ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৪ মার্চ।।প্রস্তুতি ম্যাচে মিনহাজ আহমেদের বিধ্বংসী ব্যাটিং। রাজ্য অনূর্ধ্ব-১৩ ক্রিকেটে অংশ গ্রহণের লক্ষ্য দল গঠনের জন্য দুটি প্রস্তুতি ম্যাচের আয়োজন করেছে মহকুমা ক্রিকেট সংস্থা। সোমবার ছিলো প্রথম প্রস্তুতি ম্যাচ। শিবিরে থাকা ২৬ জন ক্রিকেটারকে দুদলে ভাগ করে হয় ম্যাচটি। সকালে প্রথমে ব্যাট করার সুযোগ পেয়ে সোনামুড়া রেড দল ৩২.৫ ওভারে ২১৬ রান করে। দলকে বড় স্কোর গড়াতে মূখ্য ভূমিকা নেয় মহকুমা প্রতিভাবান ক্রিকেটার মিনহাজ। চোখ ঝলসানো ব্যাটিং করে সে। ৮৫ বল খেলে ১৭ টি বাউন্ডারি ও ৬ টি ওভার বাউন্ডারির সাহায্যে মিনহাস করে ১৪২ রান। এছাড়া দলের পক্ষেআর্জু দেববর্মা ৩২ বল খেলে ২ টি বাউন্ডারির সাহায্যে ১৮ রান করে। সোনামুড়া ব্লু দলের পক্ষে রক্তিম বর্মন ২২ রানে, অলক সূত্রধর ২৭ রানে, রণজিৎ দেববর্মা ২৯ রানে এবং কুশল ইমরান উদয় ৩৫ রানে ২ টি করে উইকেট দখল করে। জবাবে খেলতে নেমে সোনামুড়া ব্লু দল ১২৯ রান করতে সক্ষম হয়। দলের পক্ষে সিদ্ধার্থ মজুমদার ১১৭ বল খেলে ১৩ টি বাউন্ডারির সাহায্যে ৬৭, রণজিৎ দেববর্মা ১৩ বল খেলে ৪ টি বাউন্ডারির সাহায্যে ১৬ এবং আরিয়ন পাল ২২ বল খেলে ৩ টি বাউন্ডারির সাহায্যে ১৬ রান করে। সোনামুড়া রেড দলের পক্ষে প্রীতম দেবনাথ ১০ রানে এবং কৌশিক দেবনাথ ৩৫ রানে ২ টি উইকেট দখল করে। মঙ্গলবার হবে দ্বিতীয় প্রস্তুতি ম্যাচ। এরপরই গঠন করা হবে মহকুমার দল।

সোনামুড়ায় ছোটদের ক্রিকেট প্রস্তুতি ম্যাচে মিনহাস দুর্দান্ত
Tags:
Releated Posts
২ লক্ষ টিকিট বিক্রি, নারী ক্রিকেটের প্রেমে পড়বে বিশ্ব: টি-২০ বিশ্বকাপ ডিরেক্টর বেথ ব্যারেট-ওয়াইল্ড
নয়াদিল্লি, ১১ জুন (আইএএনএস): ২০২৬ সালের মহিলা টি-২০ বিশ্বকাপকে ঘিরে উচ্ছ্বাস তুঙ্গে। ইতিমধ্যেই ২ লক্ষ টিকিট বিক্রি হয়ে…
শ্রীলঙ্কা সফরে ভারত অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক যশবর্ধন সিং চৌহান
নয়াদিল্লি, ১১ জুন (আইএএনএস): আগামী মাসে শ্রীলঙ্কা সফরে যাওয়া ভারতীয় পুরুষ অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক হিসেবে নির্বাচিত হলেন যশবর্ধন…
বেঙ্গল টি-টোয়েন্টি লিগ: শুভমের অর্ধশতরান ও বোলারদের দাপটে মুর্শিদাবাদকে হারাল রাঢ় টাইগার্স
কলকাতা, ১০ জুন (আইএএনএস): শুভম দে সিনিয়রের দুরন্ত অর্ধশতরান এবং বোলারদের নিয়ন্ত্রিত পারফরম্যান্সে ভর করে বেঙ্গল টি-টোয়েন্টি লিগের…
বিশ্বকাপের জাদু এবার বাজারে, গোল হলেই ছাড়! কেরলের সাপ্লাইকোর অভিনব ‘সকার ইলেভেন’ প্রকল্প
তিরুবনন্তপুরম, ১০ জুন (আইএএনএস): ফুটবল বিশ্বকাপের উন্মাদনাকে সাধারণ মানুষের দৈনন্দিন কেনাকাটার সঙ্গে যুক্ত করতে অভিনব উদ্যোগ নিল কেরল…


















