News Flash

  • Home
  • দিনের খবর
  • এখন সমাজে এমন কোনও শ্রেণী নেই, যাঁরা নিজেদের একা অথবা পিছিয়ে পড়া মনে করে : রাজনাথ সিং
Image

এখন সমাজে এমন কোনও শ্রেণী নেই, যাঁরা নিজেদের একা অথবা পিছিয়ে পড়া মনে করে : রাজনাথ সিং

লখনউ, ১৯ ফেব্রুয়ারি (হি.স.) : এখন সমাজে এমন কোনও শ্রেণী নেই, যাঁরা নিজেদের একা অথবা পিছিয়ে পড়া মনে করে। অত্যন্ত আত্মবিশ্বাসের সঙ্গে বললেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। তিনি বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে দেশ এখন সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস, সবকা প্রয়াস চেতনায় এগিয়ে চলেছে।

সোমবার লখনউতে উত্তর প্রদেশ গ্লোবাল ইনভেস্টরস সামিট ২০২৪-এর সময় প্রাপ্ত বিনিয়োগ প্রস্তাবগুলির জন্য চতুর্থ গ্রাউন্ড ব্রেকিং অনুষ্ঠানে প্রধানমন্ত্রী মোদী ১০ লক্ষ কোটি টাকারও বেশি মূল্যের ১৪ হাজার প্রকল্প চালু করেছেন। এই অনুষ্ঠানে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বলেছেন, “আপনি (প্রধানমন্ত্রী মোদী) গত ১০ বছরে ভারতের উন্নয়নের যে মজবুত ভীত স্থাপন করেছেন, তার সঙ্গে দেশের মানুষ আত্মবিশ্বাসী যে আপনার তৃতীয় এবং চতুর্থ মেয়াদে এই উন্নয়নের ইমারত শীর্ষে পৌঁছে যাবে।” রাজনাথ সিং বলেছেন, “প্রধানমন্ত্রী মোদীর নেতৃত্বে সকলের উন্নয়ন, সমর্থন, প্রচেষ্টা এবং বিশ্বাসের উদ্দেশ্য নিয়ে এগিয়ে চলেছে দেশ।”

Releated Posts

বিহারে নির্মীয়মাণ সেতুর লঞ্চার ভেঙে বড় দুর্ঘটনা, লোহার কাঠামোর নিচে শ্রমিক

পাটনা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারের বৈশালী জেলায় বৃহস্পতিবার সকালে নির্মীয়মাণ সেতুর কাজে ব্যবহৃত একটি লঞ্চার ভেঙে পড়ে বড়সড়…

ByByNews Desk Sep 10, 2026

‘জীবন যতদিন, ততদিন মানুষের সেবা করতে চাই’: হাসপাতাল থেকে ছাড়া পেলেন আন্না হাজারে

মুম্বই, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): মূত্রনালির সংক্রমণের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হওয়ার ১০ দিন পর বৃহস্পতিবার বোম্বে হাসপাতাল থেকে…

ByByNews Desk Sep 10, 2026

বাংলা পাঠ্যক্রমে বিদেশি শব্দ বাদ দেওয়ার উদ্যোগ, শুরু পর্যালোচনা

কলকাতা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের প্রাথমিক থেকে দশম শ্রেণি পর্যন্ত বাংলা ভাষার পাঠ্যক্রমে আগের তৃণমূল কংগ্রেস সরকারের আমলে…

ByByNews Desk Sep 10, 2026

দুই মাসের মধ্যে জেপিএসসি চেয়ারম্যান ও সদস্য নিয়োগ শেষের নির্দেশ ঝাড়খণ্ড হাইকোর্টের

রাঁচি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশন (জেপিএসসি)-এর চেয়ারম্যান ও সদস্যদের নিয়োগ প্রক্রিয়া আগামী দুই মাসের মধ্যে…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top