News Flash

  • Home
  • দেশ
  • ২০ ফেব্রুয়ারি জম্মু ও কাশ্মীরে সফর প্রধানমন্ত্রীর, উপত্যকায় আঁটোসাঁটো করা হচ্ছে নিরাপত্তা
Image

২০ ফেব্রুয়ারি জম্মু ও কাশ্মীরে সফর প্রধানমন্ত্রীর, উপত্যকায় আঁটোসাঁটো করা হচ্ছে নিরাপত্তা

জম্মু ও শ্রীনগর, ১৭ ফেব্রুয়ারি (হি.স.): আগামী ২০ ফেব্রুয়ারি ফেব্রুয়ারি জম্মু ও কাশ্মীর সফরে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ওই দিন জম্মু ও কাশ্মীরে ৩,১৬১ কোটি টাকা মূল্যের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন প্রধানমন্ত্রী মোদী। প্রধানমন্ত্রীর আসন্ন এই সফরের আগে জম্মু ও কাশ্মীরে বাড়ানো হচ্ছে নিরপত্তা, সুরক্ষা ব্যবস্থা আঁটোসাঁটো করা হচ্ছে। প্রধানমন্ত্রীর এই সফরে যাতে কোনও রকম বিঘ্ন না ঘটে, তাই যাবতীয় প্রস্তুতি নেওয়া হচ্ছে।

২০ ফেব্রুয়ারি জম্মু ও কাশ্মীরে আগমণের মধ্য দিয়েই কেন্দ্রশাসিত অঞ্চলে লোকসভা নির্বাচনের দামামা বাজিয়ে দেবেন প্রধানমন্ত্রী, মোদীর আগমণের প্রতীক্ষায় জম্মু ও কাশ্মীরের বিজেপি নেতা ও কর্মীরাও। এম এ স্টেডিয়ামে আয়োজিত এক অনুষ্ঠান থেকে বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন প্রধানমন্ত্রী মোদী। বহু প্রতীক্ষিত জম্মু-শ্রীনগর ট্রেন পরিষেবারও সূচনা করবেন প্রধানমন্ত্রী। এই ট্রেনটি কাশ্মীরের বারামুল্লা শহর থেকে সাংগালাদান পর্যন্ত চলবে।

এছাড়াও জম্মু ও কাশ্মীরের সাম্বা জেলার বিজয়পুর শহরে এইমস-এর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, রিয়েসি জেলায় সর্বোচ্চ রেলসেতুর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। এখানেই শেষ নয়, আইআইএম জম্মু ও অনেক গুরুত্বপূর্ণ সড়কের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী মোদী।

Releated Posts

মোদির নেতৃত্ব, দূরদর্শিতা ও অঙ্গীকারেই সফল ব্রিকস সম্মেলন: জয়শঙ্কর

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্ব, দূরদর্শিতা ও অঙ্গীকারের কারণেই নয়াদিল্লিতে আয়োজিত ১৮তম ব্রিকস সম্মেলন অত্যন্ত…

ByByNews Desk Sep 14, 2026

ভারত-কানাডার দ্বিপাক্ষিক সহযোগিতা ও ইউক্রেন পরিস্থিতি নিয়ে জয়শঙ্কর-আনন্দের আলোচনা

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও কানাডার মধ্যে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও জোরদার করার পাশাপাশি ইউক্রেনের পরিস্থিতি নিয়ে সোমবার…

ByByNews Desk Sep 14, 2026

ব্রিকসের নৈশভোজের মেনু নিয়ে রাহুলের পোস্টে বিজেপির ক্ষোভ, পাশে সমাজবাদী পার্টি

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): ব্রিকস শীর্ষ সম্মেলনের নৈশভোজের মেনু নিয়ে কংগ্রেস নেতা তথা লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর…

ByByNews Desk Sep 14, 2026

হায়দরাবাদে নাবালিকাকে মাদক খাইয়ে যৌন নির্যাতনের অভিযোগ, ৯ জন গ্রেফতার

হায়দরাবাদ, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): হায়দরাবাদের কাছে মেদচল-মালকাজগিরি জেলায় ১৬ বছরের এক নাবালিকাকে মাদক খাইয়ে অপহরণ করে তিন দিন…

ByByNews Desk Sep 14, 2026
Scroll to Top