News Flash

  • Home
  • দেশ
  • ভার্চুয়ালি রাউস আভিনিউ আদালতে হাজিরা দিলেন কেজরিওয়াল, ১৬ মার্চ সশরীরে উপস্থিত থাকতে নির্দেশ
Image

ভার্চুয়ালি রাউস আভিনিউ আদালতে হাজিরা দিলেন কেজরিওয়াল, ১৬ মার্চ সশরীরে উপস্থিত থাকতে নির্দেশ

নয়াদিল্লি, ১৭ ফেব্রুয়ারি (হি.স.): দিল্লি আবগারি নীতি মামলায় শনিবার ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে দিল্লির রাউস আভিনিউ আদালতে হাজিরা দিয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়াল। শনিবার সকালে ভার্চুয়ালি আদালতে হাজিরা দিয়ে কেজরিওয়াল বলেন, দিল্লি বিধানসভায় আস্থাভোট ও চলমান বাজেট অধিবেশন থাকার কারণে তিনি সশরীরে আদালতে হাজিরা দিতে পারছেন না। এরপরই আদালত তাঁকে আগামী ১৬ মার্চ সশরীরে আদালতে হাজিরা দেওয়ার অনুমতি দিয়েছে। আদালতের ‘ছাড়পত্র’ হাতিয়ার করে দিল্লির মুখ্যমন্ত্রী ইডি-র ষষ্ঠ সমনও এড়িয়ে যাবেন বলে আইনজীবীদের একাংশ মনে করছেন।

কেজরিওয়ালের আইনজীবী রমেশ গুপ্তা বলেছেন, “সশরীরে আদালতে হাজিরা না দেওয়ার আবেদন জানিয়েছিলেন কেজরিওয়াল, তা গৃহীত হয়েছে। ইডি-র প্রতিনিধিত্বকারী এএসজি রাজু আবেদনের বিরোধিতা করেননি। আগামী ১৬ মার্চ শুনানির দিন ধার্য করেছে আদালত। সবকিছু ঠিকঠাক থাকলে কেজরিওয়ালজি পরবর্তী শুনানির তারিখে আদালতে হাজিরা দেবেন এবং এই বিষয়ে তিনি জামিনও পেতে পারেন।” যাইহোক, ভার্চুয়াল শুনানির পর বিধানসভার উদ্দেশ্যে রওনা দেন কেজরিওয়াল। উল্লেখ্য, দিল্লির আবগারি দুর্নীতি সংক্রান্ত মামলায় পঞ্চম বারও ইডি-র সমন এড়িয়েছিলেন কেজরিওয়াল। এড়িয়ে গিয়েছিলেন জিজ্ঞাসাবাদ। তা নিয়ে তাঁর বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হয়েছিল ইডি। দিল্লির মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে তদন্তে অসহযোগিতার অভিযোগ তুলে গত ৩ ফেব্রুয়ারি আবেদন জানানো হয়েছিল। ৭ ফেব্রুয়ারি সেই মামলার শুনানিতে বিচারক দিব্যা মলহোত্র নির্দেশ দিয়েছিলেন, শনিবার আদালতে হাজির হয়ে জবাবদিহি করতে হবে আম আদমি পার্টি (আপ)-র প্রধানকে। সেই মতো ভার্চুয়ালি আদালতে হাজিরা দেন তিনি।

Releated Posts

নিট পুনঃপরীক্ষার আগে আন্দোলনের ডাক, কংগ্রেস ও রাহুলকে নিশানা বিজেপির; ‘টুলকিট মানসিকতার’ অভিযোগ

নয়াদিল্লি, ১৭ জুন (আইএএনএস): নিট (ইউজি) ২০২৬ পুনঃপরীক্ষার ঠিক আগে প্রশ্নপত্র ফাঁস ইস্যুতে দেশজুড়ে আন্দোলনের কর্মসূচি ঘোষণা করায়…

ByByNews Desk Jun 17, 2026

ভারত-নেপাল সীমান্তে বড় অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে আন্তঃসীমান্ত যৌথ উদ্যোগ, বড় ক্ষতি এড়াল এসএসবি

কলকাতা, ১৭ জুন (আইএএনএস): ভারত-নেপাল সীমান্তবর্তী একটি বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড দ্রুত নিয়ন্ত্রণে এনে বড় ধরনের প্রাণহানি ও সম্পত্তির…

ByByNews Desk Jun 17, 2026

গুজরাতের বাস দুর্ঘটনায় শোকপ্রকাশ প্রধানমন্ত্রী মোদির, মৃত বেড়ে ৭

নয়াদিল্লি/ভাদোদরা, ১৭ জুন (আইএএনএস): গুজরাতের ভাদোদরা গ্রামীণ এলাকায় বিলাসবহুল বাস ও ট্রাকের সংঘর্ষে মৃতের সংখ্যা বেড়ে সাত হয়েছে।…

ByByNews Desk Jun 17, 2026

নিট-ইউজি পুনঃপরীক্ষার আগে পরিষেবা স্থগিতের বিরুদ্ধে দিল্লি হাই কোর্টে টেলিগ্রাম

নয়াদিল্লি, ১৭ জুন (আইএএনএস): নিট-ইউজি ২০২৬ পুনঃপরীক্ষার আগে সারা দেশে টেলিগ্রাম পরিষেবা সাময়িকভাবে স্থগিত রাখার কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তের…

ByByNews Desk Jun 17, 2026
Scroll to Top