News Flash

  • Home
  • দেশ
  • কলকাতা থেকে যান্ত্রিক ত্রুটির কারণ বিমান উড়তে দেরি, বিক্ষোভ যাত্রীদের
Image

কলকাতা থেকে যান্ত্রিক ত্রুটির কারণ বিমান উড়তে দেরি, বিক্ষোভ যাত্রীদের

কলকাতা, ৪ ফেব্রুয়ারি (হি.স.): রবিবার নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে দফায় দফায় বিক্ষোভ দেখায় বিমানযাত্রীরা। জানা গিয়েছে, কলকাতা থেকে তেজপুরগামী একটি বিমান যান্ত্রিক ত্রুটির কারনে উড়তে দেরি হয়। তাতেই যাত্রী বিক্ষোভ কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দরে। যাত্রীদের এই বিক্ষোভ কিছুটা হলেও বেসামাল হয় বিমানবন্দর এলাকা।

বিমানবন্দর সূত্রে খবর, স্পাইসজেটের এসজি ২৯৬৬ বিমানটি সকাল আটটা পাঁচে তেজপুরের উদ্দেশ্যে প্রস্থানের সময় থাকলেও যান্ত্রিক ত্রুটির কারণ দেখিয়ে নির্দিষ্ট সময় উড়তে পারেনি। সময় পরিবর্তন করে সাড়ে দশটা ছাড়ার কথা থাকলেও আবারো ছাড়তে দেরি হয়।

এবিষয়ে সংশ্লিষ্ট বিমান কর্তৃপক্ষ এর সঙ্গে যোগাযোগ করলে জানা যায়, বিমানটি ছাড়তে বিলম্বিত হবে সেক্ষেত্রে বিমানটি কলকাতা থেকে দুপুর একটায় তেজপুরের উদ্দেশ্যে পাড়ি দেবে তাতেই যাত্রী বিক্ষোভ কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দরে। যাত্রীরা ১০৪ নম্বর গেটের সামনে ক্ষোভ উগড়ে দেয়। এছাড়াও তেজপুর থেকে দুই যাত্রীর কানেক্টিং ফ্লাইট ধরে গন্তব্যস্থলে পৌঁছতে পারবে না সেই কারণে কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দরের যাত্রী বিক্ষোভ দেখায়।

Releated Posts

নন্দীগ্রাম উপনির্বাচনে বিজেপির প্রার্থী শুভেন্দু অধিকারীর নিহত সহযোগীর মা

কলকাতা, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রাম এবং মুর্শিদাবাদের রেজিনগর বিধানসভা কেন্দ্রে আসন্ন উপনির্বাচনের জন্য মঙ্গলবার…

ByByNews Desk Sep 15, 2026

বাংলায় যে কোনও মূল্যে ‘অপরাধের সংস্কৃতি’ বন্ধ করতে হবে: দিলীপ ঘোষ

নিউটাউন, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গে দীর্ঘদিন ধরে সমাজবিরোধী শক্তির দাপট ছিল বলে দাবি করে রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষ…

ByByNews Desk Sep 15, 2026

মোদির নেতৃত্ব, দূরদর্শিতা ও অঙ্গীকারেই সফল ব্রিকস সম্মেলন: জয়শঙ্কর

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্ব, দূরদর্শিতা ও অঙ্গীকারের কারণেই নয়াদিল্লিতে আয়োজিত ১৮তম ব্রিকস সম্মেলন অত্যন্ত…

ByByNews Desk Sep 14, 2026

ভারত-কানাডার দ্বিপাক্ষিক সহযোগিতা ও ইউক্রেন পরিস্থিতি নিয়ে জয়শঙ্কর-আনন্দের আলোচনা

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও কানাডার মধ্যে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও জোরদার করার পাশাপাশি ইউক্রেনের পরিস্থিতি নিয়ে সোমবার…

ByByNews Desk Sep 14, 2026
Scroll to Top