News Flash

  • Home
  • প্রধান খবর
  • প্রধানমন্ত্রী মোদী ভারতীয় রাজনীতির সংস্কৃতিকে চ্যালেঞ্জ ও পরিবর্তন করেছেন : জে পি নাড্ডা
Image

প্রধানমন্ত্রী মোদী ভারতীয় রাজনীতির সংস্কৃতিকে চ্যালেঞ্জ ও পরিবর্তন করেছেন : জে পি নাড্ডা

নয়াদিল্লি, ১৭ ফেব্রুয়ারি (হি.স.) : প্রধানমন্ত্রী মোদী ভারতীয় রাজনীতির সংস্কৃতিকে চ্যালেঞ্জ ও পরিবর্তন করেছেন। জোর দিয়ে বললেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা। তিনি বলেছেন, “এখন মোদীজির দুর্দান্ত নেতৃত্ব গরীব, যুবসমাজ, অন্নদাতা, নারী শক্তিকে নিজস্ব দৃষ্টিভঙ্গির অগ্রভাগে রাখার মাধ্যমে দেশে সমৃদ্ধি নিশ্চিত করছে।” নাড্ডা শনিবার বিজেপির জাতীয় কনভেনশন ২০২৪-এ বক্তব্য রাখেন।

এই সম্মেলনে তিনি বলেছেন, “এটা আমাদের সকলের জন্য অত্যন্ত সৌভাগ্যের বিষয় যে, আমরা বিজেপির জাতীয় সম্মেলন ২০২৪-এর প্রত্যক্ষদর্শী হচ্ছি। আমরা অতীতেও বিজয় দেখেছি, ভবিষ্যতেও বিজয় দেখব। আমি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে স্বাগত ও অভিনন্দন জানাতে চাই, যার দূরদর্শী নেতৃত্ব রাজনীতিতে, দলে এবং দেশের সমাজে একটি নতুন মাত্রা প্রতিষ্ঠা করেছে।”

নাড্ডা আরও বলেছেন, “আমরা ভারতীয় জনসংঘ এবং ভারতীয় জনতা পার্টির ৭ দশকের ইতিহাসে প্রতিটি সময় দেখেছি। আমরা সংগ্রামের সময় দেখেছি, আমরা অবহেলার সময় দেখেছি, আমরা জরুরি অবস্থা দেখেছি, নির্বাচনে জয়-পরাজয়ের সময়ও আমরা দেখেছি। তবে আমরা খুশি যে প্রধানমন্ত্রী মোদীজির নেতৃত্বে গত এক দশক সাফল্যে ভরপুর।”

Releated Posts

বিশ্বজুড়ে প্রতিধ্বনিত হয়েছে মোদির ‘আলোচনা, কূটনীতি ও উন্নয়ন’-এর বার্তা: জয়শঙ্কর

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘আলোচনা, কূটনীতি ও উন্নয়ন’-এর বার্তা গোটা বিশ্বে প্রতিধ্বনিত হয়েছে বলে মন্তব্য…

ByByNews Desk Sep 14, 2026

গুজরাটে হিন্দি বলা হয় না, তবু ভাষা কখনও বাধা হয়ে দাঁড়ায়নি: অমিত শাহ

মুম্বই, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): গুজরাটে হিন্দি বলা হয় না, সেখানে গুজরাটি ভাষাই প্রচলিত। কিন্তু জাতীয় স্তরে দায়িত্ব পাওয়ার…

ByByNews Desk Sep 14, 2026

বঙ্গে তল্লাশি অভিযানে পুলিশকে লক্ষ্য করে বোমা হামলা, গুরুতর জখম এএসআই

কলকাতা, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলায় বেআইনি জুয়ার আসরে তল্লাশি চালাতে গিয়ে দুষ্কৃতীদের ছোড়া দেশি বোমায় গুরুতর…

ByByNews Desk Sep 14, 2026

ডিসেম্বর পর্যন্ত নেপালকে দিনে ১৮ ঘণ্টা বিদ্যুৎ দেবে ভারত

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): ভয়াবহ আকস্মিক বন্যায় নেপালের জলবিদ্যুৎ প্রকল্পগুলির ব্যাপক ক্ষয়ক্ষতির পর দেশটির বিদ্যুৎ চাহিদা মেটাতে আগামী…

ByByNews Desk Sep 14, 2026
Scroll to Top