ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৫ মার্চ।। ক্রীড়াসূচি ঘোষিত। ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশন আয়োজিত বিপুল মজুমদার স্মৃতি সুপার ডিভিশন ২০২৩-২৪ ক্রিকেট টুর্নামেন্ট শুরু হচ্ছে ৯ মার্চ থেকে। ৬ দলীয় টুর্নামেন্ট। একদিনে তিনটি করে ম্যাচেরও সংস্থান রাখা হয়েছে। এই বিপুল মজুমদার মেমোরিয়াল সুপার ডিভিশন লিগ ক্রিকেট দিয়েই টিআইটি গ্রাউন্ডেও ফের খেলার সূচনা হচ্ছে। ৯ মার্চ প্রথম দিনে পুলিশ ট্রেনিং একাডেমী গ্রাউন্ডে ইউনাইটেড ফ্রেন্ডস খেলবে সংহতির বিরুদ্ধে। এমবিবি স্টেডিয়ামে শতদল সংঘ খেলবে জেসিসি-র বিরুদ্ধে। টিআইটি গ্রাউন্ডে ব্লাড মাউথ খেলবে স্ফুলিঙ্গ ক্লাবের বিরুদ্ধে। উল্লেখ্য, আন্তর্জাতিক টিআইটি স্টেডিয়ামের সার্বিক নির্মাণ কার্য সম্পন্ন না হলেও মাঠ খেলার তৈরি করে তোলা হয়েছে। টিসিএ সচিব লীগের সূচি ঘোষণা করেছেন। ২৯ মার্চ পর্যন্ত লীগ পর্যায়ের খেলা অনুষ্ঠিত হবে। সকাল পৌনে নয়টা থেকে ম্যাচ শুরু হবে এবং বিকেল সাড়ে চারটা পর্যন্ত ম্যাচ চালানোর কথা উল্লেখ রয়েছে। ১০ মার্চ এমবিবি স্টেডিয়ামে ব্লাডমাউথ খেলবে সংহতির বিরুদ্ধে। টি আই টি গ্রাউন্ডে জেসিসি খেলবে ইউনাইটেড ফ্রেন্ডস এর বিরুদ্ধে। পুলিশ ট্রেনিং একাডেমি গ্রাউন্ডে শতদল সংঘ খেলবে স্ফুলিঙ্গের বিরুদ্ধে।

টিআইটি গ্রাউন্ড ফের খেলার উপযুক্ত ৯ মার্চ থেকে সুপার ডিভিশন ক্রিকেট
Tags:
Releated Posts
মহিলা টি-২০ বিশ্বকাপে বড় ব্যবধানে জিততে হবে ভারতের সব গ্রুপ ম্যাচ: অভিষেক নায়ার
নয়াদিল্লি, ১৪ জুন (আইএএনএস): ইংল্যান্ডে শুরু হতে চলা মহিলা টি-২০ বিশ্বকাপের আগে ভারতীয় দলের জন্য গুরুত্বপূর্ণ পরামর্শ দিলেন…
ভোপালে ক্রীড়াবিদদের সঙ্গে মতবিনিময়, শিক্ষা উদ্যোগ পর্যালোচনা করলেন ধর্মেন্দ্র প্রধান
ভোপাল, ১৩ জুন (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান শনিবার ভোপাল সফরে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব-এর সঙ্গে সাক্ষাৎ করে…
বালোগুনের জোড়া গোলে প্যারাগুয়েকে উড়িয়ে বিশ্বকাপ অভিযান শুরু আমেরিকার
ক্যালিফোর্নিয়া, ১৩ জুন (আইএএনএস): ফিফা বিশ্বকাপ ২০২৬-এর গ্রুপ ডি-র ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে মার্কিন যুক্তরাষ্ট্র ৪-২ গোলে হারাল…
মহিলা টি-২০ বিশ্বকাপ: ভারতের প্রথম একাদশে রেণুকা-ক্রান্তি-অরুন্ধতীকেই চান অঞ্জুম চোপড়া
নয়াদিল্লি, ১২ জুন (আইএএনএস): ২০২৬ আইসিসি মহিলা টি-২০ বিশ্বকাপে ভারতের প্রথম একাদশে পেস আক্রমণের মূল ভরসা হিসেবে ক্রান্তি…


















