News Flash

  • Home
  • দিনের খবর
  • মুখ্যমন্ত্রী সোরেনকে দশম সমন পাঠিয়ে মুখোমুখি হওয়ার নির্দেশ ইডির
Image

মুখ্যমন্ত্রী সোরেনকে দশম সমন পাঠিয়ে মুখোমুখি হওয়ার নির্দেশ ইডির

রাঁচি, ২৭ জানুয়ারি (হি.স.) : ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনকে দশম সমন পাঠিয়ে মুখোমুখি হওয়ায় নির্দেশ দিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। জমি কেলেঙ্কারি মামলায় শনিবার মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের কাছে ফের দশম সমন পাঠিয়েছে ইডি। তাঁকে ২৯ থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত সময় দিয়েছে ইডি। আগের মতোই ইডি মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়ে বলেছে যে হয় আপনি জিজ্ঞাসাবাদের জন্য আসুন না হয় আমরা আসব।

ইডি এর আগে ২২ জানুয়ারি মুখ্যমন্ত্রীর কাছে সমন পাঠিয়েছিল। সেই সমনে ২৭-৩১ জানুয়ারির মধ্যে জিজ্ঞাসাবাদের জন্য একটি সময় নির্ধারণ করে ২৫ জানুয়ারির মধ্যে ইডিকে জানাতে বলেছিল। চিঠির জবাবে হেমন্ত সোরেন ২৫ জানুয়ারি ইডি-র রিসার্চ অফিসারকে চিঠি পাঠিয়েছিলেন। মুখ্যমন্ত্রী বলেছিলেন যে তিনি ইডির নবম সমন পেয়েছেন তবে জিজ্ঞাসাবাদের তারিখ বা সময় তিনি পরে বলবেন। সোরেনের তরফ থেকে কোনও উত্তর না মেলায় ইডি ফের এদিন দশম সমন পাঠায়।
এর আগে ২০ জানুয়ারি মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন নিজে ইডি অফিসে যাননি, বরং তিনি ইডি আধিকারিকদের মুখ্যমন্ত্রীর বাসভবনে ডেকেছিলেন। দুপুর ১টা নাগাদ কড়া নিরাপত্তার মধ্যে মুখ্যমন্ত্রীর বাসভবনে পৌঁছন ইডি আধিকারিকরা। মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনকে দীর্ঘক্ষণ জেরা করেছিলেন ইডি আধিকারিকরা। সাত ঘণ্টার বেশি জিজ্ঞাসাবাদের পর রাত ৮টা নাগাদ মুখ্যমন্ত্রীর বাসভবন থেকে বেরিয়ে আসে ইডি দল।

Releated Posts

ভবানীপুর ভোটের ফল চ্যালেঞ্জ: মমতা বন্দ্যোপাধ্যায়ের মামলায় সব পক্ষকে হলফনামা জমার নির্দেশ কলকাতা হাইকোর্টের

কলকাতা, ২৩ জুন (আইএএনএস) : দক্ষিণ কলকাতার ভবানীপুর বিধানসভা কেন্দ্রের নির্বাচনী ফলাফলকে চ্যালেঞ্জ করে দায়ের করা মামলায় সমস্ত…

ByBySandeep Biswas Jun 23, 2026

সবুজ সামুদ্রিক উন্নয়নের মডেল হয়ে উঠেছে ভিওসি বন্দর: সর্বানন্দ সোনোয়াল

নয়াদিল্লি, ২৩ জুন (আইএএনএস): টেকসই সামুদ্রিক উন্নয়ন, নবায়নযোগ্য শক্তির ব্যবহার এবং কার্বন নিঃসরণ হ্রাসের ক্ষেত্রে উল্লেখযোগ্য সাফল্য অর্জন…

ByByNews Desk Jun 23, 2026

তৃণমূলের ৯০ শতাংশ কর্মী এখনও মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেই রয়েছেন: সৌগত রায়

কলকাতা, ২৩ জুন (আইএএনএস): তৃণমূল কংগ্রেসের ‘আসল’ সংগঠনকে কেন্দ্র করে চলা রাজনৈতিক বিতর্কের মাঝেই দলের সাংসদ সৌগত রায়…

ByByNews Desk Jun 23, 2026

তৃণমূলের ‘আসল’ ওয়ার্কিং কমিটির দাবি, নির্বাচন কমিশনকে চিঠি মমতা-অনুগামী শিবিরের

কলকাতা, ২৩ জুন (আইএএনএস): তৃণমূল কংগ্রেসের (টিএমসি) মমতা বন্দ্যোপাধ্যায়-অনুগামী গোষ্ঠী নির্বাচন কমিশনের (ইসিআই) কাছে দলের ‘আসল’ জাতীয় ওয়ার্কিং…

ByByNews Desk Jun 23, 2026
Scroll to Top