News Flash

  • Home
  • দেশ
  • ভারতীয় রেল গত ৯ মাসে সর্বকালের সর্বোচ্চ পরিমান মূলধন ব্যয় করেছে
Image

ভারতীয় রেল গত ৯ মাসে সর্বকালের সর্বোচ্চ পরিমান মূলধন ব্যয় করেছে

নয়াদিল্লি, ২৯ জানুয়ারি : ভারতীয় রেল ২০২৩-এর ডিসেম্বর পর্যন্ত চলতি অর্থ বছরের প্রথম ৯ মাসে আনুমানিক ৭৫%পর্যন্ত মূলধন ব্যয়ের ব্যবহার (সর্ব কালের মধ্যে সর্বোচ্চ) প্রত্যক্ষ করেছে। ভারতীয় রেল চলতি অর্থ বছরে ২০২৩-এর ডিসেম্বর পর্যন্ত ১,৯৫,৯২৯.৯৭ কোটি টাকা ব্যয় করেছে, যা রেল বিভাগের মোট মূলধন ব্যবহারের আনুমানিক ৭৫%-এর মতো।

২০২২-এর ডিসেম্বরের একই সময় কালে আনুমানিক ১,৪৬,২৪৮.৭৩ কোটি টাকা পর্যন্ত ব্যয়ের ব্যবহার (সর্বকালের মধ্যে সর্বোচ্চ) ভারতীয় রেলপথ বিভাগ প্রত্যক্ষ করেছিল। এই বছর, বিগত বছরের একই সময় কালের তুলনায় আনুমানিক ৩৩%-এরও বেশি মূলধন ব্যয় করা হয়েছে।

এই যে বিপুল পরিমান মূলধন ব্যয় তা করা হয়েছে নতুন লাইন পাতা, লাইন ডাবলিং করা, গেজ পরিবর্তন, এবং যাত্রী সাধারণের জন্য পরিষেবামূলক সুযোগ সুবিধা বৃদ্ধির মত নানাবিধ পরিকাঠামোগত প্রকল্পসমূহ রূপায়ণের জন্য। যাত্রী সাধারণের নিরাপত্তার দিকটি রেল বিভাগের অগ্রাধিকারে রয়েছে। নিরাপত্তার সঙ্গে সম্পর্কিত কাজগুলির জন্য একটি উল্লেখযোগ্য পরিমান অংকের অর্থ বিনিয়োগের বৃদ্ধিকে সুনিশ্চিত করা হয়েছে।

Releated Posts

ভারতের জ্বালানি রূপান্তরে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বায়োফুয়েল: হরদীপ সিং পুরী

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): বায়োফুয়েল মিশন, গ্রিন হাইড্রোজেন মিশন এবং ‘সমুদ্র মন্থন’-এর মতো রূপান্তরমূলক উদ্যোগ ভারতকে জ্বালানি ক্ষেত্রে…

ByByNews Desk Jul 26, 2026

রাহুলের চিঠিকে ঘিরে বিজেপি-কংগ্রেসের তরজা, ছাত্র আন্দোলনে পুলিশি পদক্ষেপে জবাবদিহির দাবি

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): নিট প্রশ্নফাঁস এবং অন্যান্য পরীক্ষায় অনিয়মের প্রতিবাদে আন্দোলনরত ছাত্রদের বিরুদ্ধে দিল্লি পুলিশের পদক্ষেপ নিয়ে…

ByByNews Desk Jul 26, 2026

‘হর ঘর তিরঙ্গা’কে আবারও জনআন্দোলনে পরিণত করার আহ্বান প্রধানমন্ত্রীর, স্বাধীনতা সংগ্রামীদের আত্মত্যাগ স্মরণের বার্তা

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): স্বাধীনতা দিবসকে সামনে রেখে দেশবাসীর প্রতি ‘হর ঘর তিরঙ্গা’ অভিযানে উৎসাহের সঙ্গে অংশ নেওয়ার…

ByByNews Desk Jul 26, 2026

বিহার থেকে অপহৃত দুই নাবালিকাকে উদ্ধার দিল্লি পুলিশের, আন্তঃরাজ্য অভিযানে সাফল্য

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): দীর্ঘ আন্তঃরাজ্য তল্লাশি অভিযান, প্রযুক্তিনির্ভর নজরদারি এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিহার থেকে অপহৃত দুই…

ByByNews Desk Jul 26, 2026
Scroll to Top