News Flash

  • Home
  • Uncategorized
  • কাঁথা শিল্পকে উজ্জীবিত করতে দপ্তরের উদ্যোগ
Image

কাঁথা শিল্পকে উজ্জীবিত করতে দপ্তরের উদ্যোগ

Katha Stichingনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ জুলাই৷৷ কাঁথা সেলাই৷ এই কলা আজ এরাজ্যে অনেকটাই মৃতপ্রায়৷ কিন্তু এই কলার ভীষণ কদর রয়েছে সে কথা অনেকেই স্বীকার করেন৷ কাঁথা সেলাইয়ের মাধ্যমে এক শিল্প গড়ে তোলা যায় তাও মনে করেন রাজ্যের প্রশাসনিক কর্তারা৷ ফলে, সমাজ শিক্ষা দপ্তরের উদ্যোগে হাতিপাড়া অঙ্গনওয়াড়ি কেন্দ্রে জনাকয়েক গৃহিণীদের কাঁথা সেলাইয়ের প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়৷ দপ্তরের দাবি, এই প্রশিক্ষণের মাধ্যমে প্রায় কুড়িজন গৃহিণীকে কাঁথা সেলাইয়ের প্রশিক্ষণ দেওয়া সম্ভব হয়েছে৷
নানান কায়দায় নকশা দিয়ে কাঁথা তৈরি করতে দেখা গেছে ঐ প্রশিক্ষণ কেন্দ্রে৷ প্রশিক্ষক নমিতা রায়ের বক্তব্য, এই প্রশিক্ষণ কেন্দ্রে প্রত্যেক গৃহিণী এখন বিভিন্ন রকমের নকশা দিয়ে কাঁথা সেলাই করতে দক্ষতা অর্জন করেছেন৷ তবে, এই প্রশিক্ষণ তখনই সার্থক হবে যখন ঐ গৃহিণীদের স্বরোজগারি করে তুলতে রাজ্য সরকার হাত বাড়িয়ে দেবে৷ জনৈকা গৃহিণী জানিয়েছেন, কাঁথা সেলাইয়ের প্রশিক্ষণ নেওয়া তাদের হয়ে গেছে৷ এখন তারা চাইছেন এই কাঁথা বিক্রি করে অর্থ উপার্জন করতে৷ এক্ষেত্রে সরকারি অনুদান বিশেষভাবে প্রয়োজন৷ দপ্তরের জনৈক আধিকারিকও মনে করেন, সরকারের আর্থিক সাহায্য ছাড়া কাঁথা সেলাইকে শিল্পে পরিণত করা সম্ভব নয়৷ তাঁর মতে, এই কাঁথা সেলাইয়ের উপর গুরুত্ব দেওয়া হলে আগামীদিনে বৃহত্তর শিল্প গড়ে তোলা সম্ভব হবে৷ প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশে নকশী কাঁথার দারুণ কদর রয়েছে৷ এর বাজারেও চাহিদা অনেক৷ ফলে, প্রশিক্ষণের মাধ্যমে কাঁথা সেলাইয়ে দক্ষতা আনাই যথেষ্ট নয়৷ এর বাজারজাতকরণ এবং চাহিদা অনুযায়ী উৎপাদনের বিষয়ে সরকারকেই এগিয়ে আসতে হবে৷ তবে, শুধু সরকার নয়, কর্পোরেট সংস্থাগুলিও এই কাজে সহায়তা করতে পারে৷ অবশ্য রাজ্য সরকার কর্পোরেট সংস্থাগুলিকে সিএসআর মোতাবেক তাদেরকে যুক্ত করতে উদ্যোগ নিতে হবে৷ এক্ষেত্রে ওএনজিসি, গেইল, এনটিপিসি এধরনের সংস্থাগুলি কাঁথা সেলাইয়ের শিল্প বাড়াতে সাহায্য করা উচিত৷

Releated Posts

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026
Scroll to Top