News Flash

  • Home
  • দিনের খবর
  • ওডিশায় ট্রাকের সঙ্গে বাসের সংঘর্ষে মৃত ৩, আহত ১০ জন
Image

ওডিশায় ট্রাকের সঙ্গে বাসের সংঘর্ষে মৃত ৩, আহত ১০ জন

ভুবনেশ্বর, ২৭ জানুয়ারি (হি.স.) : ওডিশার নয়াগড় জেলায় একটি ট্রাকের সঙ্গে বাসের সংঘর্ষে ৩ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ১০ জন। শনিবার পুলিশ জানিয়েছে, শুক্রবার ওডিশার নয়াগড় জেলায় একটি বেসরকারি কোচিং সেন্টারের পড়ুয়াদের নিয়ে একটি বাস পিকনিকের উদ্দেশ্যে আসছিল, আচমকাই ট্রাকের সঙ্গে সংঘর্ষে ৩ জন পড়ুয়ার মৃত্যু হয়। আহত হয় কমপক্ষে ১০ জন পড়ুয়া।

শুক্রবার ৫০ জন পড়ুয়া নিয়ে বাসটি পিকনিকের জন্য বোলাঙ্গির জেলার দিকে যাওয়ার সময় দাসপাল্লা এলাকার সাহালাভাঙ্গা জঙ্গলে এই দুর্ঘটনাটি ঘটে। ঘটনাস্থলেই দুই ছাত্রের মৃত্যু হয়, অপর একটি ছাত্রীকে হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়। আহত পড়ুয়ারা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। পুলিশ দুর্ঘটনার তদন্ত শুরু করেছে। ট্রাকের চালককে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

Releated Posts

মায়াবতী যতদিন আছেন, আকাশ আনন্দের শত্রুর প্রয়োজন নেই: কংগ্রেস

লখনউ, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): বহুজন সমাজ পার্টি (বিএসপি) প্রধান মায়াবতীর ভাইপো আকাশ আনন্দকে দল থেকে সম্পূর্ণভাবে মুক্ত করার…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

রাজস্থানে পুরভোটে ভোট দিলেন ওম বিড়লা, সর্বোচ্চ সংখ্যায় ভোট দেওয়ার আহ্বান

কোটা, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের চলমান নগর স্থানীয় সংস্থা নির্বাচনে শুক্রবার কোটা শহরের শক্তিনগরের একটি ভোটকেন্দ্রে ভোট দিলেন…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

মুম্বই বিমানবন্দরে ডিআইআর-এর অভিযান, ৫.৫ কোটি টাকার সোনার গুঁড়ো উদ্ধার, গ্রেফতার ৪

মুম্বই, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): মূল্যবান ধাতু পাচারের বিরুদ্ধে অভিযান চালিয়ে মুম্বইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিপুল…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

বিহারে নির্মীয়মাণ সেতুর লঞ্চার ভেঙে বড় দুর্ঘটনা, লোহার কাঠামোর নিচে শ্রমিক

পাটনা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারের বৈশালী জেলায় বৃহস্পতিবার সকালে নির্মীয়মাণ সেতুর কাজে ব্যবহৃত একটি লঞ্চার ভেঙে পড়ে বড়সড়…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top