News Flash

  • Home
  • দিনের খবর
  • ইজরায়েলকে রক্ষার জন্য প্রয়োজনীয় সব পদক্ষেপ অব্যাহত রাখব: নেতানিয়াহু
Image

ইজরায়েলকে রক্ষার জন্য প্রয়োজনীয় সব পদক্ষেপ অব্যাহত রাখব: নেতানিয়াহু

হেগ, ২৭ জানুয়ারি (হি.স.)। ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু শুক্রবার বলেছেন যে ইজরায়েল আত্মরক্ষার জন্য প্রয়োজনীয় সমস্ত পদক্ষেপ অব্যাহত রাখবে। এর আগে, আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে) ইজরায়েলকে নির্দেশ দিয়েছে গাজার ফিলিস্তিনি জনগণকে রক্ষা করতে এবং তাদের পর্যাপ্ত ত্রাণ সামগ্রী সরবরাহ করতে।

নেতানিয়াহু এই বিবৃতি দিয়েছেন গাজা উপত্যকায় হামাসের বিরুদ্ধে ইজরায়েলের যুদ্ধের কঠোর সমালোচনাকারী রাষ্ট্রসংঘের শীর্ষ আদালতের সিদ্ধান্তের পর । রাষ্ট্রসংঘের শীর্ষ আদালত শুক্রবার গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির আদেশ দিতে অস্বীকার করেছে । তবে ইজরায়েলকে জীবন ও সম্পদের ক্ষতি রোধে প্রচেষ্টা চালানোর আহ্বান জানিয়েছে।

আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে) শুক্রবার গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির আদেশ দিতে অস্বীকার করেছে, কিন্তু ইসরায়েলকে জীবন ও সম্পত্তির ক্ষতি রোধে প্রচেষ্টা চালাতে বলেছে। মামলা দায়েরকারী দক্ষিণ আফ্রিকা ইজরায়েলকে তার সামরিক অভিযান বন্ধ করার নির্দেশ দেওয়ার জন্য আদালতকে অনুরোধ করেছিল। নেতানিয়াহু গণহত্যার দাবীকে অগ্রহণযোগ্য বলে প্রত্যাখ্যান করেছেন ।এবং বলেছেন, আমরা আমাদের দেশ ও নাগরিকদের নিরাপত্তার জন্য প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণ অব্যাহত রাখব। 

Releated Posts

মায়াবতী যতদিন আছেন, আকাশ আনন্দের শত্রুর প্রয়োজন নেই: কংগ্রেস

লখনউ, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): বহুজন সমাজ পার্টি (বিএসপি) প্রধান মায়াবতীর ভাইপো আকাশ আনন্দকে দল থেকে সম্পূর্ণভাবে মুক্ত করার…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

রাজস্থানে পুরভোটে ভোট দিলেন ওম বিড়লা, সর্বোচ্চ সংখ্যায় ভোট দেওয়ার আহ্বান

কোটা, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের চলমান নগর স্থানীয় সংস্থা নির্বাচনে শুক্রবার কোটা শহরের শক্তিনগরের একটি ভোটকেন্দ্রে ভোট দিলেন…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

মুম্বই বিমানবন্দরে ডিআইআর-এর অভিযান, ৫.৫ কোটি টাকার সোনার গুঁড়ো উদ্ধার, গ্রেফতার ৪

মুম্বই, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): মূল্যবান ধাতু পাচারের বিরুদ্ধে অভিযান চালিয়ে মুম্বইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিপুল…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

বিহারে নির্মীয়মাণ সেতুর লঞ্চার ভেঙে বড় দুর্ঘটনা, লোহার কাঠামোর নিচে শ্রমিক

পাটনা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারের বৈশালী জেলায় বৃহস্পতিবার সকালে নির্মীয়মাণ সেতুর কাজে ব্যবহৃত একটি লঞ্চার ভেঙে পড়ে বড়সড়…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top