News Flash

  • Home
  • Uncategorized
  • সপ্তম বেতন কমিশন নিয়ে সুর নরম রাজ্যের, বকেয়া ডিএ ইস্যুতে দ্বারস্থ হবে সুপ্রিম কোর্টের
Image

সপ্তম বেতন কমিশন নিয়ে সুর নরম রাজ্যের, বকেয়া ডিএ ইস্যুতে দ্বারস্থ হবে সুপ্রিম কোর্টের

rupeeনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই৷৷ সপ্তম বেতন কমিশন নিয়ে রাজ্য সরকারের সুর নরম হলেও রাজ্যের শিক্ষক কর্মচারীদের বকেয়া ৩১ শতাংশ ডিএ মিটিয়ে দেওয়ার উচ্চ আদালতের নির্দেশ সত্বেও সুপ্রিম কোর্টে এই নির্দেশের চ্যালেঞ্জ জানাবে রাজ্য সরকার৷ ফলে, একদিকে শিক্ষক কর্মচারী মহল সপ্তম বেতন কমিশনের ভিত্তিতে শীঘ্রই সুযোগ সুবিধা পেতে চললেও ডিএ নিয়ে হতাশ হওয়ারই সম্ভাবনা প্রবল৷ মঙ্গলবার মহাকরণে অর্থমন্ত্রী ভানুলাল সাহা স্পষ্ট জানিয়ে দিয়েছেন রাজ্যের শিক্ষক কর্মচারীদের বকেয়া একত্রিশ শতাংশ প্রদানের বিষয়ে উচ্চ আদালত যে নির্দেশ দিয়েছে এর পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্টে আবেদন জানাবে রাজ্য সরকার৷ এই বিষয়ে সোমবার এডভোকেট জেনারেলের ক্লিয়ারেন্স মিলেছে৷ গত ২৮ এপ্রিল উচ্চ আদালতের বিচারপতি সুভাশিষ তলাপাত্রের সিঙ্গেল বেঞ্চ রাজ্য সরকারকে কর্মচারীদের বকেয়া ৩১ শতাংশ ডিএ প্রদান করার নির্দেশ দিয়েছিলেন৷ এই নির্দেশের বিরুদ্ধে উচ্চ আদালতে ডিভিশন বেঞ্চে আবেদন করার কোন সুযোগ নেই বলে অর্থমন্ত্রী জানিয়েছেন৷ কারণ, উচ্চ আদালতের মুখ্য বিচারপতি যাঁদের নিয়ে ডিভিশন বেঞ্চ গঠন করবেন তাঁদের মধ্যে বিচারপতি এস সি দাস এবং বিচারপতি ইউ বি সাহা এই মামলায় পক্ষভুক্ত৷ কারণ, একসময় উঁনারা আইন সচিব হিসেবে কর্মরত ছিলেন৷ ফলে, উচ্চ আদালতের ডি এ নিয়ে নির্দেশ কার্যকর করলে তাঁরাও বকেয়া ডিএ পাবেন৷ ফলে, সুপ্রিম কোর্টে যাওয়া ছাড়া অন্য কোন রাস্তা খোলা নেই বলে অর্থমন্ত্রী জানিয়েছেন৷
এদিকে, সপ্তম বেতন কমিশন নিয়ে এদিন অনেকটাই সুর নরম শোনা গিয়েছে অর্থমন্ত্রীর৷ তিনি জানান, কেন্দ্রীয় সরকার সপ্তম বেতন কমিশন কার্যকরের যে সিদ্ধান্ত নিয়েছিল তা সংশোধন করতে চলেছে৷ বিভিন্ন দিক দিয়ে চাপের মুখে কেন্দ্রীয় সরকার পুনরায় সপ্তম বেতন কমিশন কার্যকরের বিষয়ে চিন্তাভাবনা শুরু করে দিয়েছে৷ ফলে, দ্বিতীয় দফায় কেন্দ্রীয় সরকার এই বিষয়ে সিদ্ধান্ত নিলে সেই অনুযায়ী রাজ্য সরকারকেও চিন্তা ভাবনা করতে হবে৷ এদিন তিনি স্পষ্ট জানান, সপ্তম বেতন কমিশনের ভিত্তিতে এরাজ্যের শিক্ষক কর্মচারীদের জন্য রাজ্য সরকারকেও কিছু একটা করতে হবে৷ ষষ্ঠ বেতন কমিশন অনুযায়ী তৎকালীন সময়ে রাজ্য সরকারের ক্ষমতায় যতটা সম্ভব হয়েছে ততটা রাজ্যের শিক্ষক কর্মচারীদের জন্য করেছে৷ ফলে, এ যাত্রাতেও সপ্তম বেতন কমিশনের ভিত্তিতে রাজ্য সরকারকেও চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে৷
তবে উচ্চ আদালতের নির্দেশে বকেয়া ডিএ প্রদান করা এখন রাজ্য সরকারের পক্ষে কোনও মতেই সম্ভব নয় বলে স্পষ্ট জানান অর্থমন্ত্রী৷ তিনি বলেন, উচ্চ আদালতের নির্দেশ মোতাবেক বকেয়া মিটাতে এবছরই প্রয়োজন অতিরিক্ত প্রয়োজন ৬৭২ কোটি টাকা৷ বাজেটে এই বিরাট অংকের অর্থ ধরা নেই৷ স্বাভাবিক ভাবেই এই নির্দেশ কার্যকর করতে গেলে রাজ্য সরকারকে ঋণ নিতে হবে৷ তা বর্তমান পরিস্থিতিতে কোনও মতেই সম্ভব নয়৷ এছাড়াও সপ্তম বেতন কমিশনের ভিত্তিতে রাজ্য সরকার যে সিদ্ধান্ত নেবে তাতেও প্রচুর অর্থের প্রয়োজন রয়েছে৷ এদিন তিনি জানান, রাজ্য সরকার আন্তরিক ভাবে চাইছে রাজ্যের শিক্ষক কর্মচারীদের সমস্ত বকেয়া মিটিয়ে দিতে৷ কিন্তু, আর্থিক অনটনের কারণে এই মুহুর্তে কোনও মতেই তা সম্ভব নয়৷
এদিন তিনি উচ্চ আদালতের নির্দেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আবেদনের পক্ষে যুক্তি দিয়ে বলেন ১৯৯৮ সালে নেওয়া সিদ্ধান্ত অনুযায়ী বলা হয়েছে, শিক্ষক কর্মচারীদের বকেয়া মিটানো নির্ভর করবে অর্থের যোগানের উপর৷ পরবর্তী সময়ে ২০১১ সালে আরও স্পষ্ট ভাবে লেখা রয়েছে, রাজ্য সরকার ক্ষমতা অনুযায়ী ডিএ প্রদান করবে৷ এই বিষয়ে রাজ্যপালের স্বাক্ষর করা নির্দেশনামাও রয়েছে৷ কিন্তু, উচ্চ আদালতে রাজ্য সরকারের সামর্থের বিষয়টি নজরে আসেনি৷ ফলে, খুব শীঘ্রই ডিএ নিয়ে উচ্চ আদালতের নির্দেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আবেদন জানাবে রাজ্য সরকার৷

Releated Posts

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026
Scroll to Top