News Flash

  • Home
  • বিনোদন
  • হৃদরোগ কেড়ে নিল প্রাণ, অকালেই প্রয়াত প্রখ্যাত অভিনেতা ঋতুরাজ সিং
Image

হৃদরোগ কেড়ে নিল প্রাণ, অকালেই প্রয়াত প্রখ্যাত অভিনেতা ঋতুরাজ সিং

মুম্বই, ২০ ফেব্রুয়ারি (হি.স.): অকালেই না-ফেরার জগতে চলে গেলেন প্রখ্যাত অভিনেতা ঋতুরাজ সিং। হৃদরোগে আক্রান্ত হয়ে সোমবার রাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন ”অনুপমা” খ্যাত অভিনেতা ঋতুরাজ সিং। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৯ বছর। অগ্ন্যাশয়-সম্পর্কিত সমস্যা নিয়ে বিগত কয়েকদিন ধরে হাসপাতালে ভর্তি ছিলেন অভিনেতা। সেখানে চিকিৎসা চলছিল তাঁর। সদ্য হাসপাতাল থেকে বাড়িও ফিরেছিলেন, এরপরই মঙ্গলবার ভোররাতে আচমকা তাঁর মৃত্যুর খবর আসে। সোমবার রাত ১২.৩০ মিনিট নাগাদ অভিনেতার মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে।

কাজের দিক থেকে, ঋতুরাজ সিংকে সম্প্রতি রুপালি গঙ্গোপাধ্যায়ের টিভি সিরিয়াল ”অনুপমা”-এ যশপালের ভূমিকায় দেখা গিয়েছে। তাছাড়া, অভিনেতার টিভি এবং ফিল্ম ইন্ডাস্ট্রিতে একটি বর্ণাঢ্য কেরিয়ার ছিল। সিং ”বনেগি আপনি বাত” সহ বেশ কয়েকটি জনপ্রিয় হিন্দি ডেইলি সোপ টেলিভিশন সিরিজে কাজ করেছেন। আর মাধবন, প্রয়াত অভিনেতা ইরফান খান এবং সুরেখা সিক্রি সহ অনেকের সঙ্গে স্ক্রিনস্পেস ভাগ করেছিলেন তিনি। ঋতুরাজ সিংকে ”ইয়ে রিশতা কেয়া কেহলাতা হ্যায়”, ”ত্রিদেবিয়ান”, ”দিয়া অউর বাতি হাম” এবং আরও অনেক টিভি সোপেও দেখা গিয়েছে। বরুণ ধাওয়ান এবং আলিয়া ভাটের পাশাপাশি ”হাম্পটি শর্মা কি দুলহানিয়া” ছবিতেও অভিনয় করেছিলেন তিনি।

Releated Posts

‘ডোন্ট বি শাই’-এর ট্রেলারে নতুন প্রজন্মের প্রেম, বন্ধুত্ব ও জীবনের টানাপোড়েন

মুম্বই, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): কুনাল রয় কাপুর, অনুরাগ বসু ও নেহা ধুপিয়াকে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে আসন্ন ইয়ং…

ByByNews Desk Sep 12, 2026

প্রথম ভারত সফরে গুয়াহাটিতে গোরিলাজ, ২০২৭-এর ৩১ জানুয়ারি হবে কনসার্ট: হিমন্ত

গুয়াহাটি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): কিংবদন্তি ব্রিটিশ ভার্চুয়াল ব্যান্ড গোরিলাজ প্রথমবারের মতো ভারত সফরে আসছে। আগামী ৩১ জানুয়ারি, ২০২৭…

ByByNews Desk Sep 10, 2026

আশা ভোঁসলের ৯৩তম জন্মবার্ষিকীতে আবেগঘন স্মৃতিচারণ নীতিন, কুমার শানু ও সুদেশ ভোঁসলের

মুম্বই, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): কিংবদন্তি গায়িকা আশা ভোঁসলের ৯৩তম জন্মবার্ষিকীতে তাঁকে স্মরণ করলেন সংগীতজগতের একাধিক শিল্পী। নীতিন মুকেশ,…

ByByNews Desk Sep 8, 2026

‘একমাত্র লক্ষ্য বিখ্যাত হওয়া’: কাশ্মীরি পণ্ডিত ও বিহারিদের নিয়ে মন্তব্যে সময় রায়নাকে নিশানা বিজেপির

নয়াদিল্লি, ২৯ আগস্ট (আইএএনএস): কাশ্মীরি পণ্ডিত এবং বিহারের মানুষকে নিয়ে কথিত অবমাননাকর মন্তব্যের জেরে কৌতুকশিল্পী সময় রায়নার সমালোচনা…

ByByNews Desk Aug 29, 2026
Scroll to Top