News Flash

Image

হোজাইয়ে সড়ক দুৰ্ঘটনায় হত বাইক আরোহী

হোজাই (অসম), ৩০ জানুয়ারি (হি.স.) : হোজাইয়ে সংঘটিত এক ভয়ংকর সড়ক দুৰ্ঘটনায় ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে জনৈক বাইক আরোহীর। নিহত ব্যক্তিকে তপন গৌড় বলে শনাক্ত করা হয়েছে।

প্রাপ্ত খবরে প্রকাশ, গতকাল সোমবার রাতে হোজাইয়ের আমবাজার এলাকায় ম্যাজিক এবং বাইকের মুখোমুখি সংঘৰ্ষে দুর্ঘটনাটি সংঘটিত হয়েছে। জানা গেছে, নিজের এএস ০২ ওয়াই ৭৭৬০ নম্বরের বাইক নিয়ে তপন গৌড় হাওয়াইপুরে তাঁর বাড়ি যাচ্ছিলেন। কিন্তু আমবাজার এলাকায় এএস ০২ সিসি ৩০৮১ নম্বরের একটি ম্যাজিকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় তপন গৌড়ের মোটর বাইকের। এদিকে দুৰ্ঘটনা সংঘটিত করে ম্যাজিক ছেড়ে পালিয়ে গা ঢাকা দিয়েছে চালক।

বেশ কিছুক্ষণ পর দুর্ঘটনার খবর পেয়ে অকুস্থলে ছুটে যায় হোজাই থানার পুলিশ। তাঁরা তপন গৌড়ের মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জেলা হাসপাতালে পাঠিয়েছে। এছাড়া দুর্ঘটনাগ্রস্ত বাইক ও ম্যাজিক নিজেদের হেফাজতে নিয়েছে পুলিশ।

Releated Posts

শুধু ভারতের জন্য নয়, বিশ্বের জন্যও উদ্ভাবন করুন: পড়ুয়াদের প্রহ্লাদ যোশী

বেঙ্গালুরু, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): শুধু দেশের জন্য নয়, গোটা বিশ্বের মানুষের কাজে লাগবে এমন সমাধান ও প্রযুক্তি উদ্ভাবনের…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, ঝাড়খণ্ডে প্রবল বৃষ্টি, ব্যাহত বিমান পরিষেবা

রাঁচি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপের প্রভাবে গত চার দিন ধরে ঝাড়খণ্ডের বিস্তীর্ণ এলাকায় ভারী বৃষ্টি…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

কেরলের মুখ্যমন্ত্রীকে নিয়ে মন্তব্যের মামলায় সাংবাদিক আন্তো অগাস্টিনকে জিজ্ঞাসাবাদ করবে পুলিশ

তিরুবনন্তপুরম, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস) :কেরলের মুখ্যমন্ত্রী ভি. ডি. সতীসনকে নিয়ে কথিত অবমাননাকর মন্তব্য এবং একটি কথিত বিয়ে সংক্রান্ত…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

এফওয়াই২৭-তে বাস্তবায়নকেন্দ্রিক পর্যায়ে ভারতের সড়ক ক্ষেত্র, বিনিয়োগে গুরুত্বপূর্ণ ভূমিকা রাজ্যগুলির: রিপোর্ট

মুম্বই, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতে সড়ক পরিকাঠামো সম্প্রসারণ গত এক দশকে উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেলেও ২০২৬-২৭ অর্থবর্ষে এই ক্ষেত্র…

ByByTaniya Chakraborty Sep 25, 2026
Scroll to Top