News Flash

  • Home
  • খেলা
  • অনূর্ধ্ব-‌২৩ জাতীয় মহিলা ক্রিকেটে মনিপুরকে হারিয়ে ২য় জয় ত্রিপুরার
Image

অনূর্ধ্ব-‌২৩ জাতীয় মহিলা ক্রিকেটে মনিপুরকে হারিয়ে ২য় জয় ত্রিপুরার

ত্রিপুরা-‌১২৯

মনিপুর-‌৮১

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৮ জানুয়ারি।। দুর্বার গতিতে এগিয়ে চলছে ত্রিপুরার বিজয় রথ। টানা ২ ম্যাচে জয়লাভ করে গ্রুপের শীর্ষে ত্রিপুরা। অনূর্ধ্ব-‌২৩ বালিকাদের টি-‌২০ ক্রিকেটে। রবিবার বারাসত মাঠে অনুষ্ঠিত আসরে নিজেদের দ্বিতীয় ম্যাচে ত্রিপুরা ৪৮ রানে পরাজিত করলো দুর্বল মনিপুরকে। জয় পেলেও ত্রিপুরার ব্যাটিং নিয়ে কিছুটা দুশ্চিন্তায় থাকতে হলো টিম ম্যানেজমেন্টকে। ত্রিপুরার গড়া ১২৯ রানের জবাবে মনিপুর ৮১ রান করতে সক্ষম হয়। ৩০ জানুয়ারি ত্রিপুরার তৃতীয় প্রতিপক্ষ অন্ধ্রপ্রদেশ। রবিবার সকালে টসে জয়লাভ করে প্রথমে ব্যাট করতে নেমে ব্যাটিং ব্যর্থতায় ত্রিপুরা মাত্র ১২৯ রান করতে সক্ষম হয়। শেষ উইকেটে রিফু দেববর্মা এবং দেবাদ্রিতা দেব যদি ২৭ রানের পার্টনারশীপ না করতেন তাহলে ত্রিপুরা চাপ নিয়েই বল হাতে মাঠে নামতো। ত্রিপুরার পক্ষে দেবাদ্রিতা দেব ৯৪ বল খেলে ৪ টি বাউন্ডারির সাহায্যে ৩৬ রানে অপরাজিত থেকে যান। এছাড়া ত্রিপুরার পক্ষে রিফু দেববর্মা ২৩ বল খেলে ৩ টি বাউন্ডারির সাহায্যে ২০, সেবিকা দাস ৬৫ বল খেলে ৩ টি বাউন্ডারির সাহায্যে ১৬ এবং অন্তরা দাস ৩৫ বল খেলে ২ টি বাউন্ডারির সাহায্যে ১৪ রান করেন। দল অতিরিক্ত খাতে পায় ৩৫ রান। মনিপুরের পক্ষে খোলবাম বান্টি ২১ রানে এবং টি এইচ মাঙ্গাসানা ২৪ রানে ৪ টি করে উইকেট দখল করেন। জবাবে খেলতে নেমে ত্রিপুরার আটোসাটো বোলিংয়ের সামনে মনিপুর মাত্র ৮১ রান করতে সক্ষম হয়। দলের পক্ষে নিরুতা ৩২ বল খেলে ১ টি বাউন্ডারির সাহায্যে ১৬, এল লিনথই ২৯ বল খেলে ১ টি বাউন্ডারির সাহায্যে ১২ এবং তানিয়া নিংথোজাম ৮৪ বল খেলে ১২ রান করেন। ত্রিপুরার পক্ষে অম্বেষা দাস ৭ রানে ৩ টি এবং রিফু দেববর্মা ১৮ রানে ২ টি উইকেট দখল করেন।‌

Releated Posts

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026

গুজরাটে ইতিহাস, আহমেদাবাদে বসছে ভারতের প্রথম হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ

আহমেদাবাদ, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রথমবারের মতো ভারতে অনুষ্ঠিত হতে চলেছে হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ। আগামী ৫ থেকে…

ByByNews Desk Sep 3, 2026

অলিম্পিয়ান ও প্যারা অলিম্পিয়ানদের সংবর্ধনা, বিশেষ ক্রীড়া সভায় অনুপ্রেরণার মেলবন্ধন

আগরতলা, ৩০ আগস্ট: ত্রিপুরা প্যারা অলিম্পিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে সম্প্রতি এক বিশেষ ক্রীড়া সংবর্ধনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top