News Flash

  • Home
  • খেলা
  • সোনামুড়ায় ছোটদের ক্রিকেট প্রস্তুতি ম্যাচে মিনহাস দুর্দান্ত
Image

সোনামুড়ায় ছোটদের ক্রিকেট প্রস্তুতি ম্যাচে মিনহাস দুর্দান্ত

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৪ মার্চ।।প্রস্তুতি ম্যাচে মিনহাজ আহমেদের বিধ্বংসী ব্যাটিং। রাজ্য অনূর্ধ্ব-‌১৩ ক্রিকেটে অংশ গ্রহণের লক্ষ্য দল গঠনের জন্য দুটি প্রস্তুতি ম্যাচের আয়োজন করেছে মহকুমা ক্রিকেট সংস্থা। সোমবার ছিলো প্রথম প্রস্তুতি ম্যাচ। শিবিরে থাকা ২৬ জন ক্রিকেটারকে দুদলে ভাগ করে হয় ম্যাচটি। সকালে প্রথমে ব্যাট করার সুযোগ পেয়ে সোনামুড়া রেড দল ৩২.‌৫ ওভারে ২১৬ রান করে। দলকে বড় স্কোর গড়াতে মূখ্য ভূমিকা নেয় মহকুমা প্রতিভাবান ক্রিকেটার মিনহাজ। চোখ ঝলসানো ব্যাটিং করে সে। ৮৫ বল খেলে ১৭ টি বাউন্ডারি ও ৬ টি ওভার বাউন্ডারির সাহায্যে মিনহাস করে ১৪২ রান। এছাড়া দলের পক্ষেআর্জু দেববর্মা ৩২ বল খেলে ২ টি বাউন্ডারির সাহায্যে ১৮ রান করে। সোনামুড়া ব্লু দলের পক্ষে রক্তিম বর্মন ২২ রানে, অলক সূত্রধর ২৭ রানে, রণজিৎ দেববর্মা ২৯ রানে এবং কুশল ইমরান উদয় ৩৫ রানে ২ টি করে উইকেট দখল করে। জবাবে খেলতে নেমে সোনামুড়া ব্লু দল ১২৯ রান করতে সক্ষম হয়। দলের পক্ষে সিদ্ধার্থ মজুমদার ১১৭ বল খেলে ১৩ টি বাউন্ডারির সাহায্যে ৬৭, রণজিৎ দেববর্মা ১৩ বল খেলে ৪ টি বাউন্ডারির সাহায্যে ১৬ এবং আরিয়ন পাল ২২ বল খেলে ৩ টি বাউন্ডারির সাহায্যে ১৬ রান করে। সোনামুড়া রেড দলের পক্ষে প্রীতম দেবনাথ ১০ রানে এবং কৌশিক দেবনাথ ৩৫ রানে ২ টি উইকেট দখল করে। মঙ্গলবার হবে দ্বিতীয় প্রস্তুতি ম্যাচ। এরপরই গঠন করা হবে মহকুমার দল।

Releated Posts

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026

গুজরাটে ইতিহাস, আহমেদাবাদে বসছে ভারতের প্রথম হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ

আহমেদাবাদ, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রথমবারের মতো ভারতে অনুষ্ঠিত হতে চলেছে হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ। আগামী ৫ থেকে…

ByByNews Desk Sep 3, 2026

অলিম্পিয়ান ও প্যারা অলিম্পিয়ানদের সংবর্ধনা, বিশেষ ক্রীড়া সভায় অনুপ্রেরণার মেলবন্ধন

আগরতলা, ৩০ আগস্ট: ত্রিপুরা প্যারা অলিম্পিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে সম্প্রতি এক বিশেষ ক্রীড়া সংবর্ধনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top