News Flash

  • Home
  • দিনের খবর
  • ফের বৃষ্টির ভ্রুকুটি দক্ষিণবঙ্গে, উত্তরবঙ্গে কুয়াশার দাপট
Image

ফের বৃষ্টির ভ্রুকুটি দক্ষিণবঙ্গে, উত্তরবঙ্গে কুয়াশার দাপট

কলকাতা, ২৭ জানুয়ারি (হি.স.): জানুয়ারি মাসের শেষে ফের বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে। সেই সঙ্গে মালদা ও দুই দিনাজপুর সহ উত্তরবঙ্গের অন্যান্য জেলাগুলিতে সকালের দিকে কুয়াশার দাপট থাকবে। শনিবার এমন্টাই জানালো আলিপুর আবহাওয়া দফতর।

আগামী তিন থেকে চার দিন আবহাওয়া মনোরম থাকবে পশ্চিমবঙ্গে। সকালের দিকে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আকাশ থাকবে কুয়াশাছন্ন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে দৃশ্যমানতা বাড়বে। তিন থেকে চার জেলায় রয়েছে কোল্ড ডে পরিস্থিতি। তবে জানুয়ারি মাসের শেষে বা ফেব্রুয়ারি মাসের শুরুর দিকে বৃষ্টিপাত হতে পারে। জানা গিয়েছে, বঙ্গোপসাগরে ফের একবার তৈরি হচ্ছে একটি উচ্চচাপ বলয়। এর ফলে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে জলীয় বাষ্প প্রবেশ করবে। ফলে উপকূল সংলগ্ন জেলাগুলিতে মাসের শেষে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া দফতর সূত্রে খবর, সিকিমে বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা রয়েছে। এর প্রভাব পড়তে পারে দার্জিলিংয়ের পার্বত্য এলাকায়। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দার্জিলিংয়ের উঁচু পার্বত্য এলাকাগুলিতে হালকা তুষারপাতের সম্ভাবনা রয়েছে। জলপাইগুড়িও কোচবিহারে রয়েছে ঘন কুয়াশার সতর্কবার্তা। পাশাপাশি শিলিগুড়িতেও কুয়াশার দাপট থাকতে পারে। দার্জিলিং ও কালিম্পংয়ের পার্বত্য এলাকাগুলিতে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের অন্যান্য জেলাগুলিতে সকালের দিকে কুয়াশার দাপট থাকবে। মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুরেও একই পরিস্থিতি থাকবে।

Releated Posts

ভবানীপুর ভোটের ফল চ্যালেঞ্জ: মমতা বন্দ্যোপাধ্যায়ের মামলায় সব পক্ষকে হলফনামা জমার নির্দেশ কলকাতা হাইকোর্টের

কলকাতা, ২৩ জুন (আইএএনএস) : দক্ষিণ কলকাতার ভবানীপুর বিধানসভা কেন্দ্রের নির্বাচনী ফলাফলকে চ্যালেঞ্জ করে দায়ের করা মামলায় সমস্ত…

ByBySandeep Biswas Jun 23, 2026

সবুজ সামুদ্রিক উন্নয়নের মডেল হয়ে উঠেছে ভিওসি বন্দর: সর্বানন্দ সোনোয়াল

নয়াদিল্লি, ২৩ জুন (আইএএনএস): টেকসই সামুদ্রিক উন্নয়ন, নবায়নযোগ্য শক্তির ব্যবহার এবং কার্বন নিঃসরণ হ্রাসের ক্ষেত্রে উল্লেখযোগ্য সাফল্য অর্জন…

ByByNews Desk Jun 23, 2026

তৃণমূলের ৯০ শতাংশ কর্মী এখনও মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেই রয়েছেন: সৌগত রায়

কলকাতা, ২৩ জুন (আইএএনএস): তৃণমূল কংগ্রেসের ‘আসল’ সংগঠনকে কেন্দ্র করে চলা রাজনৈতিক বিতর্কের মাঝেই দলের সাংসদ সৌগত রায়…

ByByNews Desk Jun 23, 2026

তৃণমূলের ‘আসল’ ওয়ার্কিং কমিটির দাবি, নির্বাচন কমিশনকে চিঠি মমতা-অনুগামী শিবিরের

কলকাতা, ২৩ জুন (আইএএনএস): তৃণমূল কংগ্রেসের (টিএমসি) মমতা বন্দ্যোপাধ্যায়-অনুগামী গোষ্ঠী নির্বাচন কমিশনের (ইসিআই) কাছে দলের ‘আসল’ জাতীয় ওয়ার্কিং…

ByByNews Desk Jun 23, 2026
Scroll to Top