News Flash

  • Home
  • Uncategorized
  • প্রস্তাবিত সংযুক্তির বিরোধিতা করে ১২ জুলাই থেকে দু’দিনের ব্যাঙ্ক ধর্মঘট
Image

প্রস্তাবিত সংযুক্তির বিরোধিতা করে ১২ জুলাই থেকে দু’দিনের ব্যাঙ্ক ধর্মঘট

দিল্লি, ১০ জুলাই (হি.স.) : পরপর দু দিন ধর্মঘটে সামিল হচ্ছেন স্টেট ব্যাঙ্ক ও সহযোগী ব্যাঙ্কগুলির কর্মীরা।যার জেরে মঙ্গল ও বুধবার ব্যাহত হবে ব্যাঙ্ক পরিষেবা। প্রস্তাবিত ব্যাঙ্ক সংযুক্তির বিরোধিতা করে ১২ জুলাই থেকে দু’দিনের ধর্মঘটে সামিল হচ্ছেন স্টেট ব্যাঙ্ক ও সহযোগী ব্যাঙ্কগুলির কর্মীরা। আর আই ডি বি আই ব্যাঙ্কের বেসরকারিকরণের বিরোধিতা করে ১৩ জুলাই দেশব্যাপী ধর্মঘটে সামিল হচ্ছে অন্য রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলির ইউনিয়ন। যার জেরে চেক ক্লিয়ারেন্স, টাকা জমা–তোলার মত পরিষেবা ব্যাহত হবে।
অল ইন্ডিয়া ব্যাঙ্ক এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সি এইচ বেঙ্কটাচলম বলেন, ‘মুখ্য শ্রম কমিশনারের সঙ্গে আমাদের বৈঠক ব্যর্থ হওয়ায় আমরা প্রস্তাবিত ব্যাঙ্ক ধর্মঘট চালিয়ে যাব।’ ব্যাঙ্ক ধর্মঘটে সামিল হচ্ছে অল ইন্ডিয়া ব্যাঙ্ক অফিসার্স অ্যাসোসিয়েশন এবং স্টেট সেক্টার ব্যাঙ্ক এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন। বেঙ্কটাচলম বলেছেন, অনাদায়ী ঋণ আদায় করার পথে না হেঁটে মানুষকে বিভ্রান্ত করে ব্যাঙ্কের লাভের জন্য বেসরকারিকরণ আর সংযুক্তির চেষ্টা করা হচ্ছে। এই পদক্ষেপ মেনে নেওয়া যায় না।-

Releated Posts

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026
Scroll to Top