নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ জুলাই৷৷ স্বর্ণযুগে বিশালগড় মহকুমা হাসপাতালে রোগী ও রোগীর আত্মীয়পরিজনেরা চিকিৎসা করাতে এসেও নিরাপদে নেই৷ গভীর রাতে হাসপাতালের কতিপয় কর্মচারীরা চুরি করে নিয়ে যাচ্ছে মোবাইল, টাকা সহ বহু মূল্যবান সামগ্রী৷ প্রসঙ্গত বিশালগড় থানাধীন অপিসটিলার বাসিন্দা বিথি দেবনাথ ও তিথী দেবনাথ দুই বোন মিলে মাকে হাসপাতালে ভর্তি করান চিকিৎসার জন্য৷ সে সুবাদে সে দুই বোন বিথি ও তিথি দেবনাথ মার দেখাশুনা করার জন্য হাসপাতালেই রয়ে যান৷ অভিযোগ গভীর রাতে হাসপাতালেরই এক কর্মী তাদের দুটি মোবাইল সহ নগদ দশ হাজার টাকা নিয়ে পালিয়ে যায়৷ বিশ্বস্ত সূত্রে জানা যায়, হাসপাতালের এক কর্মী এই চুরির সঙ্গে জড়িত৷ উপযুক্ত প্রমাণ ছাড়া তাকে হাতের নাগালে আনতে পারছে না হাসপাতাল কর্তৃপক্ষ৷ রোগীর পরিবার এবিষয়ে হাসপাতালে কর্তৃপক্ষের সাথে কথা বললে তারা তদন্ত করে দেখবেন বলে জানিয়েছেন৷
বিশালগড় হাসপাতালে রোগীর নিকটাত্মীয়ের সর্বস্ব চুরি, অভিযুক্ত স্বাস্থ্যকর্মী
Releated Posts
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…


















