নিজস্ব প্রতিনিধি, কৈলাসহর, ১১ জুলাই ৷৷ একেই বলে বুড়ো বয়সে ভীমরতি৷ অন্যের কথায় খাবারে বিষ মেখে বানর মারার নেশা চেপেছিল জারুলতলির এক বৃদ্ধের৷ কিন্তু তার বিষ মেশানো খাবারে বানর তো মরেইনি বরং প্রতিবেশিদের ১১টি গরু মারা গেল৷ কৈলাসহরের জারুলতলি গ্রামে এই ঘটনায় ক্ষুদ্ধ এলাকার মানুষ৷ সোমবার পুলিশ গিয়ে অবনী মোহন দত্তকে থানায় নিয়ে যায়৷ বৃদ্ধ অবশ্য তার অপকর্মের কথা স্বীকার করেছেন৷ ভাগ্যিস ক্ষতিগ্রস্ত ৭টি পরিবারের মানুষ উত্তেজিত হননি৷
রান্না করা ভাতে বিষ মিশিয়ে বাটিতে করে ধানজমির পাশে রেখে দিতেন অবনী দাদু৷ তার আশা ছিল বানর মারা গেলে তিনি মরা বানর বিক্রি করে টাকাও পাবেন৷ তার এই লোভে ৭ পরিবারের ১১টি গাভি ও গরু মারা গেছে৷ রবিবার এক এলাকাবাসীর নজরে আসে বিষ দেওয়ার ঘটনা৷ সোমবার পুলিশ ডেকে অবনীদাদুকে থানায় হস্তান্তর করে এলাকার মানুষ৷ গত দুমাসে ১১টি গরু মারা গেল বৃদ্ধের কারনে৷ বানরের মাংস বিক্রির লোভে ক্ষতিগ্রস্থ হলেন প্রতিবেশিরা৷
বিষ মিশিয়ে বানর মারার ফাঁদ, প্রাণ গেল ১১টি গরুর, গ্রেপ্তার বৃদ্ধ
Releated Posts
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…
সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের
আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…


















