News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • ‘যতদিন আমি বেঁচে থাকব, অসমে বাল্যবিবাহ চলতে দেব না, এই ব্যবসা বন্ধ করবই’, বিধানসভায় চ্যালেঞ্জ মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্বের
Image

‘যতদিন আমি বেঁচে থাকব, অসমে বাল্যবিবাহ চলতে দেব না, এই ব্যবসা বন্ধ করবই’, বিধানসভায় চ্যালেঞ্জ মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্বের

গুয়াহাটি, ২৬ ফেব্রুয়ারি (হি.স.) : ‘যতদিন আমি বেঁচে থাকব, অসমে বাল্যবিবাহ চলতে দেব না, এই ব্যবসা বন্ধ করবই’, আজ অসম বিধানসভায় এভাবেই এআইইউডিএফকে চ্যালেঞ্জ ছুঁড়েছেন মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা।

আজ সোমবার অসম বিধানসভার বাজেট অধিবেশনের শেষ দিন ‘আসাম মুসলিম ম্যারেজ অ্যান্ড ডিভোর্স রেজিস্ট্রেশন অ্যাক্ট ১৯৩৫’ (আসাম মুসলিম বিবাহ এবং বিবাহবিচ্ছেদ নিবন্ধন আইন) বাতিল করতে মন্ত্রিসভায় গৃহীত সিদ্ধান্তের আপত্তি করে সরকারকে চেপে ধরে এর নিন্দা করেছিলেন অল ইন্ডিয়া ইউনাইটেড ডেমোক্র্যাটিক ফ্রন্ট (এআইইউডিএফ)-এর বিধায়করা। তখন মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা গর্জে ওঠে এআইইউডিএফকে চ্যালেঞ্জ ছুঁড়ে বলেন, ‘যতদিন আমি বেঁচে থাকব, অসমে বাল্যবিবাহ চলতে দেব না।’ এই ব্যবসা বন্ধ করতে হবে। এটা সামাজিক কুফল। তা বন্ধ করতে সরকারের প্রচেষ্টা ও উদ্যোগকে স্বাগত জানানো উচিত মুসলিমদেরও।

অধ্যক্ষকে উদ্দেশ্য করে মুখ্যমন্ত্রী বলেন, ‘১৯৩৫ সালের মুসলিম ম্যারেজ অ্যাক্টে ভয়ংকর একটি অনুচ্ছেদ আছে, তাতে পাঁচ থেকে ছয় বছরের ছেলে-মেয়েদের বিয়ে দেওয়ার অনুমতি দেওয়া হয়েছে। এ ব্যাপারে মুসলমানদেরও ভাবতে হবে, তাঁদের ছেলেমেয়েদের শৈশবে বিয়ে দেওয়ার পরিণতি কী হতে পারে। একবার বাচ্চাদের কথা ভাবুন। তবে এটা ঠিক, আমি ৫-৬ বছর বয়সি মেয়েদের বিয়ে করতে দেব না।’ তিনি বিদ্যমান এই আইনের কযেকটি কুফল সম্পর্কেও তথ্য তুলে ধরেছেন বিধানসভা।

মুখ্যমন্ত্ৰী বলেন, বিষয়টি এখনও বিধানসভায় আনা হয়নি। মন্ত্রিসভায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে মাত্র। তার মধ্যেই এত হইচই, আশ্চর্য !

প্রচণ্ড ক্ষোভ ঝেড়ে উচ্চৈঃস্বরে মুখ্যমন্ত্রী ড. শর্মা এআইইউডিএফ, কংগ্রেস সহ সব বিরোধীদের ‘বাল্যবিবাহের নামে অল্পবয়সি মেয়ে ও ছেলেদের বিয়ে করানোর দোকান ও ব্যবসা বন্ধ’ করতে সতর্ক করে দিয়েছেন।

হিমন্তবিশ্ব শর্মা বলেন, ‘রাজনৈতিকভাবে আমি আপনাদের সকলকে চ্যালেঞ্জ জানিয়ে বলছি, ২০২৬ সালের আগেই বাল্যবিবাহের দোকান ও ব্যবসা বন্ধ করে দেব।’

কংগ্রেসকে নিশানা করে মুখ্যমন্ত্রী বলেন, ‘আপনারা কী, আপনাদের লজ্জা নেই? আপনারা ৫, ৬, ৭ বছরের বাচ্চাদের বাল্যবিবাহের পক্ষে কথা বলছেন? সমাজের কথা একটু ভাবতে শিখুন। এই সব বাচ্চারা আপনাদেরও কেউ্।’

প্রসঙ্গত, প্রথমে অসমিয়া ভাষায় এআইইউডিএফ-কংগ্রেসের উদ্দেশ্যে চ্যালেঞ্জ ছুঁড়লেও বক্তৃতা দিতে গিয়ে আচমকা মুখ্যমন্ত্রী গোটা দেশের দৃষ্টি আকর্ষণ করতে হিন্দিতে ‘আসাম মুসলিম ম্যারেজ অ্যান্ড ডিভোর্স রেজিস্ট্রেশন অ্যাক্ট ১৯৩৫’ সম্পৰ্কে সরকারের অবস্থান স্পষ্ট করেছেন।

Releated Posts

ত্রিপুরা-অসমের মধ্যে শীঘ্রই চালু হতে পারে বৈদ্যুতিক ট্রেন পরিষেবা, তৎপর উত্তর-পূর্ব সীমান্ত রেল

আগরতলা/গুয়াহাটি, ১৬ জুন (আইএএনএস): ত্রিপুরা ও অসমের মধ্যে দ্রুত বৈদ্যুতিক ট্রেন পরিষেবা চালু করতে উদ্যোগ জোরদার করেছে উত্তর-পূর্ব…

ByByNews Desk Jun 16, 2026

২২ জুন থেকে শুরু অম্বুবাচী মেলা, ২৬ জুন খুলবে কামাখ্যা মন্দিরের দ্বার

গুয়াহাটি, ১৬ জুন (আইএএনএস): পূর্ব ভারতের অন্যতম বৃহৎ ও গুরুত্বপূর্ণ ধর্মীয় সমাবেশ অম্বুবাচী মেলা উপলক্ষে জোরকদমে প্রস্তুতি চলছে কামাখ্যা মন্দির-এ।…

ByByNews Desk Jun 16, 2026

উত্তর-পূর্বে তফসিলি জনজাতির আয়কর ছাড়ের বিরুদ্ধে মামলা শুনতে নারাজ সুপ্রিম কোর্ট

নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): উত্তর-পূর্ব ভারতের তফসিলি জনজাতি (এসটি) সম্প্রদায়ের জন্য আয়কর ছাড়ের সাংবিধানিক বৈধতাকে চ্যালেঞ্জ করে দায়ের…

ByByNews Desk Jun 16, 2026

শিলংয়ে উত্তর-পূর্ব অবকাঠামো সম্মেলনের উদ্বোধন করলেন নীতিন গড়করি

শিলং, ১৫ জুন: কেন্দ্রীয় সড়ক পরিবহণ ও মহাসড়ক মন্ত্রী নিতিন গাডকারি সোমবার মেঘালয়ের শিলং-এ উত্তর-পূর্ব ভারত অবকাঠামো সম্মেলন…

ByByNews Desk Jun 15, 2026
Scroll to Top