News Flash

  • Home
  • দিনের খবর
  • সার্বিক ও অন্তর্ভুক্তিমূলক উন্নতি হচ্ছে দেশে, প্রগতির নতুন উচ্চতা অতিক্রম করে এগিয়ে চলেছে : প্রধানমন্ত্রী
Image

সার্বিক ও অন্তর্ভুক্তিমূলক উন্নতি হচ্ছে দেশে, প্রগতির নতুন উচ্চতা অতিক্রম করে এগিয়ে চলেছে : প্রধানমন্ত্রী

নয়াদিল্লি, ৩১ জানুয়ারি (হি.স.): সার্বিক ও অন্তর্ভুক্তিমূলক উন্নতি হচ্ছে দেশে, প্রতিদিনই প্রগতির নতুন উচ্চতা অতিক্রম করে এগিয়ে চলেছে দেশ। অত্যন্ত আত্মবিশ্বাসের সঙ্গে বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বুধবার সংসদের বাজেট অধিবেশন শুরু হওয়ার প্রাক্কালে সংসদ চত্বরে সংবসদিকদের মুখোমুখি হয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, “এবার ”দিশা-নির্দেশক বার্তা” দিয়ে বাজেট পেশ করবেন দেশের অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। আমার দৃঢ় বিশ্বাস, দেশ প্রতিদিন উন্নতির নতুন উচ্চতা অতিক্রম করে এগিয়ে চলেছে। সার্বিক ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন হচ্ছে। মানুষের আশীর্বাদে এই যাত্রা অব্যাহত থাকবে।”
প্রধানমন্ত্রী মোদী আরও বলেছেন, “নতুন সরকার গঠনের পর আমরা পূর্ণাঙ্গ বাজেট পেশ করার ঐতিহ্য অনুসরণ করতে যাচ্ছি।” প্রধানমন্ত্রী মোদী যোগ করেছেন, “এই নতুন সংসদ ভবনের প্রথম অধিবেশনের শেষে, সংসদ একটি সদয় সিদ্ধান্ত নেয় – নারী শক্তি বন্দন অধিনিয়ম। তারপর ২৬ জানুয়ারি, আমরা দেখেছি দেশ কীভাবে নারী শক্তির সক্ষমতা, নারীর বীরত্ব, নারীর সংকল্পের শক্তি অনুভব করেছে। এখন যখন বাজেট অধিবেশন শুরু হচ্ছে, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর নির্দেশনা এবং আগামীকাল যখন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন অন্তর্বর্তী বাজেট পেশ করবেন – একইভাবে এটি নারী শক্তির উৎসব।”
হিন্দুস্থান সমাচার। রাকেশ।

কাটিহারে শুরু রাহুলের ন্যায় যাত্রা, উৎসাহ-উদ্দীপনায় ভরপুর কংগ্রেস কর্মী-সমর্থকরা
কাটিহার, ৩১ জানুয়ারি (হি.স.): নতুন করে উৎসাহ ও উদ্দীপনার সঙ্গে বিহারের কাটিহার থেকে শুরু হয়েছে কংগ্রেস নেতা রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায় যাত্রা। বুধবার সকালে বিহারের কাটিহার জেলার কোলাসি গ্রাম থেকে শুরু হয় রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায় যাত্রা, রাহুলের এই ন্যায় যাত্রাকে ঘিরে কংগ্রেস কর্মী-সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা গিয়েছে।
রাহুলকে একঝলক দেখার জন্য বুধবার ভোর থেকেই কোলাসি গ্রামে উপস্থিত হতে থাকেন কংগ্রেসের কর্মী-সমর্থকরা, উৎসাহ দেখা গিয়েছে সাধারণ মসনুষের মধ্যেও। রাহুল গান্ধীও কাউকে হতাশ করেননি। বাস থেকে নেমে জনসাধারণের সঙ্গে সাক্ষাৎ করেন রাহুল। পরে হুড খোলা গাড়িতে রোড-শো করেছেন রাহুল গান্ধী। রাস্তার দুই ধারে উপস্থিত জনসাধারণের উদ্দেশ্যে হাত নাড়তে থাকেন তিনি।

Releated Posts

প্রাথমিক থেকে বিশ্ববিদ্যালয়—পাঠ্যক্রমে কিংবদন্তি স্বাধীনতা সংগ্রামীদের জীবনী: মুখ্যমন্ত্রী অধিকারী

কলকাতা, ১১ আগস্ট (আইএএনএস): পশ্চিমবঙ্গে প্রাথমিক স্কুল থেকে বিশ্ববিদ্যালয় স্তর পর্যন্ত সমস্ত শিক্ষাস্তরের পাঠ্যক্রমে কিংবদন্তি স্বাধীনতা সংগ্রামীদের জীবনী…

ByByNews Desk Aug 11, 2026

সব ধর্মীয় স্থানে মহিলাদের ‘শালীন পোশাক’ পরার আহ্বান মুসলিম জামাত প্রধানের

বেরেলি, ১১ আগস্ট (আইএএনএস): বৃন্দাবনের ইসকন মন্দিরে দর্শনার্থীদের জন্য পোশাকবিধি চালুর সিদ্ধান্তকে সমর্থন জানিয়ে ধর্মীয় স্থানগুলিতে মহিলাদের শালীন…

ByByNews Desk Aug 11, 2026

মিথ্যার ভিত্তিতে রাজনৈতিক বয়ান তৈরি করেন রাহুল গান্ধী, ক্রমাগত মিথ্যা ছড়ান: মধ্যপ্রদেশ বিজেপি সভাপতি

নয়াদিল্লি/ভোপাল, ১১ আগস্ট (আইএএনএস): পড়ুয়াদের বিভিন্ন সমস্যা নিয়ে রাহুল গান্ধী ‘দ্বিচারিতা’ করছেন বলে অভিযোগ করলেন মধ্যপ্রদেশ বিজেপির সভাপতি…

ByByNews Desk Aug 11, 2026

রাজনৈতিক স্বার্থে ব্যবহৃত না হয়ে নিজেদের সমস্যার জন্য লড়াই করুক জেন জি: মায়াবতী

লখনউ, ১১ আগস্ট (আইএএনএস): দেশের বিভিন্ন প্রান্তে চলা পড়ুয়া ও যুবসমাজের আন্দোলন নিয়ে শাসক ও বিরোধী—উভয় পক্ষকেই আক্রমণ…

ByByNews Desk Aug 11, 2026
Scroll to Top