News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • রাজ্য দিবসে মিজোরামকে শুভেচ্ছা প্রধানমন্ত্রী মোদীর, বলেছেন ‘মিজো সংস্কৃতি খুবই অনুপ্রেরণাদায়ক’
Image

রাজ্য দিবসে মিজোরামকে শুভেচ্ছা প্রধানমন্ত্রী মোদীর, বলেছেন ‘মিজো সংস্কৃতি খুবই অনুপ্রেরণাদায়ক’

নয়াদিল্লি, ২০ ফেব্রুয়ারি (হি.স.) : ৩৮-তম রাজ্য দিবস উপলক্ষ্যে মিজোরামকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নিজের অফিশিয়াল এক্স হ্যান্ডলে শুভেচ্ছাবার্তায় মোদী লিখেছেন, ‘মিজো সংস্কৃতি খুবই অনুপ্রেরণাদায়ক’।

১৯৮৭ সালের ২০ ফেব্রুয়ারি মিজোরামকে পূর্ণাঙ্গ রাজ্যের মর্যাদা দেওয়া হয়েছিল। তার পর থেকে প্রতি বছর এই দিন প্রচণ্ড উৎসাহ ও উদ্দীপনার মাধ্যমে রাজ্য দিবস পালন করে মিজোরাম। রাজ্য সরকারের উদ্যোগে দিনব্যাপী চলে সাংস্কৃতিক কার্যক্রম, আলোচনাচক্র, খেলাধুলা ইত্যাদি। এরই পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ মিজো সংস্কৃতির প্রশংসা করে, রাজ্যের অগ্রগতি, শান্তি এবং সমৃদ্ধির জন্য প্রার্থনা করে শুভেচ্ছা জানিয়েছেন।

সামাজিক মাধ্যমে প্রধানমন্ত্রী লিখেছেন, ‘মিজোরামের জনগণকে রাজ্য দিবসের শুভেচ্ছা। মিজোরামের অনন্য সাংস্কৃতিক টেপেস্ট্রি, এর সমৃদ্ধ সৌন্দর্য এবং রাজ্যবাসীর উষ্ণ-হৃদয়ের চেতনার জন্য ভারত অত্যন্ত গর্বিত। মিজো সংস্কৃতি খুবই অনুপ্রেরণাদায়ক, ঐতিহ্য ও সম্প্রীতির মিশ্রণের মূর্ত প্রতীক। মিজোরামের ক্রমাগত উন্নতি, শান্তি ও সমৃদ্ধির জন্য প্রার্থনা করি।’

Releated Posts

অসমে বন্যায় ক্ষতিগ্রস্ত ১১.৪৫ লক্ষেরও বেশি মানুষ, ত্রাণ ও উদ্ধারকাজ আরও জোরদার: হিমন্ত বিশ্ব শর্মা

গুয়াহাটি, ১ অগস্ট (আইএএনএস): অসমে বন্যা পরিস্থিতি মোকাবিলায় ত্রাণ ও উদ্ধার অভিযান আরও জোরদার করা হয়েছে বলে শনিবার…

ByByNews Desk Aug 1, 2026

জাতিগত অশান্তির মধ্যেও পড়াশোনায় অবিচল ছিল মণিপুরের ছাত্র-শিক্ষকরা: মুখ্যমন্ত্রী

ইম্ফল, ১ আগস্ট (আইএএনএস): দীর্ঘদিনের জাতিগত অশান্তি ও সংকট সত্ত্বেও মণিপুরের ছাত্রছাত্রী এবং শিক্ষকরা শিক্ষার প্রতি তাঁদের অঙ্গীকারে…

ByByNews Desk Aug 1, 2026

পরিচ্ছন্ন জ্বালানিতে জোর, কম্প্রেসড বায়োগ্যাস নীতি ২০২৬ অনুমোদন করল অসম মন্ত্রিসভা

গুয়াহাটি, ৩১ জুলাই (আইএএনএস): পরিচ্ছন্ন জ্বালানির উৎপাদন বাড়ানো এবং রাজ্যে জৈব জ্বালানি খাতে বিনিয়োগ আকর্ষণের লক্ষ্যে কম্প্রেসড বায়োগ্যাস…

ByByNews Desk Jul 31, 2026

মেঘালয়ে বেসরকারি সংস্থার ২৯ কোটি টাকার বকেয়া ঋণ আদায়ে রিপোর্ট তলব বিধানসভার কমিটির

শিলং, ৩১ জুলাই (আইএএনএস): মেঘালয় বিধানসভার পাবলিক আন্ডারটেকিংস কমিটি (সিওপিইউ) প্রায় ২৯ কোটি টাকার বকেয়া ঋণ আদায়ের অগ্রগতি…

ByByNews Desk Jul 31, 2026
Scroll to Top