News Flash

  • Home
  • Uncategorized
  • বিষ মিশিয়ে বানর মারার ফাঁদ, প্রাণ গেল ১১টি গরুর, গ্রেপ্তার বৃদ্ধ
Image

বিষ মিশিয়ে বানর মারার ফাঁদ, প্রাণ গেল ১১টি গরুর, গ্রেপ্তার বৃদ্ধ

handcuffনিজস্ব প্রতিনিধি, কৈলাসহর, ১১ জুলাই ৷৷ একেই বলে বুড়ো বয়সে ভীমরতি৷ অন্যের কথায় খাবারে বিষ মেখে বানর মারার নেশা চেপেছিল জারুলতলির এক বৃদ্ধের৷ কিন্তু তার বিষ মেশানো খাবারে বানর তো মরেইনি বরং প্রতিবেশিদের ১১টি গরু মারা গেল৷ কৈলাসহরের জারুলতলি গ্রামে এই ঘটনায় ক্ষুদ্ধ এলাকার মানুষ৷ সোমবার পুলিশ গিয়ে অবনী মোহন দত্তকে থানায় নিয়ে যায়৷ বৃদ্ধ অবশ্য তার অপকর্মের কথা স্বীকার করেছেন৷ ভাগ্যিস ক্ষতিগ্রস্ত ৭টি পরিবারের মানুষ উত্তেজিত হননি৷
রান্না করা ভাতে বিষ মিশিয়ে বাটিতে করে ধানজমির পাশে রেখে দিতেন অবনী দাদু৷ তার আশা ছিল বানর মারা গেলে তিনি মরা বানর বিক্রি করে টাকাও পাবেন৷ তার এই লোভে ৭ পরিবারের ১১টি গাভি ও গরু মারা গেছে৷ রবিবার এক এলাকাবাসীর নজরে আসে বিষ দেওয়ার ঘটনা৷ সোমবার পুলিশ ডেকে অবনীদাদুকে থানায় হস্তান্তর করে এলাকার মানুষ৷ গত দুমাসে ১১টি গরু মারা গেল বৃদ্ধের কারনে৷ বানরের মাংস বিক্রির লোভে ক্ষতিগ্রস্থ হলেন প্রতিবেশিরা৷

Releated Posts

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026
Scroll to Top