News Flash

  • Home
  • দেশ
  • উত্তরবঙ্গে তপশিলিদের শংসাপত্র জালিয়াতির অভিযোগে প্রতিবাদ বিজেপির
Image

উত্তরবঙ্গে তপশিলিদের শংসাপত্র জালিয়াতির অভিযোগে প্রতিবাদ বিজেপির

কোচবিহার, ৩১ জানুয়ারি (হি. স.) : উত্তরবঙ্গজুড়ে তপশিলিদের উপর বঞ্চনা হচ্ছে, তপশিলি জাতিভুক্ত মানুষের শংসাপত্র নিয়েও জালিয়াতি হচ্ছে, বেছে বেছে তপশিলি মানুষের উপর আক্রমণ হচ্ছে। এ সমস্ত কিছুর বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে কোচবিহার জেলা শাসকের দফতরে বিক্ষোভ দেখালো বিজেপির তপশিলি মোর্চার সদস্যরা। বুধবার এই অভিযানকে ঘিরে ব্যাপক পুলিশি নিরাপত্তার ব্যবস্থা করা হয় জেলা শাসকের দফতরে।

বিজেপি বিধায়ক মালতি রাভা, বিজেপির তপশিলি মোর্চার জেলা সভাপতি হরিহর দাস সহ অন্যান্যরা জেলা শাসককে ৯ দফা দাবিতে স্মারকলিপি দেয়। যদিও জেলা শাসক বা অতিরিক্ত জেলাশাসক কেউ এই স্মারকলিপি নেওয়ার জন্য দফতরে ছিলেন না। দফতর থেকে শুধুমাত্র স্মারকলিপি রিসিভ করা হয়েছে বলে বিজেপির তপশিলি মোর্চার অভিযোগ। বিষয়টি নিয়ে ক্ষোভ জানায় এই সংগঠন।

Releated Posts

‘ভারতে প্রধানমন্ত্রী ঠিক করেন জনগণই’, ওয়েইসির ‘তরুণ প্রধানমন্ত্রী’ মন্তব্যে রাজনৈতিক তরজা

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): এআইএমআইএম প্রধান আসাদউদ্দিন ওয়েইসির “দেশের প্রধানমন্ত্রী একজন তরুণ হওয়া উচিত” মন্তব্যকে ঘিরে রবিবার রাজনৈতিক…

ByByNews Desk Jul 26, 2026

ভারতের জ্বালানি রূপান্তরে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বায়োফুয়েল: হরদীপ সিং পুরী

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): বায়োফুয়েল মিশন, গ্রিন হাইড্রোজেন মিশন এবং ‘সমুদ্র মন্থন’-এর মতো রূপান্তরমূলক উদ্যোগ ভারতকে জ্বালানি ক্ষেত্রে…

ByByNews Desk Jul 26, 2026

রাহুলের চিঠিকে ঘিরে বিজেপি-কংগ্রেসের তরজা, ছাত্র আন্দোলনে পুলিশি পদক্ষেপে জবাবদিহির দাবি

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): নিট প্রশ্নফাঁস এবং অন্যান্য পরীক্ষায় অনিয়মের প্রতিবাদে আন্দোলনরত ছাত্রদের বিরুদ্ধে দিল্লি পুলিশের পদক্ষেপ নিয়ে…

ByByNews Desk Jul 26, 2026

‘হর ঘর তিরঙ্গা’কে আবারও জনআন্দোলনে পরিণত করার আহ্বান প্রধানমন্ত্রীর, স্বাধীনতা সংগ্রামীদের আত্মত্যাগ স্মরণের বার্তা

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): স্বাধীনতা দিবসকে সামনে রেখে দেশবাসীর প্রতি ‘হর ঘর তিরঙ্গা’ অভিযানে উৎসাহের সঙ্গে অংশ নেওয়ার…

ByByNews Desk Jul 26, 2026
Scroll to Top