News Flash

  • Home
  • খেলা
  • সুপার : এগিয়ে চলো জিবি প্লে সেন্টারের খেলা জমজমাট, ছোটনের ৫ উইকেট
Image

সুপার : এগিয়ে চলো জিবি প্লে সেন্টারের খেলা জমজমাট, ছোটনের ৫ উইকেট

এগিয়ে চলো: ১৭৯/১০(৬৬.২)

জিবি পি.সি: ৬৮/৩(২৩)

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৩১ জানুয়ারি।। জিবি প্লে সেন্টার এই মুহূর্তে ১১১ রানে পিছিয়ে রয়েছে। হাতে উইকেট রয়েছে সাতটি। খেলা চলছে টিসিএ আয়োজিত সদর অনূর্ধ্ব ১৫ সুপারলিগের ম্যাচ। এগিয়ে চলো সংঘ বনাম জিবি প্লে সেন্টারের মধ্যে। দু-দিনের ম্যাচ। ইনিংসের খেলা। বুধবার সকালে তালতলা স্কুল মাঠে ম্যাচ শুরুতে এগিয়ে চলো সংঘ প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়। ‌ কিছুটা ব্যাটিং ব্যর্থতার পরিচয় দিলেও শুভ দাসের ৪৩ রান, অর্পণ ভট্টাচার্যের ৩৫ রান এবং কিষান সরকারের অপরাজিত ২৬ রানের সুবাদে এগিয়ে চলো সংঘ ৬৬.২ ওভারে ১৭৯ রানে ইনিংস শেষ করে। জিবি প্লে সেন্টারের পক্ষে ৯ জন বোলার কে ব্যবহার করা হলেও ছোটন মিয়া একাই পাঁচটি উইকেট তুলে নেয়। এছাড়া, অধিনায়ক উজ্জয়ন বর্মন ২টি এবং মৈয়াঙ্ক মাভি ও মহির্ণভ লস্কর একটি করে উইকেট পেয়েছে। জবাবে ব্যাট করতে নেমে দিনের খেলা শেষ হওয়া পর্যন্ত সময়ে জিবি প্লে সেন্টার ২৩ ওভার ব্যাটিংয়ের সুযোগ পায়। ওপেনার ঋতুরাজ ঘোষ ধরে খেলার চেষ্টায় ব্যর্থ হয়ে শূন্য রানে প্যাভেলিয়নে ফিরলেও সোম্রাংশু পালের ৪১ রান এবং উজ্জয়নের ১৬ রানের সুবাদে জিবি প্লে সেন্টার ৩ উইকেট হারিয়ে ৬৮ রান সংগ্রহ করে নেয়। রাজদীপ পাল ও তন্ময় সরকার দু-জনই চার রান করে উইকেটে রয়েছে। এগিয়ে চলো-র বোলার অর্পণ ভট্টাচার্য, স্পন্দন বনিক ও মাহিন চৌধুরী প্রত্যেকে একটি করে উইকেট পেয়েছে।

Releated Posts

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026

গুজরাটে ইতিহাস, আহমেদাবাদে বসছে ভারতের প্রথম হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ

আহমেদাবাদ, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রথমবারের মতো ভারতে অনুষ্ঠিত হতে চলেছে হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ। আগামী ৫ থেকে…

ByByNews Desk Sep 3, 2026

অলিম্পিয়ান ও প্যারা অলিম্পিয়ানদের সংবর্ধনা, বিশেষ ক্রীড়া সভায় অনুপ্রেরণার মেলবন্ধন

আগরতলা, ৩০ আগস্ট: ত্রিপুরা প্যারা অলিম্পিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে সম্প্রতি এক বিশেষ ক্রীড়া সংবর্ধনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top