News Flash

  • Home
  • খেলা
  • টিআইটি গ্রাউন্ড ফের খেলার উপযুক্ত ৯ মার্চ থেকে সুপার ডিভিশন ক্রিকেট
Image

টিআইটি গ্রাউন্ড ফের খেলার উপযুক্ত ৯ মার্চ থেকে সুপার ডিভিশন ক্রিকেট

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৫ মার্চ।। ক্রীড়াসূচি ঘোষিত। ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশন আয়োজিত বিপুল মজুমদার স্মৃতি সুপার ডিভিশন ২০২৩-২৪ ক্রিকেট টুর্নামেন্ট শুরু হচ্ছে ৯ মার্চ থেকে। ৬ দলীয় টুর্নামেন্ট। একদিনে তিনটি করে ম্যাচেরও সংস্থান রাখা হয়েছে। এই বিপুল মজুমদার মেমোরিয়াল সুপার ডিভিশন লিগ ক্রিকেট দিয়েই টিআইটি গ্রাউন্ডেও ফের খেলার সূচনা হচ্ছে। ৯ মার্চ প্রথম দিনে পুলিশ ট্রেনিং একাডেমী গ্রাউন্ডে ইউনাইটেড ফ্রেন্ডস খেলবে সংহতির বিরুদ্ধে। এমবিবি স্টেডিয়ামে শতদল সংঘ খেলবে জেসিসি-র বিরুদ্ধে। টিআইটি গ্রাউন্ডে ব্লাড মাউথ খেলবে স্ফুলিঙ্গ ক্লাবের বিরুদ্ধে। উল্লেখ্য, আন্তর্জাতিক টিআইটি স্টেডিয়ামের সার্বিক নির্মাণ কার্য সম্পন্ন না হলেও মাঠ খেলার তৈরি করে তোলা হয়েছে। টিসিএ সচিব লীগের সূচি ঘোষণা করেছেন। ২৯ মার্চ পর্যন্ত লীগ পর্যায়ের খেলা অনুষ্ঠিত হবে। ‌ সকাল পৌনে নয়টা থেকে ম্যাচ শুরু হবে এবং বিকেল সাড়ে চারটা পর্যন্ত ম্যাচ চালানোর কথা উল্লেখ রয়েছে। ১০ মার্চ এমবিবি স্টেডিয়ামে ব্লাডমাউথ খেলবে সংহতির বিরুদ্ধে। টি আই টি গ্রাউন্ডে জেসিসি খেলবে ইউনাইটেড ফ্রেন্ডস এর বিরুদ্ধে। পুলিশ ট্রেনিং একাডেমি গ্রাউন্ডে শতদল সংঘ খেলবে স্ফুলিঙ্গের বিরুদ্ধে।

Releated Posts

‘ভারতীয় ক্রিকেটের জন্য গর্বের মুহূর্ত’, মহিলা এশিয়া কাপ জয়ে দলকে অভিনন্দন মোদির

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহিলা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ায় ভারতীয় মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 14, 2026

রেকর্ড ষষ্ঠবার জুনিয়র হকি এশিয়া কাপ জিতল ভারত

মোকি (চিন), ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো জুনিয়র পুরুষ হকি এশিয়া…

ByByNews Desk Sep 13, 2026

ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সম্ভাব্য দল ঘোষণা

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ সালের ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের জন্য ২৪ সদস্যের সম্ভাব্য ভারতীয় দল ঘোষণা করল…

ByByNews Desk Sep 12, 2026

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top