News Flash

  • Home
  • দেশ
  • বিধান পরিষদের জন্য মনোনয়নপত্র জমা নীতীশের
Image

বিধান পরিষদের জন্য মনোনয়নপত্র জমা নীতীশের

পাটনা, ৫ মার্চ (হি. স.): বিহারের বিধান পরিষদের প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিলেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। এই নিয়ে টানা চারবার তিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন। বিহারের আইনসভার উচ্চকক্ষ বিধানপরিষদে সম্প্রতি নীতীশ কুমার সহ ১১ প্রার্থীর মেয়াদকাল শেষ হয়েছে। তাঁর সঙ্গে সেখানে উপস্থিত ছিলেন লালন সিং, অশোক চৌধুরী প্রমুখ।

লোকসভা নির্বাচনের আগেই বিহার বিধান পরিষদের নির্বাচন হবে, নির্বাচন কমিশনের তরফে এই নিয়ে বিজ্ঞপ্তি আগেই জারি করা হয়েছিল। নীতীশ কুমার ছাড়াও ভারতীয় জনতা পার্টির শাহনওয়াজ হুসেন, বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী রাবড়ি দেবীরও কার্যকাল শেষ হচ্ছে। যদিও বিধানপরিষদের আসনে এখনও পর্যন্ত বিজেপি তাদের কোনো প্রার্থী দেয়নি বলে জানা গেছে।

Releated Posts

মদন মিত্র-অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তল্লাশি, বিজেপিকে তোপ কীর্তি আজাদের

নয়াদিল্লি, ১৩ জুন (আইএএনএস): তৃণমূল কংগ্রেস নেতা কীর্তি আজাদ শনিবার বিজেপির বিরুদ্ধে তীব্র আক্রমণ শানিয়ে অভিযোগ করলেন, বিরোধী…

ByByNews Desk Jun 13, 2026

গুজরাটে ফ্ল্যাটে হানা, ৮৬.৩১ লক্ষ টাকার হাইব্রিড গাঁজা উদ্ধার; পলাতক অভিযুক্তের খোঁজে পুলিশ

ভাদোদরা, ১৩ জুন (আইএএনএস): গুজরাটের ভাদোদরার আলকাপুরি এলাকায় একটি আবাসন থেকে প্রায় ৮৬.৩১ লক্ষ টাকা মূল্যের হাইব্রিড গাঁজা…

ByByNews Desk Jun 13, 2026

বেঙ্গালুরুর উপকণ্ঠে মার্সিডিজ দুর্ঘটনায় তরুণীর মৃত্যু, অল্পের জন্য রক্ষা চালকের

বেঙ্গালুরু, ১৩ জুন (আইএএনএস): বেঙ্গালুরুর উপকণ্ঠে বেঙ্গালুরু-চেন্নাই এক্সপ্রেসওয়ে-এ ভয়াবহ পথদুর্ঘটনায় ২৮ বছর বয়সি এক তরুণীর মৃত্যু হয়েছে। শনিবার…

ByByNews Desk Jun 13, 2026

ছত্তীসগঢ়ে বড় নকশাল চক্রান্ত ভেস্তে দিল সিআরপিএফ, উদ্ধার বিপুল অস্ত্র ও বিস্ফোরক

রায়পুর, ১৩ জুন (আইএএনএস): ছত্তীসগঢ়ে নকশালবিরোধী অভিযানে বড় সাফল্য পেল কেন্দ্রীয় সংরক্ষিত পুলিশ বাহিনী (সিআরপিএফ)। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে…

ByByNews Desk Jun 13, 2026
Scroll to Top