে লোকসভা নির্বাচনের প্রচারের আনুষ্ঠানিক উদ্বোধন করতে চলেছে তৃণমূল। ইতিমধ্যেই স্পষ্ট হয়ে গিয়েছে, ওই সভায় একসঙ্গে উপস্থিত থাকবেন তৃণমূলনেত্রী মমতা এবং সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়।

Releated Posts

শুধু বৃষ্টির ঘাটতি দিয়ে খরা ঘোষণা নয়, বৈজ্ঞানিক মূল্যায়নের পর সিদ্ধান্ত: গুজরাট সরকার

গান্ধীনগর, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): শুধুমাত্র বৃষ্টিপাতের ঘাটতির ভিত্তিতে গুজরাটের কোনও জেলাকে খরাপ্রবণ ঘোষণা করা হবে না বলে শুক্রবার…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ফেব্রুয়ারির মধ্যে জাতীয় সড়কে বাধাহীন টোল ব্যবস্থা চালু হবে: নীতিন গডকরি

মুম্বই, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): আগামী ফেব্রুয়ারির মধ্যে ভারতে সম্পূর্ণ ডিজিটাল ও বাধাহীন হাইওয়ে টোল ব্যবস্থা চালু করা হবে…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ক্যানবেরায় অস্ট্রেলিয়ার নৌপ্রধানের সঙ্গে বৈঠকে ভারতীয় নৌপ্রধান, সামুদ্রিক সহযোগিতা বাড়ানোর আলোচনা

ক্যানবেরা, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে সামুদ্রিক সহযোগিতা আরও গভীর করার লক্ষ্যে শুক্রবার অস্ট্রেলিয়ার নৌপ্রধান ভাইস…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ব্রিকসের বৈশ্বিক গুরুত্ব রয়েছে, ভারতের কূটনৈতিক সক্ষমতাও তুলে ধরে: শশী থারুর

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): ব্রিকসের প্রাসঙ্গিকতা নিয়ে প্রশ্ন ওঠার পর এই জোটের গুরুত্বের পক্ষে সওয়াল করলেন কংগ্রেস সাংসদ…

ByByTaniya Chakraborty Sep 11, 2026
Scroll to Top