News Flash

  • Home
  • খেলা
  • উত্তর-পূর্ব আন্তঃ বিশ্ববিদ্যালয় ক্রিকেটে কটন কলেজকে হারালো ত্রিপুরা ইউনিভার্সিটি
Image

উত্তর-পূর্ব আন্তঃ বিশ্ববিদ্যালয় ক্রিকেটে কটন কলেজকে হারালো ত্রিপুরা ইউনিভার্সিটি

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি।। দুর্দান্ত জয় পেয়েছে ত্রিপুরা বিশ্ববিদ্যালয় দল। নর্থইস্ট জোন ইন্টার ইউনিভার্সিটি পুরুষদের ক্রিকেট টুর্নামেন্টে খেলা হচ্ছে গুয়াহাটির আরজিইউ ক্রিকেট গ্রাউন্ডে। টি-টোয়েন্টি ক্রিকেটে ত্রিপুরা বিশ্ববিদ্যালয় ক্রিকেট দল ৮ উইকেটের বড় ব্যবধানে গুয়াহাটির কটন ইউনিভার্সিটিকে পরাজিত করেছে। টসে জিতে কটন ইউনিভার্সিটি প্রথমে ব্যাটিং -এর সিদ্ধান্ত নেয়। সীমিত ২০ ওভারে ছয় উইকেট হারিয়ে কটন ইউনিভার্সিটি ১০৮ রান সংগ্রহ করে। দলের পক্ষে প্রীতম ঘোষ সর্বাধিক ৩৩ রান এবং সাহিল হক ২৫ রান পায়। ত্রিপুরা বিশ্ববিদ্যালয় দলের  স্বরাব সাহানি ৮ রানে দুটি উইকেট পেয়েছে। এছাড়া রাজদীপ দত্ত, অর্কজিৎ রায় ও সাহিল সুলতান একটি করে উইকেট পেয়েছে। জবাবে ব্যাট করতে নেমে ত্রিপুরা বিশ্ববিদ্যালয় দলের পল্লব দাসের অনবদ্য ব্যাটিং এবং অপরাজিত ৫৫ রানের পাশাপাশি তন্ময় দাসের অপরাজিত ২১ রান ও ওপেনার অর্কপ্রভর ২১ রানের সুবাদে আট ওভার খেলেই ত্রিপুরা ইউনিভার্সিটি ২ উইকেট হারিয়ে জয়ের প্রয়োজনীয় রান সংগ্রহ করে নেয়। বিজয়ী ত্রিপুরা বিশ্ববিদ্যালয় দলের পল্লব দাস ম্যান অফ দ্যা ম্যাচের খেতাবও পেয়েছে।

Releated Posts

বেঙ্গল টি-টোয়েন্টি লিগ: শুভমের অর্ধশতরান ও বোলারদের দাপটে মুর্শিদাবাদকে হারাল রাঢ় টাইগার্স

কলকাতা, ১০ জুন (আইএএনএস): শুভম দে সিনিয়রের দুরন্ত অর্ধশতরান এবং বোলারদের নিয়ন্ত্রিত পারফরম্যান্সে ভর করে বেঙ্গল টি-টোয়েন্টি লিগের…

ByByNews Desk Jun 10, 2026

বিশ্বকাপের জাদু এবার বাজারে, গোল হলেই ছাড়! কেরলের সাপ্লাইকোর অভিনব ‘সকার ইলেভেন’ প্রকল্প

তিরুবনন্তপুরম, ১০ জুন (আইএএনএস): ফুটবল বিশ্বকাপের উন্মাদনাকে সাধারণ মানুষের দৈনন্দিন কেনাকাটার সঙ্গে যুক্ত করতে অভিনব উদ্যোগ নিল কেরল…

ByByNews Desk Jun 10, 2026

‘এই জায়গাটাই আমার ঘর’: টানা দ্বিতীয় আইপিএল জয়ের পর আবেগঘন বার্তা বিরাট কোহলির

নয়াদিল্লি, ৯ জুন (আইএএনএস): টানা দ্বিতীয়বারের মতো আইপিএল শিরোপা জয়ের পর আবেগঘন বার্তা দিলেন বিরাট কোহলি। সোশ্যাল মিডিয়ায়…

ByByNews Desk Jun 9, 2026

নারী টি-২০ বিশ্বকাপ ২০২৬-ই হতে পারে আন্তর্জাতিক ক্রিকেটে বিদায়ের মঞ্চ, নজরে ৫ তারকা ক্রিকেটার

নয়াদিল্লি, ৯ জুন (আইএএনএস): আগামী ১২ জুন ইংল্যান্ড ও ওয়েলসে শুরু হতে চলেছে আইসিসি নারী টি-২০ বিশ্বকাপ ২০২৬।…

ByByNews Desk Jun 9, 2026
Scroll to Top