News Flash

  • Home
  • দিনের খবর
  • গুলি চলল ঝাড়খণ্ডের স্কুলে, হতাহত ৩ শিক্ষক-শিক্ষিকা
Image

গুলি চলল ঝাড়খণ্ডের স্কুলে, হতাহত ৩ শিক্ষক-শিক্ষিকা


রাঁচি, ৩০ জানুয়ারি (হি.স.) : গুলি চলল ঝাড়খণ্ডের স্কুলে। স্কুলের মধ্যেই দুই সহকর্মীকে গুলি করে খুন করে নিজের উপরেও গুলি চালান ওই শিক্ষক। হামলাকারী ওই স্কুলেরই শিক্ষক। ঝাড়খণ্ডের গোড্ডা জেলার একটি সরকারি স্কুলের এই ঘটনায় অভিযুক্ত গুরুতর আহত শিক্ষককে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁর অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।

পুলিশ সূত্রে খবর, মঙ্গলবার এই ঘটনায় হুলস্থুল পড়ে গিয়েছে ঝাড়খণ্ডের গোড্ডা জেলার একটি সরকারি স্কুলে। সকালে ১১টা নাগাদ পরাইয়াহাট এলাকার হাই স্কুলে গুলির শব্দ পান পড়ুয়া, শিক্ষক এবং স্থানীয়রা। সকলে শব্দের উৎসে ছুটে গিয়ে দেখেন, এক শিক্ষক এবং এক শিক্ষিকা রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন শ্রেণিকক্ষের মেঝেতে। তৃতীয় শিক্ষকের হাতে বন্দুক। তিনিও রক্তাক্ত। অভিযোগ, দুই শিক্ষককে খুনের পর নিজের উপরেও গুলি চালান অভিযুক্ত।

খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ। দ্রুত গুরুতর আহত শিক্ষককে হাসপাতালে ভর্তি করা হয়। মৃত শিক্ষক ও শিক্ষিকার দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে।

পুলিশ সুপার নাথু সিং মীনা জানান, ঘটনার তদন্ত শুরু হয়েছে। যদিও ঠিক কী কারণে এমন ঘটনা ঘটল তা এখনও স্পষ্ট নয়। এদিকে গোটা ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েছেন অভিভাবকরা। তাঁরা পড়ুয়াদের আর স্কুলে পাঠাবেন কিনা ভাবছেন। 

Releated Posts

শুধু ভারতের জন্য নয়, বিশ্বের জন্যও উদ্ভাবন করুন: পড়ুয়াদের প্রহ্লাদ যোশী

বেঙ্গালুরু, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): শুধু দেশের জন্য নয়, গোটা বিশ্বের মানুষের কাজে লাগবে এমন সমাধান ও প্রযুক্তি উদ্ভাবনের…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, ঝাড়খণ্ডে প্রবল বৃষ্টি, ব্যাহত বিমান পরিষেবা

রাঁচি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপের প্রভাবে গত চার দিন ধরে ঝাড়খণ্ডের বিস্তীর্ণ এলাকায় ভারী বৃষ্টি…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

কেরলের মুখ্যমন্ত্রীকে নিয়ে মন্তব্যের মামলায় সাংবাদিক আন্তো অগাস্টিনকে জিজ্ঞাসাবাদ করবে পুলিশ

তিরুবনন্তপুরম, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস) :কেরলের মুখ্যমন্ত্রী ভি. ডি. সতীসনকে নিয়ে কথিত অবমাননাকর মন্তব্য এবং একটি কথিত বিয়ে সংক্রান্ত…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

এফওয়াই২৭-তে বাস্তবায়নকেন্দ্রিক পর্যায়ে ভারতের সড়ক ক্ষেত্র, বিনিয়োগে গুরুত্বপূর্ণ ভূমিকা রাজ্যগুলির: রিপোর্ট

মুম্বই, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতে সড়ক পরিকাঠামো সম্প্রসারণ গত এক দশকে উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেলেও ২০২৬-২৭ অর্থবর্ষে এই ক্ষেত্র…

ByByTaniya Chakraborty Sep 25, 2026
Scroll to Top