News Flash

  • Home
  • দেশ
  • ‘বিজেপি করলে সাদা, তৃণমূল করলে কাদা’, সভায় তোপ মমতার
Image

‘বিজেপি করলে সাদা, তৃণমূল করলে কাদা’, সভায় তোপ মমতার

কোচবিহার, ২৯ জানুয়ারি, (হি.স.): ফের মমতা বন্দ্যোপাধ্যায়ের নিশানায় বিরোধী দল। এবার আর বিজেপিকে চোর বলেই থেমে থাকলেন না, বড় প্রশ্ন তুললেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। বললেন, ‘বিজেপি করলে সাদা, তৃণমূল করলে কাদা।’

একদিকে প্রশ্নের মুখে বিরোধী জোট আইএনডিআইএ। মূলত লোকসভা নির্বাচনের আগে বিজেপি বিরোধী আইএনডিআইএ শিবিরে জোর ধাক্কা। আসন সমঝোতা নিয়ে টানাপোড়েনের জেরে বাংলায় একা লড়ার ঘোষণা করেছেন তৃণমূলনেত্রী। বাংলার ব্যাপারে কংগ্রেসের সঙ্গে কোনও সম্পর্ক নেই বলে যেমন জানিয়েছেন, তেমনই জানিয়েছন, নির্বাচনের পর পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্ত নেবেন। মমতার এই ঘোষণায় স্বাভাবিকভাবেই উত্তাল জাতীয় রাজনীতি।

এদিন মমতা বলেন,’ বিজেপি করলে চোর ধরে ওয়াশিং মেশিনে ঢুকিয়ে দিচ্ছে। বিজেপি করলে সাদা, তৃণমূল করলে কাদা।’ মূলত লোকসভা ভোটের বছরে ক্রমশ রাজনৈতিক দলগুলি একে অপরকে চোর বলে তোপ দাগার পরিমাণকে আরও বাড়িয়ে দিয়েছে। তার উপর একাধিক দুর্নীতি মামলায় নাম জড়িয়ে তৃণমূলের ওজনদার নেতা-মন্ত্রীরা শ্রীঘরে।

বলাইবাহুল্য এই যুক্তিকেই ঢাল বানিয়ে বিজেপির প্রায় অধিকাংশ সভাতেই শুভেন্দু অধিকারীদের মুখে তৃণমূলের ‘সব নেতা চোর’ বলে সম্বোধন করতে শোনা যাচ্ছে। সভার শেষে রীতিমত চিৎকারে ভাসছে ‘চোর ধরো, জেল ভরো’ স্লোগান। কিন্তু কথা হচ্ছে লোকসভা ভোটের দোরগড়ায় দাঁড়িয়ে একে অপরকে দোষারোপ করা ছাড়া কোনও অব্যর্থ পদক্ষেপ কি নিতে দেখা যাবে এ রাজ্যে ? উত্তরটা সময়ই বলবে।

Releated Posts

দুর্গাপুরে বিহারের ব্যবসায়ীর বাড়িতে এনআইএ-র তল্লাশি, কারণ নিয়ে ধোঁয়াশা

কলকাতা, ২৭ জুলাই (আইএএনএস): পশ্চিমবঙ্গের পশ্চিম বর্ধমান জেলার শিল্পনগরী দুর্গাপুরে বিহার-নিবাসী এক ব্যবসায়ীর বাড়িতে সোমবার তল্লাশি চালায় জাতীয়…

ByByNews Desk Jul 27, 2026

‘ভারতে প্রধানমন্ত্রী ঠিক করেন জনগণই’, ওয়েইসির ‘তরুণ প্রধানমন্ত্রী’ মন্তব্যে রাজনৈতিক তরজা

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): এআইএমআইএম প্রধান আসাদউদ্দিন ওয়েইসির “দেশের প্রধানমন্ত্রী একজন তরুণ হওয়া উচিত” মন্তব্যকে ঘিরে রবিবার রাজনৈতিক…

ByByNews Desk Jul 26, 2026

ভারতের জ্বালানি রূপান্তরে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বায়োফুয়েল: হরদীপ সিং পুরী

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): বায়োফুয়েল মিশন, গ্রিন হাইড্রোজেন মিশন এবং ‘সমুদ্র মন্থন’-এর মতো রূপান্তরমূলক উদ্যোগ ভারতকে জ্বালানি ক্ষেত্রে…

ByByNews Desk Jul 26, 2026

রাহুলের চিঠিকে ঘিরে বিজেপি-কংগ্রেসের তরজা, ছাত্র আন্দোলনে পুলিশি পদক্ষেপে জবাবদিহির দাবি

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): নিট প্রশ্নফাঁস এবং অন্যান্য পরীক্ষায় অনিয়মের প্রতিবাদে আন্দোলনরত ছাত্রদের বিরুদ্ধে দিল্লি পুলিশের পদক্ষেপ নিয়ে…

ByByNews Desk Jul 26, 2026
Scroll to Top