News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ট্রাফিক আইন মেনে চলায় চালকদের ফুল দিয়ে ধন্যবাদ জানালো যুব মোর্চা
Image

ট্রাফিক আইন মেনে চলায় চালকদের ফুল দিয়ে ধন্যবাদ জানালো যুব মোর্চা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ ফেব্রুয়ারি:  ত্রিপুরা পুলিশের ১৫০ তম বর্ষপূর্তি  এবং ৩৫ তম জাতীয় সড়ক সুরক্ষা দিবস উপলক্ষে ত্রিপুরা পুলিশ এবং যুব মোর্চার যৌথ প্রয়াসে এক অভিনব উদ্যোগ গ্রহণ করা হয়। রবিবার রাজধানীর মোটর স্ট্যান্ড এলাকায় যারা ট্রাফিক আইন মানছেন তাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করা হয়। অন্যদিকে যারা এই আইন ভঙ্গ করে দুর্ঘটনার ঝুঁকি বৃদ্ধি করছেন তাদেরকেও সচেতন করা হয়।

এদিন যারা ট্রাফিক আইন মেনে চলছেন তাদের যুব মোর্চার সদস্যরা একটি ফুল দিয়ে উৎসাহিত করেছেন। অন্যদিকে যারা আইন মানছেন না তাদেরকে এর উপকারিতা সম্পর্কে সচেতন করা হয় এবং ভবিষ্যতে আইন মেনে রাস্তায় যানবাহন চালানোর জন্য উৎসাহিত করা হয়। 

যুব মোর্চা এবং ত্রিপুরা পুলিশের উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন রাজধানী শুভবুদ্ধিসম্পন্ন সম্পন্ন সাধারণ মানুষ। এই অভিনব প্রয়াসে জনসাধারণের মধ্যে সচেতনতা জাগ্রত হবে এবং ভবিষ্যতে দুর্ঘটনার হার নিয়ন্ত্রণ করা সম্ভব হবে বলে মনে করা হচ্ছে। 

Releated Posts

বড়দোয়ালী দ্বাদশ শ্রেণী বিদ্যালয় পরিদর্শনে মুখ্যমন্ত্রী

আগরতলা, ৪ আগষ্ট: রাজ্যের বিদ্যালয় শিক্ষা ব্যবস্থাকে আরো শক্তিশালী করতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করছে রাজ্য সরকার। আজ রাজধানীর…

ByByReshmi Debnath Aug 4, 2026

নয়াদিল্লি সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী, সাংগঠনিক বিষয় ও আসন্ন নির্বাচন নিয়ে আলোচনার সম্ভাবনা

আগরতলা, ৪ আগস্ট: ত্রিপুরার মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডা.) মানিক সাহা নয়াদিল্লি সফরে যাচ্ছেন। এই সফরে দলের সাংগঠনিক বিষয়, আসন্ন…

ByByReshmi Debnath Aug 4, 2026

নিয়মিত হবে টেট, কিন্তু শূন্যপদ ও আর্থিক সামর্থ্য বিবেচনা করে ধাপে ধাপে হবে শিক্ষক নিয়োগ: মুখ্যমন্ত্রী

আগরতলা, ৪ আগস্ট: ত্রিপুরা সরকার নিয়মিতভাবে টিচার্স এলিজিবিলিটি টেস্ট (টেট) আয়োজন অব্যাহত রাখবে। তবে শিক্ষক নিয়োগ করা হবে…

ByByReshmi Debnath Aug 4, 2026

প্রয়াত ত্রিপুরা ও বিহারের প্রাক্তন রাজ্যপাল পদ্মশ্রী ড. ডি ওয়াই পাতিল, শোক প্রকাশ মুখ্যমন্ত্রীর

আগরতলা, ৪ আগস্ট: বিশিষ্ট শিক্ষাবিদ, সমাজসেবী, ত্রিপুরা ও বিহারের প্রাক্তন রাজ্যপাল এবং পদ্মশ্রী সম্মানপ্রাপ্ত ড. ডি. ওয়াই. পাতিল…

ByByTaniya Chakraborty Aug 4, 2026
Scroll to Top