News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বিএসএফের গাড়ি সাজিয়ে গাঁজা পাচারের অভিনব কায়দা, উদ্ধার ২৫ লক্ষাধিক টাকা মূল্যের শুকনো গাঁজা
Image

বিএসএফের গাড়ি সাজিয়ে গাঁজা পাচারের অভিনব কায়দা, উদ্ধার ২৫ লক্ষাধিক টাকা মূল্যের শুকনো গাঁজা

আগরতলা, ৩ ফেব্রুয়ারি : বিএসএফের গাড়ি সাজিয়ে গাঁজা পাচারের অভিনব কায়দায় সকলেই হতভম্ব হয়ে গেছেন। পাচারকালে ৩৮০১ কেজি শুকনো গাঁজা উদ্ধার করতে সক্ষম হয়েছে ত্রিপুরা পুলিশ। উদ্ধারকৃত গাঁজার বাজার মূল্য আনুমানিক ২৫ লক্ষাধিক টাকা।

পুলিশ জানিয়েছে, গতকাল রাত আনুমানিক আড়াইটা নাগাদ একটি বোলেরো গাড়ি বিএসএফের গাড়ির আদলে সাজিয়ে আগরতলা থেকে কমলপুর মহকুমার অধীন দুর্গাচৌমুহনী কচুছড়া এলাকা দিয়ে যাচ্ছিল। সেইসময় দুর্গাচৌমুহনী  নাকা পয়েন্টে পুলিশের সাব ইন্সপেক্টর বাবুল মহাজন গাড়িটি দেখতে পান এবং সাথে সাথে আটক করেন। কিন্তু গাড়ির চালকসহ পাচারকারী পালিয়ে যেতে সক্ষম হয়েছেন। পুলিশের দাবি, ওই গাড়ির রং ছিল সবুজ। গাড়ি থেকে আনুমানিক ২৫ লক্ষাধিক টাকা মূল্যের শুকনো গাঁজা উদ্ধার করা হয়েছে।

Releated Posts

প্রশ্নের উত্তর দিতে না পারায় ষষ্ঠ শ্রেণির ছাত্রকে বেত্রাঘাতের অভিযোগ, থানায় লিখিত অভিযোগ

কৈলাসহর, ১৪ সেপ্টেম্বর: প্রশ্নের উত্তর দিতে না পারায় ষষ্ঠ শ্রেণির এক ছাত্রকে বেত ও বাঁশ দিয়ে বেধড়ক মারধর,…

ByByReshmi Debnath Sep 14, 2026

গাড়ি থেকে ৫৬ হাজার টাকা চুরি, পুলিশের জালে তিন অভিযুক্ত

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: রাজধানী আগরতলার লোটাস ক্লাব সংলগ্ন শিবনগর এলাকায় একটি পণ্যবাহী গাড়ি থেকে ৫৬ হাজার টাকা চুরির…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

পুরনো ও জরাজীর্ণ ওয়ার্ড অফিসগুলিকে নতুনভাবে গড়ে তোলার উদ্যোগ গ্রহন করা হয়েছে:  মেয়র

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: আগরতলা পুর নিগমের ৩৪ নম্বর ওয়ার্ড অফিস নির্মাণের লক্ষ্যে সোমবার ভূমিপূজা অনুষ্ঠিত হয়। বটতলা মহাশ্মশানের…

ByByReshmi Debnath Sep 14, 2026

শিক্ষক সংকটে স্তব্ধ চেবরী-তুলাশিখর সড়ক, মাত্র ৩ শিক্ষকেই চলছে স্কুল

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: শিক্ষক সংকটের স্থায়ী সমাধানের দাবিতে চেবরী-তুলাশিখর মূল সড়ক অবরোধ করে বিক্ষোভে শামিল হল পশ্চিম রাজনগর…

ByByReshmi Debnath Sep 14, 2026
Scroll to Top