News Flash

Image

অসমে ১১,৬০০ কোটি টাকার দশটি প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস প্রধানমন্ত্রীর

গুয়াহাটি, ৪ ফেব্রুয়ারি (হি.স.) : গুয়াহাটির খানাপাড়ায় পশু চিকিৎসা মহাবিদ্যালয় ময়দানে সমাবেশ মঞ্চ থেকে নরেন্দ্র মোদী ভার্চুয়ালি মোট ১১,৬০০ কোটি টাকার ১০টি প্ৰকল্পের শিলান্যাস এবং কয়েকটি প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

এর মধ্যে ৪৯৮ কোটি টাকা ব্যয়সাপেক্ষে মা কামাখ্যা দিব্যলোক প্রকল্প; ৩,২৫০ কোটি টাকা বিনিয়োগে সব সুবিধাযুক্ত অত্যাধুনিক গৌহাটি মেডিক্যাল কলেজ ও হাসপাতালের আপগ্রেডেশন; ৩৬৮ কোটি টাকা ব্যয়সাপেক্ষে লোকপ্রিয় গোপীনাথ বরদলৈ আন্তর্জাতিক বিমানবন্দর সংযোগকারী রাস্তা প্রশস্তকরণ প্ৰকল্প; অসম মালা ২.০-এর অধীনে ৩,৪৪৪ কোটি টাকায় ৪৩টি রাস্তার আপগ্রেডেশন এবং ৩৮টি সেতু নির্মাণ প্ৰকল্প; ৮৩১ কোটি টাকা ব্যয়সাপেক্ষে নেহরু স্টেডিয়ামকে ফিফা স্ট্যান্ডার্ড ফুটবল স্টেডিয়ামে আপগ্রেডকরণ; ক্রীড়া সুবিধা বৃদ্ধির লক্ষ্যে চন্দ্রপুর স্টেডিয়ামের পরিকাঠামো উন্নয়নে ৩০০ কোটি টাকার প্রকল্প; ৫৭৮ কোটি টাকা ব্যয়সাপেক্ষে রামকৃষ্ণনগরে করিমগঞ্জ মেডিক্যাল কলেজ হাসপাতাল এবং ২৯৭ কোটি টাকা বিনিয়োগে একটি ইউনিটি মল ডেভেলপমেন্ট প্ৰকল্পের শিলান্যাস।

এছাড়া প্রধানমন্ত্রী উদ্বোধন করেছেন বিশ্বনাথ চারিয়ালি থেকে গহপুর পর্যন্ত ১,৪৫১ কোটি টাকা ব্যয়ে নির্মিত গুরুত্বপূর্ণ চারলেন সড়ক এবং দোলাবাড়ি থেকে জামুগুড়ি পর্যন্ত ৫৯২ কোটি টাকায় নিৰ্মিত চার লেন সড়ক।

Releated Posts

প্রত্যন্ত এলাকায় স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দিতে মেঘালয়ে তিনটি মোবাইল মেডিক্যাল ইউনিট চালু

শিলং, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): মেঘালয়ের প্রত্যন্ত এলাকার মানুষের কাছে প্রাথমিক স্বাস্থ্য পরিষেবা ও রোগ প্রতিরোধমূলক চিকিৎসা আরও সহজে…

ByByNews Desk Sep 15, 2026

স্মার্ট হচ্ছে এএসটিসি বাস: রিয়েল-টাইম ট্র্যাকিং ও এসওএস ব্যবস্থায় বাড়বে যাত্রী নিরাপত্তা

গুয়াহাটি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): অসমের গণপরিবহণ ব্যবস্থায় বড়সড় প্রযুক্তিগত পরিবর্তন আনতে চলেছে রাজ্য সরকার। যাত্রী নিরাপত্তা, পরিষেবার দক্ষতা…

ByByNews Desk Sep 15, 2026

সিকিমের গ্যালশিংয়ে ভারী বৃষ্টিতে ভূমিধস, ১২৮ জনকে সরানো হল

গ্যাংটক, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): ভারী বৃষ্টির জেরে সিকিমের গ্যালশিং জেলায় ভূমিধসের প্রবণতা বেড়েছে। বিশেষ করে সিংলিটাম ও রিম্বি…

ByByNews Desk Sep 15, 2026

অসমে গবাদি পশু পাচার রুখে ৮২টি পশু উদ্ধার, বাজেয়াপ্ত দুই গাড়ি

গুয়াহাটি, ১৪ সেপ্টেম্বর (আইএনএস): গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে অসমের বঙ্গাইগাঁও জেলার অভয়াপুরী এলাকায় বেআইনি ভাবে…

ByByNews Desk Sep 14, 2026
Scroll to Top