News Flash

  • Home
  • দিনের খবর
  • বিহার বিধানসভার নতুন স্পিকার নন্দকিশোর, বিনা প্রতিদ্বন্দ্বিতাতেই নির্বাচিত অনগ্রসর নেতা
Image

বিহার বিধানসভার নতুন স্পিকার নন্দকিশোর, বিনা প্রতিদ্বন্দ্বিতাতেই নির্বাচিত অনগ্রসর নেতা

পাটনা, ১৫ ফেব্রুয়ারি (হি.স.): প্রবীণ বিজেপি বিধায়ক নন্দকিশোর যাদব বিহার বিধানসভার নতুন স্পিকার নির্বাচিত হয়েছেন। বৃহস্পতিবার বিনা প্রতিদ্বন্দ্বিতাতেই বিধানসভার অধ্যক্ষ নির্বাচিত হন অনগ্রসর নেতা নন্দকিশোর। বিহার বিধানসভার প্রাক্তন বিরোধী দলনেতা ‘নীতীশ বিরোধী’ হিসাবেই বিজেপির অন্দরে পরিচিত। প্রসঙ্গত, ২০২০ সাল পর্যন্ত মুখ্যমন্ত্রিত্বের পাশাপাশি নীতীশের দলের জন্য বিধানসভার স্পিকার পদও বরাদ্দ রেখেছিল বিজেপি। কিন্তু ২০২০ সালের বিধানসভা ভোটে জেডিইউ-কে টপকে শাসক জোটের বৃহত্তম দল হওয়ার পরে পদটি গিয়েছিল বিজেপি বিধায়ক বিজয়কুমার সিন্‌হার কাছে। দেড় বছর পর ফের তা দখল করল পদ্ম-শিবির।

গত ১২ ফেব্রুয়ারি আস্থাভোটে ২৪৩ আসনের বিহার বিধানসভার ১২৯ জন বিধায়ক নীতীশের নেতৃত্বাধীন এনডিএ সরকারের পক্ষে ভোট দিয়েছিলেন। তার পরেই স্পষ্ট হয়ে গিয়েছে পরিষদীয় পাটিগণিতের হিসাব। ‘মহাগঠবন্ধন’ সরকারের আমলের স্পিকার, আরজেডির অওয়ধবিহারী চৌধুরী ইস্তফা দেওয়ায় নতুন স্পিকার নির্বাচন অবশ্যম্ভাবী হয়ে পড়েছিল। আর বৃহস্পতিবার নতুন অধ্যক্ষ নির্বাচিত হলেন নন্দকিশোর।

Releated Posts

রাহুল গান্ধীর ‘ভগবান রাম’ মন্তব্য ঘিরে নতুন করে শুনানির নির্দেশ বারাণসী আদালতের

নয়াদিল্লি, ১০ জুন (আইএএনএস): কংগ্রেস নেতা এবং লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর বিরুদ্ধে ভগবান রামকে নিয়ে করা কথিত…

ByByNews Desk Jun 10, 2026

খুনের চেষ্টা ও শ্লীলতাহানির অভিযোগে গ্রেফতার কলকাতা পুরসভার তৃণমূল কাউন্সিলর স্বপন সমাদ্দার

কলকাতা, ১০ জুন (আইএএনএস): খুনের চেষ্টা, শ্লীলতাহানি-সহ একাধিক গুরুতর অভিযোগে বুধবার গ্রেফতার করা হল কলকাতা পুরসভার (কেএমসি) তৃণমূল…

ByByNews Desk Jun 10, 2026

মুখ্যমন্ত্রীর বাসভবন অভিযানে বাধা, রাঁচিতে অনির্দিষ্টকালের অনশন শুরু ১৭ ঝাড়খণ্ড আন্দোলনকারীর

রাঁচি, ১০ জুন (আইএএনএস): পৃথক ঝাড়খণ্ড রাজ্য গঠনের আন্দোলনের সঙ্গে যুক্ত ব্যক্তিরা বুধবার রাঁচিতে বিক্ষোভ কর্মসূচি পালন করে…

ByByNews Desk Jun 10, 2026

বেলডাঙা হিংসা মামলায় এনআইএ তদন্ত নিয়ে রাজ্যের অবস্থান জানতে চাইল কলকাতা হাইকোর্ট

কলকাতা, ১০ জুন (আইএএনএস): চলতি বছরের জানুয়ারিতে মুর্শিদাবাদের বেলডাঙায় সংঘটিত হিংসা ও অশান্তির ঘটনায় জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)-র…

ByByNews Desk Jun 10, 2026
Scroll to Top