News Flash

  • Home
  • প্রধান খবর
  • ৩১ জানুয়ারি মুখোমুখি হতে প্রস্তুত, ইডি-কে সময় দেওয়ার কথা জানালেন হেমন্ত সোরেন
Image

৩১ জানুয়ারি মুখোমুখি হতে প্রস্তুত, ইডি-কে সময় দেওয়ার কথা জানালেন হেমন্ত সোরেন

রাঁচি, ২৯ জানুয়ারি (হি.স.): আগামী ৩১ জানুয়ারি এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-এর মুখোমুখি হতে প্রস্তুত হেমন্ত সোরেন। সোমবার ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী তথা ঝাড়খন্ড মুক্তি মোর্চার কার্যকরী সভাপতি হেমন্ত সোরেন নিজেই এমনটা জানিয়েছেন। ঝাড়খণ্ড মুক্তি মোর্চা সূত্রের খবর, ইডি-কে ই-মেল করেছেন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। সেই ই-মেলে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে তিনি জানিয়েছেন, আগামী ৩১ জানুয়ারি জমি দুর্নীতির সঙ্গে সম্পর্কিত অর্থ তছরুপ মামলায় তদন্তকারী সংস্থার মুখোমুখি হতে তিনি প্রস্তুত।

উল্লেখ্য, ইডি মোট ন’বার তলব করলেও প্রতি বারই তা এড়িয়ে গিয়েছেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। এই পরিস্থিতিতে সোমবার তাঁর দিল্লির বাড়িতে পৌঁছে যান ইডি-র আধিকারিকেরা। সোমবার সকালে বেশ কয়েক জন ইডি আধিকারিককে হেমন্তের বাড়িতে ঢুকতে দেখা যায়। ঝাড়খণ্ডের শাসকদল জেএমএম সূত্রে আগেই জানা গিয়েছিল যে, বর্তমানে দিল্লিতেই রয়েছেন শিবু সোরেনের পুত্র হেমন্ত।

ন’বার তলব এড়ানোর পরে গত শনিবার হেমন্তকে নতুন করে সমন পাঠিয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাটি। প্রথমে তাঁকে ২৭ থেকে ৩১ জানুয়ারির মধ্যে তদন্ত প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে বলা হয়। কিন্তু প্রত্যুত্তর না পেয়ে পরে তাঁকে ২৯ কিংবা ৩১ জানুয়ারি জিজ্ঞাসাবাদের জন্য সময় রাখতে বলা হয়। এই পরিস্থিতিতে এবার ৩১ জানুয়ারি ইডি-কে সময় দেওয়ার কথা জানালেন হেমন্ত সোরেন।

Releated Posts

বিশ্বনেতাদের স্বাগত ভারতীয় স্বাগত, একসঙ্গে উজ্জ্বল ভবিষ্যৎ গড়ব: ব্রিকস সম্মেলন নিয়ে অমিত শাহ

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): রাজধানী নয়াদিল্লিতে আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে চলা উচ্চপর্যায়ের ব্রিকস সম্মেলনে যোগ…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

বিশ্বের নানা ধাক্কা সামলাতে ব্রিকসকে বাণিজ্য বাড়িয়ে সরবরাহ শৃঙ্খল শক্তিশালী করতে হবে: জয়শঙ্কর

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): বিশ্বজুড়ে অর্থনৈতিক ও ভূরাজনৈতিক অস্থিরতার মধ্যে ব্রিকস দেশগুলিকে পারস্পরিক বাণিজ্য আরও বাড়ানো এবং সরবরাহ…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

৯/১১ হামলার ২৫ বছর, নিহতদের স্মরণ করে সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের অঙ্গীকার পুনর্ব্যক্ত মোদির

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): ২০০১ সালের ১১ সেপ্টেম্বর আমেরিকায় ভয়াবহ সন্ত্রাসী হামলার ২৫তম বার্ষিকীতে নিহতদের স্মরণ ও শ্রদ্ধা…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

৫ দিনের কর্মসপ্তাহ ও বকেয়া বেতন-সহ একাধিক দাবিতে দেশজুড়ে ব্যাংক ধর্মঘট

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): পাঁচ দিনের কর্মসপ্তাহ চালু করা এবং বকেয়া বেতন-সহ একাধিক দাবিতে শুক্রবার দেশজুড়ে ব্যাংক ধর্মঘটের…

ByByTaniya Chakraborty Sep 11, 2026
Scroll to Top