News Flash

  • Home
  • মুখ্য খবর
  • মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষায় রোমান হরফ ব্যবহারের দাবি, ১২ ফেব্রুয়ারি থেকে অনির্দিষ্টকালের জাতীয় সড়ক ও রেল অবরোধের ডাক টিআইএসঅফ-র
Image

মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষায় রোমান হরফ ব্যবহারের দাবি, ১২ ফেব্রুয়ারি থেকে অনির্দিষ্টকালের জাতীয় সড়ক ও রেল অবরোধের ডাক টিআইএসঅফ-র

আগরতলা, ৯ ফেব্রুয়ারি: ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষায় রোমান হরফ ব্যবহার নিয়ে রাজ্যে অস্থিরতার সম্ভাবনা তৈরী হয়েছে। তিপ্রা মথার ছাত্র সংগঠন টিআইএসঅফ মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষায় রোমান হরফ ব্যবহারের দাবিতে আগামী ১২ ফেব্রুয়ারি থেকে অনির্দিষ্টকালের জন্য জাতীয় সড়ক ও রেল অবরোধের ডাক দিয়েছে। পর্ষদ পরিচালিত পরীক্ষায় রোমান হরফ ব্যবহারের লিখিত প্রতিশ্রুতি মিললেই অবরোধ কর্মসূচি প্রত্যাহার করা হবে বলে হুশিয়ারী দিয়েছে টিআইএসঅফ।

জনৈক ছাত্র নেতা বলেন, ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি ডঃ ধনঞ্জয় গণচৌধুরী কিছুদিন আগে বলেছিলেন মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষায় বাংলা ও রোমান উভয় হরফে লেখা যাবে। কিন্তু তিনি সেই কথা থেকে সরে গিয়েছেন। তিনি বলছেন পরীক্ষায় শুধু বাংলা হরফেই লিখতে হবে। এরই প্রতিবাদ জানিয়েছে টিআইএসঅফ।

এদিন তিনি আরও বলেন, ২০২০ শিক্ষানীতিতে বলা হয়েছে ছাত্র ছাত্রীরা আঞ্চলিক ভাষা দিয়ে লেখাপড়া করা যাবে। কিন্তু রাজ্যে দেখা গেছে ছাত্র ছাত্রীদের মৌলিক অধিকার লঙ্ঘন করার চেষ্টা করা হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই প্রকল্প ত্রিপুরায় বাস্তবায়িত হচ্ছে না। এরই প্রতিবাদে আগামী ১২ ফেব্রুয়ারি থেকে অনির্দিষ্টকালের জন্য জাতীয় সড়ক ও রেল অবরোধের ডাক দিয়েছে। শুধু জরুরি পরিষেবার সাথে যুক্ত যানবাহনকে ছাড়া হবে।

সংগঠনের দাবি, পর্ষদ পরিচালিত পরীক্ষায় রোমান হরফ ব্যবহারের লিখিত প্রতিশ্রুতি মিললেই অবরোধ কর্মসূচি প্রত্যাহার করা হবে।

Releated Posts

পুরসভা নির্বাচন ২০২৬: ১৭ সেপ্টেম্বর খসড়া ভোটকেন্দ্রের তালিকা প্রকাশ, চূড়ান্ত তালিকা ২৫ সেপ্টেম্বর

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: ২০২৬ সালের ত্রিপুরা পুরসভা নির্বাচনকে সামনে রেখে ভোটকেন্দ্রের তালিকা চূড়ান্ত করার সময়সূচি প্রকাশ করল ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Sep 16, 2026

ভিলেজ কমিটি ভোটে নিরাপত্তা জোরদার, ত্রিপুরায় ৭৪ কোম্পানি সিআরপিএফ মোতায়েন

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিলের অধীন আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে রাজ্যে নিরাপত্তা…

ByByTaniya Chakraborty Sep 16, 2026

চুরি যাওয়া স্বর্ণের চেইন দিয়ে এক লক্ষাধিক টাকার গোল্ড লোন, নথিপত্র খতিয়ে দেখছে পুলিশ

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: যোগেন্দ্রনগর এলাকায় চেইন ছিনতাইকাণ্ডের তদন্তে উল্লেখযোগ্য সাফল্য পেল পুলিশ। তদন্তে চুরি যাওয়া স্বর্ণের চেইন উদ্ধার…

ByByTaniya Chakraborty Sep 16, 2026

মণ্ডলস্তরে গোষ্ঠীকোন্দল নিয়ে মুখ খুললেন বিজেপি সভাপতি, দলবিরোধী কার্যকলাপে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: বিভিন্ন মণ্ডল এলাকায় নেতৃত্ব ও কর্মী-সমর্থকদের মধ্যে গোষ্ঠীকোন্দল এবং মণ্ডল নেতৃত্বের নির্দেশ কর্মী-সমর্থকদের একাংশ না মানার…

ByByReshmi Debnath Sep 15, 2026
Scroll to Top