News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ক্ষমতায় থাকা সত্ত্বেও কমিউনিস্টের একটা বড় অংশ বিজেপিকে ভোট দিয়েছিল: সাংসদ বিপ্লব
Image

ক্ষমতায় থাকা সত্ত্বেও কমিউনিস্টের একটা বড় অংশ বিজেপিকে ভোট দিয়েছিল: সাংসদ বিপ্লব

আগরতলা, ৫ মার্চ : ক্ষমতায় থাকা সত্ত্বেও কমিউনিস্টের একটা বড় অংশ বিজেপিকে ভোট দিয়েছিল। যার ফলে ২০১৮ সালে ত্রিপুরায় বিজেপি ক্ষমতায় এসেছে। আজ রাজ্যে এসে প্রদেশ বিজেপি কার্যালয়ে সাংবাদিক সম্মেলনে একথা বলেন পশ্চিম ত্রিপুরা লোকসভা কেন্দ্রের বিজেপি মনোনীত প্রার্থী তথা সাংসদ বিপ্লব কুমার দেব।

এদিন শ্রী দেব বলেন,ত্রিপুরায় মুখ্যমন্ত্রী থাকাকালীন অনেক ভুল ত্রুটি হয়েছিল। কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আমাকে দ্বিতীয়বার সুযোগ দিয়েছে নির্বাচনে জয়লাভ করে লোকসভায় গিয়ে ত্রিপুরাবাসীর সমস্যা নিয়ে কথা বলতে।

তাঁর কথায়, একদিনের জন্য আমি ত্রিপুরাবাসীকে ভুলে যায়নি। ত্রিপুরায় বিজেপি সরকার প্রতিষ্ঠিত হওয়ার আগে শূন্য নিয়ে এসেছিলাম। তখন সাংবাদিকরা ছিল শক্তি। পাশাপাশি কিছু কমিউনিস্ট নেতৃত্ব ও কর্মীরা সমর্থন করেছিলেন যার জন্য রাজ্যে বিজেপি সরকার প্রতিষ্ঠিত হয়েছে।

এদিন তিনি আরও বলেন ,রাজনীতির ঊর্ধ্বে উঠে ২০১৮ সালে ত্রিপুরাবাসী ভোটাধিকার প্রয়োগ করে পরিবর্তন করেছেন।

সাথে তিনি যোগ করেন, ২০১৮ সালের পর পুনরায় ত্রিপুরায় নির্বাচনে সম্মুখীন হতে যাচ্ছি আমি। তাই আপামর ত্রিপুরাবাসীকে আবেদন লোকসভা নির্বাচনে পদ্ম চিহ্নে ভোট দিয়ে প্রধানমন্ত্রীকে শক্তিশালী করুন।

Releated Posts

শুধু পুজো করলে চলবে না, পুজোর পাশাপাশি কর্মও করতে হবে: সাংসদ বিপ্লব

আগরতলা, ১৪ সেপ্টেম্বর:  ‘শুধু পুজো করলেই চলবে না, পুজোর পাশাপাশি কর্মও করতে হবে’—এই বার্তা দিয়ে প্রতাপগড় বিধানসভা কেন্দ্রের…

ByByReshmi Debnath Sep 14, 2026

সিদ্ধিদাতা গণেশ পুজো ঘিরে উৎসবের আমেজ আগরতলায়

আগরতলা, ১৪ সেপ্টেম্বর:  আজ সিদ্ধিদাতা গণেশ পুজো। এই উপলক্ষে রাজধানী আগরতলা শহরের বিভিন্ন এলাকায় জাঁকজমকপূর্ণভাবে আয়োজন করা হয়েছে…

ByByReshmi Debnath Sep 14, 2026

ভিলেজ কমিটি নির্বাচন নিয়ে জেলা প্রশাসন ও পুলিশ কর্তাদের সঙ্গে রাজ্য নির্বাচন কমিশনের বৈঠক

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: টিটিএএডিসি ভিলেজ কমিটির নির্বাচনকে সামনে রেখে সোমবার রাজ্যের সমস্ত জেলা নির্বাচন আধিকারিক (ডিএম ও কালেক্টর)…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

বাজারে দুঃসাহসিক চুরি, প্রশ্নের মুখে রাতের নিরাপত্তা

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: দোকানের টিনের ছাদ কেটে জুয়েলারি দোকানে ঢুকে প্রায় ৮০ ভরি রুপার অলংকার ও নগদ টাকা…

ByByTaniya Chakraborty Sep 14, 2026
Scroll to Top