News Flash

  • Home
  • দেশ
  • “বিপদে পড়লে আছি, আমি বাঘের বাচ্চার মতো”, দাবি মমতার
Image

“বিপদে পড়লে আছি, আমি বাঘের বাচ্চার মতো”, দাবি মমতার

কোচবিহার, ২৯ জানুয়ারি (হি.স.): উত্তরবঙ্গ সফরে কোচবিহারে পৌঁছেই জনসংযোগে সোচ্চার তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিরোধীদের কটাক্ষের পাশাপাশি তৃণমূল সরকারের একের পর এক উন্নয়ন মূলক কর্মকাণ্ড নিয়ে সরব ছিলেন মুখ্যমন্ত্রী। বলেন, “বিপদে পড়লে আমি আছি। আমি বাঘের বাচ্চার মতো।”

সোমবার কোচবিহার জেলার পরিষেবা প্রদান অনুষ্ঠানে সার্কিট হাউস থেকে পায়ে হেঁটে জনসংযোগ সারতে সারতে কোচবিহার রাসমেলা ময়দানে এসে পৌঁছন মুখ্যমন্ত্রী। রাসমেলা মাঠে মুখ্যমন্ত্রীকে স্বাগত জানায় পশ্চিমবঙ্গ পুলিশের কোচবিহারের নারায়ণী ব্যাটালিয়ন।

কোচবিহারে শাসক দলের নজরে রাজবংশী ভোট। এদিন সেদিকে শুরু থেকেই নজর দেন মমতা। মুখ্যমন্ত্রী বলেন, “দণ্ডবৎ করে বলছি। রাজবংশী স্কুল অনেক ছিল । তারা রাজ্যের মাইনে পেত না। আজ থেকে ২০০ স্কুলকে সরকারি স্বীকৃতি দিলাম। ওনারা সরকারি মাইনে ও সুবিধা পাবেন। আমি ভাঙি না। আমি গড়ি। আমি নারায়ণী ব্যাটেলিয়ন করে দিয়েছি। এর সদর দফতর হচ্ছে মেখলীগঞ্জে। বিএসএফের অত্যাচারে মানুষ অত্যচারিত।

ওরা সীমান্ত এলাকায় আলাদা পরিচয় পত্র দিতে চাইছে। ওই পরিচয় পত্র নিলে এন আর সি’তে পড়ে যাবেন। বলবেন আপনার আধার, রেশন কার্ড আছে।

মমতা বলেন, “মণিপুরে ২০০ চার্চ পুড়িয়ে দিয়েছে। মহিলাদের উপর অত্যাচার হয়েছে। বড়দিনে ছুটি দেয় না। নেতাজীর জন্মদিনে ছুটি দেয় না। আমি রামায়ণ মানি। আমি বাইবেল, কোরান মানি। আমি ভোটের সময় বাইরে থেকে খাবার এনে তফশিলী বাড়িতে বসে খাওয়ার নাটক করি না। আমার বাড়িতে দুজন তফশিলী মেয়ে আছে।”

Releated Posts

‘ভারতে প্রধানমন্ত্রী ঠিক করেন জনগণই’, ওয়েইসির ‘তরুণ প্রধানমন্ত্রী’ মন্তব্যে রাজনৈতিক তরজা

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): এআইএমআইএম প্রধান আসাদউদ্দিন ওয়েইসির “দেশের প্রধানমন্ত্রী একজন তরুণ হওয়া উচিত” মন্তব্যকে ঘিরে রবিবার রাজনৈতিক…

ByByNews Desk Jul 26, 2026

ভারতের জ্বালানি রূপান্তরে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বায়োফুয়েল: হরদীপ সিং পুরী

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): বায়োফুয়েল মিশন, গ্রিন হাইড্রোজেন মিশন এবং ‘সমুদ্র মন্থন’-এর মতো রূপান্তরমূলক উদ্যোগ ভারতকে জ্বালানি ক্ষেত্রে…

ByByNews Desk Jul 26, 2026

রাহুলের চিঠিকে ঘিরে বিজেপি-কংগ্রেসের তরজা, ছাত্র আন্দোলনে পুলিশি পদক্ষেপে জবাবদিহির দাবি

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): নিট প্রশ্নফাঁস এবং অন্যান্য পরীক্ষায় অনিয়মের প্রতিবাদে আন্দোলনরত ছাত্রদের বিরুদ্ধে দিল্লি পুলিশের পদক্ষেপ নিয়ে…

ByByNews Desk Jul 26, 2026

‘হর ঘর তিরঙ্গা’কে আবারও জনআন্দোলনে পরিণত করার আহ্বান প্রধানমন্ত্রীর, স্বাধীনতা সংগ্রামীদের আত্মত্যাগ স্মরণের বার্তা

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): স্বাধীনতা দিবসকে সামনে রেখে দেশবাসীর প্রতি ‘হর ঘর তিরঙ্গা’ অভিযানে উৎসাহের সঙ্গে অংশ নেওয়ার…

ByByNews Desk Jul 26, 2026
Scroll to Top