News Flash

  • Home
  • দিনের খবর
  • আমেরিকা থেকে ফিরল দিঘার ছেলের দেহ, পুলিশের দাবি আত্মহত্যা
Image

আমেরিকা থেকে ফিরল দিঘার ছেলের দেহ, পুলিশের দাবি আত্মহত্যা

পূর্ব মেদিনীপুর, ২৭ জানুয়ারি, (হি.স.) : আমেরিকায় ইঞ্জিনিয়ারিং পড়তে গিয়েছিল ছেলে। পড়াশোনাও চলছিল জোরকদমে। বন্ধুদের সঙ্গে ভাবও ছিল বেশ। ছেলেকে নিয়ে বেশ স্বস্তিতেই ছিল পরিবার। কিন্তু জন্মদিনের দিন দুই পেরোতে না পেরোতেই এল ছেলের মৃত্যু সংবাদ। ২৭ জানুয়ারি দেশে ফেরার কথা ছিল যে ছেলের, এ দিন কফিনবন্দি হয়ে ফিরল তার দেহ।

২৬ বছরের বিনয়কুমার জানার বাড়ি রামনগরের পিছাবনীর সটিলাপুর এলাকায়। বিনয় থাকতেন আমেরিকার ন্যাশভিলে। সেখানে তিনি নামি কলেজের ছাত্র ছিলেন। পরিবারের দাবি, গত ৪ জানুয়ারি ছিল বিনয়ের জন্মদিন। সেদিন নাকি বন্ধু-বান্ধবদের সঙ্গে কেক কেটে জন্মদিনও পালন হয়। কিন্তু তার কয়েকদিন পরেই আসে ছেলের মৃত্যু সংবাদ।

জন্মদিনের ২ দিন পরে ৬ জানুয়ারি নাকি মৃত্যু হয় বিনয়ের। সে-কথা তাঁরা জানতেও পারেননি। পরিবারের লোকেরা ১১ জানুয়ারি ফোনে জানতে পারেন ছেলের মৃত্যুর কথা। কীভাবে মৃত্যু হয়েছে, তা যদিও তখনও জানা যায়নি। তখন শুধু তাঁদের জানানো হয় যে, বিনয় যে বাড়িতে ভাড়া থাকতেন, সেখানেই তাঁর মৃত্যু হয়েছে।

পরিবার জানায়, ২৭ জানুয়ারি বিনয়ের বাড়ি ফেরার কথা ছিল। কিন্তু ফিরল বিনয়ের নিথর দেহ। আকস্মিক এই ঘটনায় শোকস্তব্ধ পরিবার। কান্নায় ভেঙে পড়েন বিনয়ের বাবা অমল কুমার জানা এবং তাঁর পরিবারের লোকজন। বিনয়রা দুই বোন, এক ভাই। ছেলের এভাবে চলে যাওয়া কোনমতেই মেনে নিতে পারছেন না বাবা । কারণ যে ছেলের সঙ্গে প্রতিনিয়ত যোগাযোগ হয়েছে, সে কি করে এভাবে চলে গেল, ভেবে পাচ্ছেন না বাবা।

পরিবারের কথায়, জন্মদিনের পরেও কথা হয়েছিল পরিবারের সঙ্গে। কিন্তু তারপরই সব শেষ ! ১১ তারিখ ছেলের মৃত্যুর খবর পেলেও দেহ পেতে ভয়ঙ্কর জটিলতার সম্মুখীন হতে হয় পরিবারকে। অবশেষে মৃত্যুর ১৮ দিন পরে ছেলের মৃতদেহ সেখান থেকে ফেরানো সম্ভব হল।

পরিবারের দাবি, সাংসদ শিশির অধিকারীর সাহায্যেই দেহ ফেরত পাওয়ার জট কেটেছে। বিনয়ের বাবার কথায়, নইলে হয়ত ছেলের মুখটাই দেখা হত না। শনিবার ভোরে মৃতদেহ এসে পৌঁছায় বাড়িতে। পরে দিঘায় বিনয়ের দেহ সৎকার করা হয়। কী কারণে মৃত্যু হয়েছে তা এখনো পর্যন্ত কিছুটা হলেও ধোঁয়াশায় রয়েছেন পরিবারের লোকজনেরা।

পরিবারের দাবি, আমেরিকার পুলিশ এটি আত্মহত্যা বলে জানিয়েছে। তাদের পাঠানো কাগজে সই করার পরেই দেহ হস্তান্তর করা হয়। আমেরিকায় পড়তে যাওয়া ওই পড়ুয়ার কীভাবে মৃত্যু হল, তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। 

Releated Posts

মায়াবতী যতদিন আছেন, আকাশ আনন্দের শত্রুর প্রয়োজন নেই: কংগ্রেস

লখনউ, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): বহুজন সমাজ পার্টি (বিএসপি) প্রধান মায়াবতীর ভাইপো আকাশ আনন্দকে দল থেকে সম্পূর্ণভাবে মুক্ত করার…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

রাজস্থানে পুরভোটে ভোট দিলেন ওম বিড়লা, সর্বোচ্চ সংখ্যায় ভোট দেওয়ার আহ্বান

কোটা, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের চলমান নগর স্থানীয় সংস্থা নির্বাচনে শুক্রবার কোটা শহরের শক্তিনগরের একটি ভোটকেন্দ্রে ভোট দিলেন…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

মুম্বই বিমানবন্দরে ডিআইআর-এর অভিযান, ৫.৫ কোটি টাকার সোনার গুঁড়ো উদ্ধার, গ্রেফতার ৪

মুম্বই, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): মূল্যবান ধাতু পাচারের বিরুদ্ধে অভিযান চালিয়ে মুম্বইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিপুল…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

বিহারে নির্মীয়মাণ সেতুর লঞ্চার ভেঙে বড় দুর্ঘটনা, লোহার কাঠামোর নিচে শ্রমিক

পাটনা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারের বৈশালী জেলায় বৃহস্পতিবার সকালে নির্মীয়মাণ সেতুর কাজে ব্যবহৃত একটি লঞ্চার ভেঙে পড়ে বড়সড়…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top