News Flash

  • Home
  • Uncategorized
  • কুর্তিতে অগ্ণিদগ্দ হয়ে গাড়ি চালকের মৃত্যু
Image

কুর্তিতে অগ্ণিদগ্দ হয়ে গাড়ি চালকের মৃত্যু

FIRE VICTIMনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ জুলাই৷৷ উত্তর ত্রিপুরা জেলার কদমতলার কুর্তি এলাকায় অগ্ণিদগ্দ হয়ে এক গাড়ি চালকের মর্মান্তিক মৃত্যু হয়েছে৷ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে৷ এটি আত্মহত্যা না পরিকল্পিত খুন তা নিয়ে নানা প্রশ্ণ উঠতে শুরু করে৷ পেশায় গাড়ির চালক আজির উদ্দিন অন্যান্যদিনের মত রবিবার রাতেও বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া সেরে নেয়৷ স্ত্রীর সঙ্গে প্রায়ই বাকবিতন্ডা হত৷ রবিবার রাতেও একই ঘটনার পুনরাবৃত্তি ঘটে৷ বাকবিতন্ডার পরই আজির উদ্দিন গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয় বলে পারিবারিক সূত্রের খবর৷ এবিষয়ে পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা গ্রহণ করে প্রাথমিক তদন্ত শুরু করেছে৷ পুলিশ সূত্রের খবর, কদমতলা থানাধীন কুর্তি পঞ্চায়েতের মধ্যরাজনগরের ৪নং ওয়ার্ডের বাসিন্দা আজির উদ্দিন(৪৫) পেশায় ডি আই গাড়ি চালক৷ আজির প্রতিদিনের মতো গতকাল রাতেও গাড়ি চালিয়ে বাড়ি ফিরে৷ তারপর যথারীতি রাতের খাবারের পর হঠাৎ স্ত্রীর সঙ্গে  ঝগড়ায় জড়িয়ে পড়ে৷ ঝগড়া এক সময় মাত্রাতিরিক্ত হওয়ায় আজির নিজেই গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয়৷ তখন প্রতিবেশীরা আগুন দেখতে পেয়ে আগুন নেভানোর চেষ্টা করেও ব্যর্থ হন৷ ততক্ষণে পুড়ে ছাই হয়ে যায় আজিরের দেহ৷ তার বর্তমানে স্ত্রী সহ চার সন্তান বর্তমান৷ এদিকে, মৃতদেহ ময়নাতদন্তের জন্য কদমতলা গ্রামীণ হাসপাতালে রয়েছে৷ অন্যদিকে সত্যিকারের আত্মহত্যা না হত্যা তা নিয়ে পুলিশ ধন্দ্বে রয়েছে৷

Releated Posts

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026
Scroll to Top