News Flash

  • Home
  • Uncategorized
  • বিশালগড় হাসপাতালে রোগীর নিকটাত্মীয়ের সর্বস্ব চুরি, অভিযুক্ত স্বাস্থ্যকর্মী
Image

বিশালগড় হাসপাতালে রোগীর নিকটাত্মীয়ের সর্বস্ব চুরি, অভিযুক্ত স্বাস্থ্যকর্মী

thiefনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ জুলাই৷৷ স্বর্ণযুগে বিশালগড় মহকুমা হাসপাতালে রোগী ও রোগীর আত্মীয়পরিজনেরা চিকিৎসা করাতে এসেও নিরাপদে নেই৷ গভীর রাতে হাসপাতালের কতিপয় কর্মচারীরা চুরি করে নিয়ে যাচ্ছে মোবাইল, টাকা সহ বহু মূল্যবান সামগ্রী৷ প্রসঙ্গত বিশালগড় থানাধীন অপিসটিলার বাসিন্দা বিথি দেবনাথ ও তিথী দেবনাথ দুই বোন মিলে মাকে হাসপাতালে ভর্তি করান চিকিৎসার জন্য৷ সে সুবাদে সে দুই বোন বিথি ও তিথি দেবনাথ মার দেখাশুনা করার জন্য হাসপাতালেই রয়ে যান৷ অভিযোগ গভীর রাতে হাসপাতালেরই এক কর্মী  তাদের দুটি মোবাইল সহ নগদ দশ হাজার টাকা নিয়ে পালিয়ে যায়৷ বিশ্বস্ত সূত্রে জানা যায়, হাসপাতালের এক কর্মী এই চুরির সঙ্গে জড়িত৷ উপযুক্ত প্রমাণ ছাড়া তাকে হাতের নাগালে আনতে পারছে না হাসপাতাল কর্তৃপক্ষ৷ রোগীর পরিবার এবিষয়ে হাসপাতালে কর্তৃপক্ষের সাথে কথা বললে তারা তদন্ত করে দেখবেন বলে জানিয়েছেন৷

Releated Posts

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026
Scroll to Top