News Flash

  • Home
  • দিনের খবর
  • ১০০ দিনের কাজের হিসাব নিয়ে মোদীর বক্তব্য অসত্য বলে দাবি মমতার
Image

১০০ দিনের কাজের হিসাব নিয়ে মোদীর বক্তব্য অসত্য বলে দাবি মমতার

পূর্ব মেদিনীপুর, ৪ মার্চ (হি.স.): একশো দিনের কাজ নিয়ে কেন্দ্র-রাজ্য দড়ি টানাটানি চলছেই। এর মাঝেই আবাস যোজনা নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে পরিসংখ্যান দিয়ে চ্যালেঞ্জ জানালেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্য সফরে এসে প্রধানমন্ত্রী আবাস যোজনায় কেন্দ্রীয় অর্থ বরাদ্দ নিয়ে যে দাবি করেছেন, তা ‘অসত্য’ বলে দাবি করলেন মুখ্যমন্ত্রী।

গত সপ্তাহেই রাজ্য সফরে এসেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নদিয়া জেলার কৃষ্ণনগর এবং হুগলি জেলার আরামবাগে সভা করেন তিনি। দুটি সভা থেকেই তৃণমূল সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তোলেন তিনি। গত কয়েক বছরে রাজ্যকে প্রায় ৪৭ হাজার কোটি টাকা দেওয়া হলেও, সেই অর্থের সাহায্য পর্যাপ্ত বাড়ি তৈরি হয়নি বলে অভিযোগ ছিল তাঁর। সোমবার তমলুকের নিমতৌড়িতে সেই মন্তব্যেরই কড়া জবাব দিলেন মুখ্যমন্ত্রী।

মুখ্যমন্ত্রী এদিন কিছু পরিসংখ্যান দিয়ে বলেন, ২০১৪-১৫ থেকে ২১ – ২২ পর্যন্ত রাজ্যকে কেন্দ্রীয় সরকার আবাস যোজনা প্রকল্প খাতে মোট ২৯ হাজার ৮৩৪ কোটি টাকা। এই অর্থের সঙ্গে রাজ্য সরকার নিজের তরফে ২০ হাজার কোটি টাকা।

মমতা বলেন, ‘এরপর ২০২১-২৪ পর্যন্ত এক পয়সাও দেয়নি।’ মুখ্যমন্ত্রী বলেন, ‘ যে টাকা দেওয়া হয়েছিল, ওঁরা বলছে টাকা খেয়ে নিয়েছে। মোট ৪৩ লাখ বাড়ি হয়েছে। জবাব দিন! হয় সত্যি কথা স্বীকার করুন। তা না হলে বলুন মিথ্যা বলেছি, জনগণের কাছে ক্ষমা চান।’আবাস যোজনা নিয়ে ইতিমধ্যে কেন্দ্রীয় সরকারকে চরম সময়সীমা দিয়েছে রাজ্য সরকার। এই খাতে কেন্দ্রীয় টাকা বরাদ্দ করার জন্য মে মাস পর্যন্ত রাজ্য সরকার অপেক্ষা করবে হলেও জানিয়ে দেন মমতা বন্দ্যোপাধ্যায়।

Releated Posts

বেকারত্ব, মূল্যবৃদ্ধি ও দুর্নীতি নিয়ে বিহার সরকারের বিরুদ্ধে তোপ তেজস্বী যাদবের

পাটনা, ১১ জুন (আইএএনএস): বিহারের এনডিএ সরকারের বিরুদ্ধে আক্রমণ আরও তীব্র করলেন আরজেডির জাতীয় কার্যকরী সভাপতি তেজস্বী যাদব।…

ByByNews Desk Jun 11, 2026

পাঞ্জাবে মাদক পাচার চক্র ভেঙে ৬ জন গ্রেফতার, উদ্ধার ৩০ কেজিরও বেশি হেরোইন

চণ্ডীগড়, ১১ জুন (আইএএনএস): সীমান্ত পেরিয়ে পরিচালিত একটি মাদক পাচার চক্রের পর্দাফাঁস করে ছয়জনকে গ্রেফতার করেছে পাঞ্জাব পুলিশ।…

ByByNews Desk Jun 11, 2026

৭৯তম জন্মদিনে শুভেচ্ছার জোয়ার, লালুপ্রসাদকে ঘিরে উৎসবে মাতল আরজেডি শিবির

পাটনা, ১১ জুন (আইএএনএস): রাষ্ট্রীয় জনতা দল (আরজেডি)-র প্রধান ও বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালু প্রসাদ যাদব-এর ৭৯তম জন্মদিন…

ByByNews Desk Jun 11, 2026

রাহুল গান্ধীর ‘ভগবান রাম’ মন্তব্য ঘিরে নতুন করে শুনানির নির্দেশ বারাণসী আদালতের

নয়াদিল্লি, ১০ জুন (আইএএনএস): কংগ্রেস নেতা এবং লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর বিরুদ্ধে ভগবান রামকে নিয়ে করা কথিত…

ByByNews Desk Jun 10, 2026
Scroll to Top