News Flash

  • Home
  • দেশ
  • গোরক্ষপুরে আয়োজিত “জনতা-দর্শন”-এ ২০০জন মানুষের সমস্যার কথা শোনেন যোগী আদিত্যনাথ
Image

গোরক্ষপুরে আয়োজিত “জনতা-দর্শন”-এ ২০০জন মানুষের সমস্যার কথা শোনেন যোগী আদিত্যনাথ

গোরক্ষপুর, ২৯ জানুয়ারি (হি.স.) : গোরক্ষপুরে আয়োজিত “জনতা-দর্শন” অনুষ্ঠানে যোগ দিয়ে ২০০জন মানুষের সমস্যার কথা শোনেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। সোমবার নিয়ে পরপর দুদিন “জনতা-দর্শন” অনুষ্ঠানে অংশ নিলেন যোগী। এর আগে রবিবারও আয়োজিত হয়েছিল এই অনুষ্ঠানের। গোরক্ষনাথ মন্দির প্রাঙ্গণের মহন্ত দিগ্বিজয়নাথ স্মৃতি ভবন অডিটোরিয়ামে এদিনের “জনতা-দর্শন” অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল।

উত্তর প্রদেশ সরকারের তরফ থেকে একটি বিজ্ঞপ্তি জারি করে এই তথ্য জানানো হয়েছে। এই বিজ্ঞপ্তি থেকে আরও জানা গিয়েছে যে মুখ্যমন্ত্রী সমস্ত উপস্থিত মানুষের সমস্যার সমাধানের বিষয়টি সরকারী আধিকারিকদের দেখার নির্দেশ দিয়েছেন। জমি দখল সংক্রান্ত বিষয়গুলি দেখার জন্য পুলিশ প্রশাসনকে নির্দেশ দেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী।

এই অনুষ্ঠানে যেসব শিশু তাদের অভিভাবকদের সঙ্গে এসেছিলেন তাদের চকোলেট উপহার দেন যোগী আদিত্যনাথ।

Releated Posts

‘উসকানিমূলক’ মন্তব্যের অভিযোগে ফিরহাদ হাকিমের বিরুদ্ধে থানায় অভিযোগ

কলকাতা, ১০ জুন (আইএএনএস): প্রাক্তন রাজ্য মন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস নেতা ফিরহাদ হাকিমের বিরুদ্ধে ‘অশালীন’, ‘মহিলাবিদ্বেষী’ এবং ‘উসকানিমূলক’…

ByByNews Desk Jun 10, 2026

দফতর বণ্টন ঘোষণা, স্বরাষ্ট্র নিজের হাতেই রাখলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী; অর্থ দফতর পেলেন স্বপন দাশগুপ্ত

কলকাতা, ১০ জুন (আইএএনএস): পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন সরকার বুধবার নবগঠিত মন্ত্রিসভার সদস্যদের মধ্যে দফতর বণ্টনের চূড়ান্ত…

ByByNews Desk Jun 10, 2026

মীনাক্ষী নটরাজনের রাজ্যসভা মনোনয়ন বাতিল ঘিরে রাজনৈতিক বিতর্ক তুঙ্গে, নির্বাচন কমিশন ও রিটার্নিং অফিসারদের নিশানায় কংগ্রেস

নয়াদিল্লি, ১০ জুন (আইএএনএস): মধ্যপ্রদেশ থেকে আসন্ন রাজ্যসভা নির্বাচনে কংগ্রেস নেত্রী মীনাক্ষী নটরাজনের মনোনয়নপত্র বাতিল হওয়াকে কেন্দ্র করে…

ByByNews Desk Jun 10, 2026

যুবকদের কর্মসংস্থান বাড়াতে অবসরপ্রাপ্ত আধিকারিক ও পরামর্শদাতাদের পুনর্নিয়োগ পর্যালোচনায় তামিলনাড়ু সরকার

চেন্নাই, ১০ জুন (আইএএনএস): সরকারি ব্যয় কমানো এবং যুবকদের জন্য কর্মসংস্থানের সুযোগ বাড়ানোর লক্ষ্যে বিভিন্ন দফতরে চুক্তিভিত্তিক বা…

ByByNews Desk Jun 10, 2026
Scroll to Top