News Flash

  • Home
  • দেশ
  • বধূর মৃত্যু, বাগুইআটির নার্সিংহোমে তুমুল বিক্ষোভ
Image

বধূর মৃত্যু, বাগুইআটির নার্সিংহোমে তুমুল বিক্ষোভ

কলকাতা, ২৯ জানুয়ারি (হি.স.): রবিবার রাতে বাগুইআটির একটি নার্সিংহোমে বধূর মৃত্যুকে কেন্দ্র করে তুমুল বিক্ষোভ হয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি সামাল দেয়। সোমবার সকালেও এলাকায় উত্তেজনা রয়েছে।

মৃতা বছর উনিশের মীনাক্ষী বৈরাগী সরকার, দমদম ক্যান্টনমেন্ট মাঠকল সুকান্তপল্লির বাসিন্দা। গলা ব্যথা নিয়ে চিকিৎসক রাহুল সরকারের কাছে যান বধূ। পরীক্ষা নিরীক্ষার পর চিকিৎসক জানান, তাঁর গলায় সংক্রমণ হয়েছে। অবিলম্বে অস্ত্রোপচারের পরামর্শ দেন।

সেই অনুযায়ী গত ২৫ জানুয়ারি বাগুইআটির ভিআইপি রোডের ধারে একটি নার্সিংহোমে মীনাক্ষী ভর্তি হন। পরীক্ষা নিরীক্ষা করার পর চিকিৎসক রবিবার দুপুর একটা নাগাদ তাঁর অস্ত্রোপচার করেন। ঘণ্টাখানেকের মধ্যে অস্ত্রোপচার শেষ হয়। চিকিৎসক সেই সময় রোগীর পরিবারকে জানান সুস্থ আছেন মীনাক্ষী।

কিছুক্ষণ পর পরিবারের লোকজন মীনাক্ষীকে দেখতে যান। তাঁরা দেখেন নার্সিংহোমের বেডে শুয়ে যন্ত্রণায় কাতরাচ্ছেন বধূ। তড়িঘড়ি বধূকে আইসিইউতে স্থানান্তরিত করা হয়। তখন ঘড়ির কাঁটায় রাত দশটা। তার কিছুক্ষণ পরই রোগীর পরিবার জানতে পারেন মৃত্যু হয়েছে মীনাক্ষীর।

মৃতার পরিজনদের দাবি, সেই সময় হাসপাতালে কোনও চিকিৎসক ছিলেন না। চিকিৎসার গাফিলতিতেই বধূর মৃত্যু বলেই দাবি আত্মীয়দের। নার্সিংহোমে তুমুল বিক্ষোভ দেখান স্বজনহারারা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। পুলিশই পরিস্থিতি সামাল দেয়।

Releated Posts

মিশন নির্বাচন: জেন-জেডকে কাছে টানলেন বিজেপি সভাপতি নিতিন নবীন, উত্তরাখণ্ডে কর্মীদের চাঙ্গা করলেন

দেরাদুন, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৭ সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে উত্তরাখণ্ডে দলীয় সংগঠনকে আরও সক্রিয় করতে উদ্যোগী হলেন…

ByByNews Desk Sep 10, 2026

বিভিন্ন ক্ষেত্রে ভারত-আগা খান ডেভেলপমেন্ট নেটওয়ার্ক সহযোগিতা আরও জোরদারের আলোচনা

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের উপরাষ্ট্রপতি সি পি রাধাকৃষ্ণন বৃহস্পতিবার নয়াদিল্লিতে শিয়া ইসমাইলি মুসলিমদের ৫০তম বংশানুক্রমিক ইমাম (আধ্যাত্মিক…

ByByNews Desk Sep 10, 2026

‘মায়াবতী শুধু নিজের কথাই ভাবছেন’: অশোক সিদ্ধার্থের অবসর নিয়ে সমাজবাদী পার্টির কটাক্ষ

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): রাজনীতি থেকে অবসরের ঘোষণা দেওয়া বহুজন সমাজ পার্টি (বিএসপি)-র বহিষ্কৃত নেতা তথা প্রাক্তন রাজ্যসভা…

ByByNews Desk Sep 10, 2026

পিএমএমএসওয়াই-তে মৎস্য খাতে গতি, ৬ বছরে উৎপাদন বেড়ে ১৯৭.৭৫ লাখ টন

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনা-র মাধ্যমে দেশের মৎস্য খাতে উৎপাদন, পরিকাঠামো ও রফতানিতে উল্লেখযোগ্য অগ্রগতি…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top